জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ফুলের শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসার মধ্য দিয়ে জাসদের কেন্দ্রীয় নেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন রাঙ্গা দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল (২০ ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় জানাজা নামাজ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ গ্রামের বাড়িতে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।
রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জানাজা নামাজে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোঃ আফজাল, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রোজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, জিন্নাত হোসেন লাভলু, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শামীম তালুকদার, সফিকুল ইসলাম রাহেল, কাউন্সিলর রফিকুল আলম, গোলাম রব্বানী বিপ্লব, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী জুনুœন, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ, সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, ছড়া সংসদ রংপুর ও মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, ছান্দসিক সভাপতি রেজাউল করিম মুকুল ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহিনসহ অন্যান্য সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। সকলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য ঃ জাসদ নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাশ ত্যাগ করেন। সাখাওয়াত হোসেন রাঙ্গা জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা জাসদের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, রংপুর বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাবেক সভাপতি, সারথি নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ছিলেন।
















