সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত

রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

শিল্পীদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের নানা আয়োজনে (২০২৩-২০২৬) নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী হলরুমে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

অনুষ্ঠানের শুরুতেই রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার ও সুরকার প্রয়াত খাদেমুল ইসলাম বসুনীয়াসহ ১৪ জন শিল্পী, কবি-সাহিত্যিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মাহমুদুর রহমান। পরে অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অভিষেক অনুষ্ঠানের আলোচনায় রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খ ম আলী সম্রাট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ওস্তাদ তমাল কান্তি লাহিরী, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, ফখরুল আনাম বেঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মকছুদার রহমান মকুল। আলোচনা শেষে শিল্পীদের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরে সবাই প্রীতি ভোজে অংশ নেন। এদিকে রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হতে ১৩ ডিসেম্বর ২০২৩ হতে ৩১ জানুয়ারি ২০২৪ ফরম সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সেই সাথে শুধু মাত্র রংপুর বিভাগের আট জেলার শিল্পীগণ আবেদন করতে পারবেন বলে নিশ্চিত করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM