সর্বশেষ
সর্বশেষ

Day: December 13, 2023

১৬ ডিসেম্বর উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ধোয়া মোছা ও পরিস্কারের কাজ চলছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে, অর্জন, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ, টাউন হল, বদ্ধভূমী, ধোয়া মোছা ও পরিস্কারের কাজ চলছে। গতকাল (১৩ ডিসেম্বর) বুধবার সকালে নগরীর রংপুর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধুর ম্যুরালে ধোয়া মোছা ও পরিস্কারের কাজ করা হয়। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ শাখার সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজু বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নির্দেশে বঙ্গবন্ধুর ম্যুরালে, অর্জন, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ, টাউন হল বদ্ধভুমী, ধোয়া মোছা ও পরিস্কারের কাজ চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ শাখার পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম মুন্সি, পরিদর্শক মোঃ আশরাফুল আলম অপু, পরিচ্ছন্ন সুপার ভাইজার সিরাজ মিয়া প্রমুখ।

Read More »

রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শিল্পীদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের নানা আয়োজনে (২০২৩-২০২৬) নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী হলরুমে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানের শুরুতেই রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার ও সুরকার প্রয়াত খাদেমুল ইসলাম বসুনীয়াসহ ১৪ জন শিল্পী, কবি-সাহিত্যিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মাহমুদুর রহমান। পরে অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অভিষেক অনুষ্ঠানের আলোচনায় রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খ ম আলী সম্রাট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ওস্তাদ তমাল কান্তি লাহিরী, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, ফখরুল আনাম বেঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মকছুদার রহমান মকুল। আলোচনা শেষে শিল্পীদের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সবাই প্রীতি ভোজে অংশ নেন। এদিকে রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হতে ১৩ ডিসেম্বর ২০২৩ হতে ৩১ জানুয়ারি ২০২৪ ফরম সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সেই সাথে শুধু মাত্র রংপুর বিভাগের আট জেলার শিল্পীগণ আবেদন করতে পারবেন বলে নিশ্চিত করা হয়েছে।

Read More »

যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারা এখন পালিয়েছে,…রংপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দ্বাদশ জাতীয় সংসদ নর্বিাচন যারা প্রতহিত করতে চয়েছে, তারা এখন পালয়িছে বলে, তারা এখন গুপ্তস্থান থেকে গাড়ি পোড়াচ্ছে। অন্যদেিক দশে নর্বিাচনমুখি হয়েছে মন্তব্য করে বাংলাদশে আওয়ামীলীগরে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য-সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলনে, বদিশেী অনকে রাষ্ট্র যারা দ্বধিাদ্বন্দে ছিলো, নর্বিাচন র্পযবক্ষেণ পাঠাবে কি পাঠাবে না, তারাসহ ইউরোপীয় ইউনয়িন নর্বিাচনে র্পযবক্ষেণ পাঠাচ্ছনে। তিনি আরো বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধতি ৪৪ টি দলরে মধ্যে ৩০ টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিয়িছে। প্রত্যকেটি আসনে গড়ে ৭ জন করে প্রতদ্বিন্দিতা করছনে। বিএনপি সিটি র্কপোরশেন নির্বাচন র্বজন করেছিলো, তারপর সইে সব নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পরেছে। এবাররে নির্বাচনও প্রতিদ্বন্দিতা মুলক, উৎসাহ ব্যাঞ্জক, দেশের মানুষের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে অনেক উন্নত দেশে যে পরিমান ভোটার উপস্থিতি হয় না, তার থেকে বেশি ভোটার উপস্থিতি হবে ইনশাআল্লাহ। বুধবার (১৩ ডিসম্বের) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় সাংগঠনিক টীমের উদ্যোগে নির্দেশনা ও মতবিনিময় সভায় যোগদানরে র্পূবে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলনে, নির্বাচন কমিশনরে অধীনে দেশের সকল রাষ্ট্রযন্ত্র কাজ করছে। নির্বাচন কমিশন যা চাচ্ছে সরকার তা বাস্তবায়ন করছনে। আপনারা জানেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন দেশের অধিকাংশ ইউএনও, ওসিদরে বদলী করছেনে, অনকে ডিসি এসপিদরে বদলী করেছে। অতীতে এরকম ঘটনা ঘটেনি। সবমিলিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানরে জন্য অনেক কঠিন। জাতীয় র্পাটির সাথে জোট বিষয়ে সাংবাদিকদরে এক প্রশ্নরে জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি আমাদের মিত্র। ১৫ বছর ধরে একসাথে গণতন্ত্র রক্ষায় ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের সাথে কাজ করছে। এই নির্বাচনরে জাতীয় পার্টি আমাদরে সহযোগী শক্তি হিসবে কাজ করছে। জাতীয় পার্টিসহ আমরা ২০০৮ সালে নির্বাচন করেছি, ২০১৪ সালে ও ২০১৮ সালরে জোটবদ্ধ নির্বাচন হয়েছিলো। তবে এই নির্বাচনের আলোচনা চলছে, তারা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে প্রায় ৩০০ আসনে প্রার্থীতা দিয়েছে। তবে আমাদরে অনেকের সাথে কৌশলগত জোট হবে।স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে প্রতিদ্বন্দিতামুলক করতে স্বতন্ত্র প্রার্থী মাঠে আছে, তবে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে। দলীয় কিংবা স্বতন্ত্র প্রার্থী কোন প্রভাব বিস্তার করার চেষ্টা করলে সেটা আমরা দলগতভাবে সেটা দেখবো। এরপর রংপুর জেলা পরষিদ কমিউনিটি সেন্টারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় সাংগঠনিক টীমের উদ্যোগে নির্দশেনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগরে সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগরে কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, র্অথ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কন্দ্রেীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি। সভায় রংপুর বিভাগের জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

Read More »

রংপুরে সেরা করদাতাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকবৃন্দ

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের কর অঞ্চল আয়োজনে সেরা করদাতাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছেন রংপুরের সকলস্থরের সাংবাদিকবৃন্দ। বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে চিকলী ওয়াটার পার্ক, রংপুর এর কনভেনশন হলে এঘটনা ঘটে। জানাগেছে রংপুর কর অঞ্চল বিভাগ জেলা ভিত্তিক সর্বোচ্চ এবং দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮” অনুযায়ী ২২/২৩ কর বছরে কর অঞ্চল-রংপুর বিভাগ আয়োজন করে। ওই আয়োজনে উপস্থিতি সাংবাদিকগণের সাথে অসদাচরণ করে আয়োজকবৃন্দ । বিষয়টি রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা ও সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর দৃষ্টিতে পড়ে। পরে উনারা সকলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রোগ্রাম বর্জন করার সিদ্ধান্ত নেন। এসময় উপস্থিত ছিলেন বিটিভি’র সাংবাদিক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক,রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম মিরু সরকার, কোষাধ্যক্ষ আহসান হাবিব মিলন, দপ্তর সম্পাদক জিএম জয়, প্রচার সম্পাদক বাবলুর রহমান বারী, সদস্য বর্নালী জামান বর্না, ইমরোজ ইমু,সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন,মাহিগন্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, ফোট জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক আফজাল, প্রচার সম্পাদক জালাল উদ্দীন রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মেহেবুব পারভেজ সুমন।

Read More »