সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিএপির হরতাল সমর্থনে ঝটিকা মিছিল; ককটেল বিস্ফোরণ

রংপুরে বিএপির হরতাল সমর্থনে ঝটিকা মিছিল; ককটেল বিস্ফোরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগরে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সহযোগী তিন সংগঠন।হরতাল সমর্থনে এবং ভয়ভীতি প্রদর্শনে নগরীর দু’টি স্থানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় হরতাল আহবানকারীরা সাংবাদিকের উপর হামলা সহ এবং ক্যামেরা ভাঙার চেষ্টা করে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সিটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার রাতে নগরীর সিটি বাজারের কাঁচাবাজার থেকে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে হরতাল আহবান কারীরা।ঝটিকা মিছিলটি নগরীর পাঁচ পীরের দরগাহ এসে শেষ হয়।

এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে আতঙ্কের সৃষ্টি করে মিছিলকারীরা। এসময় ককটেল বিস্ফোরণের ভিডিও করার সময় দেশ টিভির জেলা প্রতিনিধি আবু আসলামকে বেধড়ক মারধর করে এবং ক্যামেরা ভাঙার চেষ্টা করে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্তাসীর বিল্লাহ বলেন, এ রকম ঘটনা শুনেছি আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত বলতে পারব।

প্রসঙ্গত,ক্ষমতাসীন সরকারের পদত্যাগ সহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ ঊন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে আজ রোববার সকাল সন্ধ্যা এ হরতালের আহবান করে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM