
রংপুরে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ফসল চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) এর আয়োজনে রংপুরে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ফসল চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । গতকাল বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২ টায় নগরীর সিও বাজার ইএসডিও জুবলী ভবনে রংপুর ও লালমনিরহাটের চরাঞ্চলে চুক্তিবদ্ধ ফসল চাষ ব্যাবসাদের পরিচিতি এবং দক্ষতা বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি (ক্রপ) এডিশনাল ডেপুটি ডিরেক্টও মোঃ আনোয়ার হোসেন, সুইস কন্ট্রাক শ্রীপদ সরকার, ইএসডিও মোঃ সাইফুল ইসলাম, আইএস আসলাম, এডমিন এন্ড একাউন্টস সুধাংসু রায়। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন গংগাচড়ার এসএম মারুফ হোসেন, কাউনিয়া পীরগাছার মোঃ মামুনুর রশিদ, কালিগঞ্জ লালমনিরহাটের মোঃ লুৎফর রহমান, হাতিবান্দার মোঃ তাজ উদ্দিন, হারাগাছের মৌসুমী রায় প্রমুখ।














