সর্বশেষ
সর্বশেষ

Day: December 20, 2023

নগরীতে মাদ্রাসা শিক্ষক ভাসুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরে এক মহিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ভাসুরের বিরুদ্ধে কু- প্রস্তাব ও ছোট ভাইয়ের নামে যৌতুকের অভিযোগ তুলেছে ভুক্তভোগী এক নারী। ঘটনাটি ঘটেছে নগরীর ৩১নং ওয়ার্ড মর্ডানমোড় শেখপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায়।এঘটনায় ভুক্তভোগী, লম্পট ওই ভাসুর ও তার স্বামীর বিরুদ্ধে নিজেবাদী হয়ে তাজহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে। বদরগঞ্জ উপজেলার গোপালপুর মাষ্টার পাড়ার বাসিন্দা শাহাজাহান আলীর মেয়ে রংপুর নগরীর ৩১নং ওয়ার্ড মর্ডানমোড় শেখপাড়া ব্রীজ সংলগ্ন নুরে মদিনা হযরত মুহাম্মদ (সাঃ) বালিকা মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভুক্তভোগীর ভাসুর হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাদশা উরফে আল আমিন তার ছোটভাই ইমরানের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহ দেন। পরবর্তীতে সংসার চলাকালীন সময়ে ইমরানের বড় ভাই হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাদশা উরফে আল আমিন তার ছোট ভাইয়ের স্ত্রী- ওই শিক্ষিকাকে যৌনহয়রানির চেষ্টাসহ কু- প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায়। তার ভাসুর’ ছোটভাইকে দিয়ে পরিবারের অপর সদস্যদের সাথে যোগসাজশ করে স্বামীসহ শশুর বাড়ীর লোকজনের নিকট সাড়ে চার লাখ টাকা যৌতুক লুফে নেয়। এবং পরে আবারো টাকার জন্য চাপ সৃষ্টি করে। এবিষয়ে ভুক্তভোগী ওই নারী প্রতিবেদককে বলেন, আমি টাকা না আনলে মারধর করতো। তাদের এমন অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাসায় চলে আসি। সেখানেও আমার ওই লম্পট ভাসুর’ ফেসবুক-মেসেঞ্জারে যৌন উত্তেজনা মুলক কথা লিখে আমার আইডিতে পাঠাতেন । পরে নিরুপায় হয়ে আমার পরিবারের সাথে পরামর্শ করে গত ১৮ই ডিসেম্বর সোমবার তাজহাট মেট্রোপলিটন থানায় একটি অভিযোগ দায়ের করি। এই ন্যাককার জনক ঘটনার কথা মহিলা হাফেজিয়া মাদ্রাসার লম্পট শিক্ষক ভাসুর তার ভাইয়ের স্ত্রী’র অভিযোগ অস্বীকার করেন। এবং তার ফেসবুক আইডি টি হ্যাক হয়েছে বলে জানান। তবে তার আইডি’টি হ্যাক হওয়ার বিষয়টি প্রমাণিত করতে পারেননি তিনি। এবিষয়ে তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Read More »

রংপুরে শিবরাম স্মৃতি প্রি- ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শিবরাম স্মৃতি প্রি- ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর পীরজাবাদ দরগারপাড় বদরগঞ্জ রোড সংলগ্ন শিবরাম স্মৃতি প্রি- ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা করেন শিবরাম স্মৃতি প্রি- ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন শিবরাম স্মৃতি প্রি- ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান সুজন মাহামুদ লিমন, অধ্যক্ষ মোঃ রাজিকুল ইসলাম, মিজান স্কলার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ অলিউল ইসলাম, ক্যাম্পাস দর্শনা শাখার অধ্যক্ষ মোঃ সুলতান মাহামুদ সহ সকল অভিভাবকগণ। অনুষ্ঠানে শিবরাম স্মৃতি প্রি- ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান বলেন, বিদ্যালয়ের কোমনমতি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও উজ্জল ভবিষ্যঃ গড়ার লক্ষে আমরা সর্বক্ষণ কাজ করে যাচ্ছি। অভিভাবকরা সচ্চার হলে তাদের সন্তনরা একদিন দেশের নাম উজ্জল করবে।

Read More »

রংপুরে জাসদ নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গার দাফনকার্য সম্পন্ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফুলের শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসার মধ্য দিয়ে জাসদের কেন্দ্রীয় নেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন রাঙ্গা দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল (২০ ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় জানাজা নামাজ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ গ্রামের বাড়িতে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জানাজা নামাজে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোঃ আফজাল, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রোজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, জিন্নাত হোসেন লাভলু, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শামীম তালুকদার, সফিকুল ইসলাম রাহেল, কাউন্সিলর রফিকুল আলম, গোলাম রব্বানী বিপ্লব, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী জুনুœন, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ, সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, ছড়া সংসদ রংপুর ও মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, ছান্দসিক সভাপতি রেজাউল করিম মুকুল ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহিনসহ অন্যান্য সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। সকলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। উল্লেখ্য ঃ জাসদ নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাশ ত্যাগ করেন। সাখাওয়াত হোসেন রাঙ্গা জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা জাসদের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, রংপুর বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাবেক সভাপতি, সারথি নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ছিলেন।

Read More »