সর্বশেষ
সর্বশেষ

Day: December 24, 2023

উন্নয়ন বরাদ্দে রংপুর অঞ্চল বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্ছনার শিকার … জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রাজনীতিতে এবং উন্নয়ন বরাদ্দে রংপুর অঞ্চল বিভিন্ন ভাবে বৈষম্য ও বঞ্ছনার শিকার হয়েছে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘উত্তরবঙ্গ বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার। আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়তো সেকারণেও বিভিন্নভাবে বঞ্ছনার শিকার। রংপুর সিটি কর্পোরেশন আয়তনের দিক থেকে বিশাল। কিন্তু এখানে বরাদ্দ খুব সামান্যতম দেয়া হয়। এটাও উত্তরবঙ্গের প্রতি একটা বৈষম্য, বিশেষ করে রংপুর বিভাগের প্রতি। আরেকটা বৈষম্য জাতীয় পার্টির প্রতি। সিটি মেয়র মোস্তফা পর পর দু’বার বিপুল ভোটে নির্বাচিত হলেও তাকে সাধারণ ভাবে কোনো পদ মর্যাদা দেয়া হয়নি। এটাও একধরণের বঞ্ছনা-বৈষম্য। এটার ব্যাপারে আমরা সংসদেও কথা বলেছি, কিন্তু তা কার্যকর হয়নি।’ গতকাল রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই নির্বাচনী মতবিনিময় সভা জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা হয়তো অনেক সময় সফল হতে পারছি না। তার জন্য আমরা নিরাশ নই। সামনের দিকে আল্লাহর রহমতে আমরা যদি সংসদে যাই, তখন আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করব এবং আপনাদেরকে সাথে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুরের জন্য আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করব। জিএম কাদের বলেন, আমার কাছে মনে হয় রংপুর শহরের জলাবদ্ধতা নিরসন এখন বড় সমস্যা। অল্প বৃষ্টি হলেই শহরে পানি জমে যায়। এটা শুধু রংপুরে নয় বাংলাদেশের প্রায়টি বড় বড় শহর গুলো এমন সমস্যা রয়েছে। পয়নিষ্কাশনের জন্য শ্যামা সুন্দরী খালকে যেমন খনন করা দরকার, তেমনি আরও কিছু খালের ব্যবস্থা করা দরকার।’তিনি আরও বলেন, ‘আগে শহরের পাড়া মহল্লায় ছোট বড় একটা করে পুকুর বা কুয়া থাকত। খেলার মাঠ থাকত, আরেকটা করে প্রাইমারী স্কুল থাকত। এসব সরকারি তরফ থেকে বা স্বায়তশাসিতভাবে দেয়া হতো। এখন শহর সম্প্রসারিত হওয়ার কারণে আমাদের বেসিক নীডসগুলো হারিয়ে যাচ্ছে। এখন আগুন লাগলে পানি দেয়ার মতো কোনো পুকুর-খালবিল কিছু নেই, সব ভরাট হয়ে গেছে। রংপুর শহরের জন্য একটা মাস্টার প্ল্যান দরকার। ভবিষ্যতের উন্নয়নের জন্য এটা জরুরী।’জাপা চেয়ারম্যান বলেন, ‘রংপুরে শিল্পায়ন দরকার। শিল্প-কলকারখানা না হলে এখানে গ্যাস আসবে না। গ্যাস এখন বিশ্বব্যাপী অনেক এক্সপেনসিভ হয়েছে। সরকার এখন বাড়ি বাড়ি গ্যাস দেয়ার জন্য প্রাকৃতিক গ্যাসের সংযোগ দিবে না। এটা আর লাভজনক নয়। সরকার এখন শিল্প-কলকারখানায় গ্যাস দিবে। কাজেই রংপুরে যখন শিল্প-কলকারখানা গড়ে উঠবে, তখন সরকার নিজের থেকেই দিবে। আমরা রংপুরে শিল্পায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য চেষ্টা করব এবং গ্যাসের সংযোগের জন্য চেষ্টা করব। এটা সম্ভব হলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধান হবে। ’শিল্পাঞ্চল গড়ে তোলা ছাড়া শিল্পায়ন সম্ভব না এবং আমাদের দেশে অনেক মানুষের টাকা পয়সা থাকলেও শিল্পায়নের জন্য যায় না। রংপুরাঞ্চলে শিল্পায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগরের সভাপতি ও জেলা আহ্বায়ক এবং সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় ান্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, জাপার কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও জেলার যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য শাফিউল ইসলাম শাফী, জাপার কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাপার কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্র সমাজের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ ফারুক মন্ডলসহ রংপুর চেম্বার ও মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ। এদিকে বিকেলে নগরীর সিটি বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা এবং গণসংযোগ করেন।

