
দাবি রংপুরে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা বাতিল তে মানববন্ধন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় অনিয়ম, দূর্নীতির অভিযোগ ও পরিক্ষা বাতিল সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। শুক্রবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী রুমান কবিব, কিশোর, সোহাগ, মাহমুদুল হাসান অভি, আজমিরা খাতুন, মাহবুবা খানম সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। এসময় তারা অভিযোগ করে বলেন, গত ৮ ই ডিসেম্বর প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগের ১ম ধাপের পরীক্ষায় ডিভাইস, প্রশ্নফাঁস , হল কন্টাক্ট সহ দূর্নীতির মত নানান ঘটনা ঘটেছে। যে কারনে ঐ পরিক্ষায় সঠিক মূল্যায়ন হবে না বলে মনে করা হয়। বক্তরা আরো বলেন,গত ৮/১২/২৩ তারিখ অনুষ্ঠিত পরিক্ষায় প্রথম ধাপে ৩লক্ষ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী ছিল।যার মধ্যে ১লক্ষ ৫৮ হাজার শিক্ষার্থী হরতাল,অবরোধ, বৈরি আবহাওয়া ও দূর পাল্øার গাড়ি বন্ধ থাকায়,, এসব শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সে-ই সুযোগে সুবিধাবাদী কথিত কিছু দালালদের মাধ্যমে শিক্ষাখাতের উর্ধ্বতন কর্মকর্তা পরীক্ষায় প্রশ্নফাসঁ,ডিভাইস জালিয়াতি ও প্রক্সি করে ব্যাপক অর্থ বাণিজ্য করেছে। এজন্য আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের পক্ষে মহামান্য হাইকোটে একটি রিট পিটিশন করেছি। সেই সঙ্গে আমরা বিষয় টি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সকলস্থরের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি হস্তক্ষেপ কামনা করছি।










