জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে প্রতিপক্ষে হামলায় বাড়ির প্রাচীর ভাংচুরে অভিযোগ উঠেছে । রংপুর মেট্রোপলিটন কোতায়ালী থানায় ২টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী জমি মালিক আরিফ জানান, সোমবার সকাল ১১টায় এলাকার প্রতিপক্ষ ফতে গং নগরীর কলেজ রোড চারতলা মোড়স্থ আমার নিজ বসতভিটায় ও ক্রেতা জমি মালিক মেহেফুজা জেসমিন স্বপ্নার প্রাচীর ভাংচুর করে।
এছাড়া তারা অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় রংপুর মেট্রাপলিটন কোতয়ালী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন । ভুক্তভোগী মো. আরিফ আরও বলেন, আমার বাবা জিয়াউল হক স্বপন মৃত নছির নজির উদ্দিনের কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করেন।
এর পর আমার বাবার মত্যুর পর আমরা ৩ ভাই ও ২ বোন মিলে ভোগদলখ করে আসছি। কিন্তু পাশের জমির মালিক আমাদের জমি দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা চালাচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যাস্থ গ্রহনের জন্য প্রশাসনের দ্রুত সহযোগিতা কামনা করছি।














