সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ নেতা রাশেক রহমান

রংপুর ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ নেতা রাশেক রহমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ মিঠাপুকুর আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এর ছেলে রাশেক রহমান দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মিঠাপুকুর আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোঃ মোবাশে^র হাসানের হাতে রংপুর ৫ আসনের মনোনয়ন পত্র জমা দেন আ’লীগ নেতা রাশেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, আহবায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শরীফ, নওসাদ রশিদ, এ্যাড .দিলশাদ ইসলাম মুকুল, সফিকুল ইসলাম রাহেল, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ মিঠাপুকুর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM