সর্বশেষ
সর্বশেষ

Day: December 12, 2023

রংপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর এলাকায় ১ লাক্ষ ২৯ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্য্যক্রম শুরু করেন রংপুর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে গতকাল (১২ ডিসেম্বর) সোমবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ তৌফিক এলাহী চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মো: মাহাবুবার রহমান মঞ্জু, প্যানেল মেয়র-২ মোঃ তৌহিদুল ইসলাম, প্রধান র্নিবাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃধা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, স্যানিটারী ইন্সপেক্টর মো: আব্দুল কাইয়ুম, সহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Read More »

রংপুর ৫ আসনে প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৫ আসনে (মিঠাপুকুর ) প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকার। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিঠাপুকুর উপজেলায় জাকির হোসেন সরকারের কর্মী-সমর্থকরা। মনোনয়ন বৈধতার বিষয়টি নিশ্চিত করে জাকির হোসেন সরকার বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের ওপেন করে দেওয়ার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাল্লাহ ৭ জানুয়ারি বিজয় নিশ্চিত হবে’।

Read More »

জাতীয় পার্টির সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-৩ সদর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরকে নির্বাচিত করার লক্ষ্যে জাতীয় পার্টি রংপুর মহানগর, সদর উপজেলা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর জেলার আহবায়ক, মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক ভিপি আলা উদ্দিন মিয়া, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক এ্যাড. মোঃ আবু তৈয়ব, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যূগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান শাফি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন লেবু, সদস্য আব্দুর রহিম বাবলু, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মাসুদ নবী মুন্না, সদস্য সচিব ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি মোঃ শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার সভাপতি মোছাঃ নাহিদ ইয়াসমিন, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি মোঃ রাজু আহমেদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, রংপুর হকার্স সমিতির সভাপতি হুমায়ুন কবীর মিঠুসহ সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Read More »