Read More »

রংপুরে বিএপির হরতাল সমর্থনে ঝটিকা মিছিল; ককটেল বিস্ফোরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সহযোগী তিন সংগঠন।হরতাল সমর্থনে এবং ভয়ভীতি প্রদর্শনে নগরীর দু’টি স্থানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় হরতাল আহবানকারীরা সাংবাদিকের উপর হামলা সহ এবং ক্যামেরা ভাঙার চেষ্টা করে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সিটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার রাতে নগরীর সিটি বাজারের কাঁচাবাজার থেকে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে হরতাল আহবান কারীরা।ঝটিকা মিছিলটি নগরীর পাঁচ পীরের দরগাহ এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে আতঙ্কের সৃষ্টি করে মিছিলকারীরা। এসময় ককটেল বিস্ফোরণের ভিডিও করার সময় দেশ টিভির জেলা প্রতিনিধি আবু আসলামকে বেধড়ক মারধর করে এবং ক্যামেরা ভাঙার চেষ্টা করে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্তাসীর বিল্লাহ বলেন, এ রকম ঘটনা শুনেছি আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত বলতে পারব। প্রসঙ্গত,ক্ষমতাসীন সরকারের পদত্যাগ সহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ ঊন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে আজ রোববার সকাল সন্ধ্যা এ হরতালের আহবান করে।

Read More »

বন্য পাখির মাংস বিক্রির দায়ে হোটেলকে জরিমানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শিকার করা নিষিদ্ধ বন্য পাখির মাংস বিক্রির দায়ে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রংপুর নগরীর ডুগডুগির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত। জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের ডুগডুগির বাজার এলাকায় মহব্বত আলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে শিকার ও বিক্রি নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির পাখির ১৯ কেজি মাংস এবং দুটি জীবন্ত কাছিম জব্দ করা হয়। এর মধ্যে ৮ কেজি ডাহুক, ৯ কেজি ছোট বক, ২ কেজি ছোট পানকৌড়ির মাংস ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। অভিযুক্ত মহব্বত হোসেন গত ১৫ বছর ধরে রাতচড়া, পানকৌড়ি, বিভিন্ন প্রজাতির বালিহাঁস, পাতিসরালি, কোড়া, ডাহুক, হড়িয়াল, ঘুঘু, তিতির, সারস, বকসহ বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। শিকার করা নিষিদ্ধ বন্য পাখির মাংস বিক্রির দায়ে মহব্বত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মহব্বত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযান পরিচালনার সময় বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ও মো. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে জাহাঙ্গির কবির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহব্বতের হোটেলে অভিযান চালানো হয়। পাখি প্রকৃতির আইন অনুযায়ী এদের ধরা, হত্যা করা, মাংস খাওয়া, বাসায় পোষা, দখলে রাখা, ক্রয়-বিক্রয়, পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, প্রকৃতি সুরক্ষায় শিকার নিষিদ্ধ পাখি শিকার করা, বিক্রি করা সবই আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ লোকজনদেরও দায়িত্বশীল হতে হবে। উল্লেখ্য, সম্প্রতি রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ রংপুর জেলা প্রশাসন ও বন বিভাগের ঢাকাস্থ, রংপুর এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পাখির মাংস বিক্রি বন্ধের লিখিত আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Read More »

রংপুরে ধাপ লালকুঠি হরিসভা মন্দির ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ধাপ লালকুঠি হরিসভা মন্দির ভবনের ছাদ ঢালাই কাজ শুরু করেছেন ধাপ হরিসভা মন্দির কমিটি। গতকাল (২৪ ডিসেম্বর) রোববার সকালে ধাপ হরিসভা মন্দিরের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর সভাপতি শ্রী হারাধন রায় হারা, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, ধাপ কটকি পাড়া জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন নওশা, সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান তরফদার রোজ, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর কোতয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক পীযুষ সরকার, ধাপ হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিতু মোহন্ত, বিশ্বজিৎ দাস, প্রদীপ রায় ও উত্তম সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Read More »