
রংপুরে মহানগর ঠেলা ও কুলি শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মহানগর ঠেলা ও মালবাহী ভ্যান পরিবহনের লোডিং আনলোডিং কুলি শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর শাপলা চত্বর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় রংপুর মহানগর ঠেলা ও মালবাহী ভ্যান পরিবহনের লোডিং আনলোডিং কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি গেলাজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তবারক, সহ সাধারণ সম্পাদক লাইফুল ইসলাম, অর্থ সম্পাদক বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক রশিদ বাবু, দপ্তর সম্পাদক রিপন চন্দ্র. ক্রীড়া সম্পাদক রশিদুল ইসলাম, সড়ক সম্পাদক সাজু মিয়া, সাবু মিয়া, ধর্ম সম্পাদক সাহেব আলী, এান সম্পাদক রাজ্বাক হোসেন, কার্যকরি সদস্য মুসা মিয়া,সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যা বলেন, কার্যনির্বাহী কমিটির মেয়াদ উর্তিন্ন হওয়ায় রংপুর আঞ্চলিক শ্রম দপ্তর কতৃক পাঠানো চিঠির মাধ্যমে আমাদেরকে জানানো হয় আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। আঞ্চলিক শ্রম দপ্তরের পাঠানো এই চিঠির পেক্ষিতে আমরা তাদেরকে নির্বাচন পেছানোর জন্য আবেদন পাঠাই। তারা বর্তমান রাজনৈতিক পেক্ষাপট ও জাতীয় নির্বাচনের কারনে আমাদের আবেদন মঞ্জুর করেন এবং তারা জানান জাতীয় নির্বাচনের পর নির্বাচন দিতে হবে । এছাড়া মাসিক চাঁদা ও আয় ব্যায়ের হিসাব, রিটার্নিং দাখিল, নতুন সদস্য কার্ড না দেওয়ার সিদ্ধান্ত জানান। এ সময় রংপুর মহানগর ঠেলা ও মালবাহী ভ্যান পরিবহনের লোডিং আনলোডিং কুলি শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।













