সর্বশেষ
সর্বশেষ

Day: November 13, 2023

তফসিল ঘোষণা এ সপ্তাহেই : ইসি সচিব

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। এ সময় ইসি সচিব জানান, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় তিন কেন্দ্রের ফলাফল বাতিল করে চূড়ান্ত ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৭ নভেম্বর ওই দুই আসনে উপনির্বাচনের ভোটের সময় অনিয়মের ঘটনায় অভিযুক্ত তিন কেন্দ্রের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে ঘটনা তদন্তের নির্দেশ দেয় ইসি। ইসি সচিব জাহাংগীর আলম তখন বলেন, ‘চলতি বছর জাতীয় সংসদ গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী এনে একটি নতুন ধারা যুক্ত করেছে। তাতে স্পষ্ট করে বলা আছে, রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষণা করার পরও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন অথবা কোনো যৌক্তিক তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনের গোচরীভূত হয় তাহলে ইসি ওই আসনের গেজেট স্থগিত রেখে অভিযোগটি আমলে নেবে এবং ঘটনার যথাযথ তদন্ত করাবে’। গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট চলাকালে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। ভোটার তালিকা ত্রুটিপূর্ণ অভিযোগ করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্থূল কারচুপির অভিযোগ করেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক। অন্যদিকে, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোটের দিন দুপুরেই ভোট বর্জন করেন জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী। ইসি/রবিন

Read More »