সর্বশেষ
সর্বশেষ

Day: December 26, 2023

রংপুরে বিএফএফ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশেন ( বিএফএফ) এর আয়োজনে বিএফএফ একাডেমি চ্যাম্পিয়নশিপ (২০২৩-৩৪) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে রংপুর শেখ রাসেল স্টেডিয়াম মাঠে ফাইনল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন দল স্যানটোস ফুটবল একাডেমির খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশেন (বিএফএফ) এর সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ। খেলায় রানার আপ হয় পীরগঞ্জ ফুটবল একাডেমী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশেন ( বিএফএফ) এর সহ সভাপতি শামীম খান মিসকিন, ট্রেজারার সামসুজ্জামান জামান, কার্য নির্বাহী সদস্য আফজাল হোসেন টিটু, ফুটবল র‌্যাফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. আরিফুল ইসলাম আরিফ। পুরস্কার বিতরণ শেষে খেলোয়ারগন প্রধান অতিথির সাথে ফটোসেশনে অংশ নেন।

Read More »

তারাগঞ্জ উপজেলা জাসদ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় মৌন সমলোচনার ঝড়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভোটে অংশগ্রহণ করলেও রংপুর তারাগঞ্জ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুকে সমর্থন করেছে শরীক দল জাসদ। এঘটনায় রংপুর কেন্দ্রীক মৌণ সমলোচনার সৃষ্টি হয়েছে। এছাড়াও তৃণমূল নেতাকর্মীরা নিয়মতান্ত্রিক রাজনীতির পরিপন্থীমুলক এই কাজের জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা চান সেন্ট্রাল কমিটির নিকট। বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর – ২ আসনে ১৪ দলের সর্মথিত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক (এমপি) কে যদিও স্থানীয়ভাবে শরীক দলগুলো তাকে সমর্থন করলেও তারাগঞ্জ উপজেলা জাসদ এর কার্যকরী পরষদের লোকজন সমর্থন দিয়েছে স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুকে। সেই সাথে তারাগঞ্জ উপজেলা জাসদ এর দপ্তর সম্পাদক হরলাল রায় এর নিজস্ব ফেসবুক আইডি ( সামাজিক যোগাযোগ মাধ্যমে) গত ২৩ ডিসেম্বর বিকেল ৩ টায় তারাগঞ্জ জাসদ সভাপতি কুমারেশ রায়ের সভাপতিত্বে সাধারন সম্পাদক রশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে আলোচনার ছবি ও বার্তা পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। এবং জাসদের দলীয় কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এই আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা)কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুকে সমর্থন প্রদান করাসহ তারাগঞ্জ উপজেলা জাসদ বিশ্বনাথ সরকার বিটুর (ট্রাক মার্কার) পক্ষে নির্বাচনী মাঠে থাকবে এবং পরিবর্তন ও বিজয় সুনিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাবে বলেও উল্লেখ করেছেন তার নিজস্ব ফেসবুক আইডিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের দলের অসঙ্গতি প্রচারনা রংপুরে জাসদ নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়, এতে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে অন্তরীণ মৌন সমালোচনার ঝড় বইছে চরমে। স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করার বিষয়টি জানতে চাইলে তারাগঞ্জ উপজেলা জাসদ এর দপ্তর সম্পাদক হরলাল রায় বলেন, এই সিদ্ধান্ত দলীয় নির্দেশে না, আমরা তারাগঞ্জ উপজেলা জাসদ স্থানীয়ভাবে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করছি। তবে তারাগঞ্জ উপজেলা জাসদ স্বতন্ত্র প্রার্থী বিটুকে সমর্থন করার বিষয়টি অনেকেই দেখছেন বাঁকা চোখে। সেই বিষয়ে বদরগঞ্জ উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন,২০০৪ সালে দেশের সার্বিক বিষয়কে কেন্দ্র করে আমরা চৌদ্দ দল শরীক হই। সেই থেকে দলের নীতি নির্ধারকদের নির্দেশনা অনুসারে আমরা কাজ করে আসছি। এবং বদরগঞ্জ আসনে আমরা সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করছি, কিন্তু পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলা অত্র আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের বিষয়টি দলের পরিপন্থী। তারাগঞ্জ জাসদ এর হটকরি এই সিদ্ধান্ত কেন নিলেন, সে বিষয়ে মহানগর জাসদ সদস্য শফিয়ার রহমান বলেন, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত জাসদ রাজনীতি পরিপন্থী। দলের পরিপন্থী কাজ করার বিষয়ে সেন্ট্রাল কমিটিকে এ বিষয়ে কোন অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা মৌন প্রতিবাদ জানিয়ে বলেন, এখন পর্যন্ত সেন্ট্রাল কমিটিতে বিষয়টি অবগত করানো হয়নি। তবে নির্বাচনের পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক তারাগঞ্জ উপজেলা জাসদের সভাপতি কুমারেশ রায় দলের নীতি নির্ধারকদের নির্দেশনাকে উপেক্ষা করে তার সর্মথনের বিষয়টি এড়িয়ে যান তিনি।

Read More »

লক্ষ্য একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো : শেখ হাসিনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের তারাগঞ্জ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট মা-বাবা, ভাইসহ সব স্বজনদের হারিয়েছি। সব শোক-ব্যথা বুকে নিয়ে রাস্তায় নেমেছি। লক্ষ্য একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর-২ আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের এ জনসভায় মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে আওয়ামী লীগ প্রতিশ্রুতি বদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টের পর বাংলার মানুষ ছিল অবহেলিত। তাদের মাথাপিছু আয় বাড়েনি। তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমি এগিয়ে এসেছি। উত্তরবঙ্গে মঙ্গা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ থেকে মঙ্গা দূর করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করা হযেছে। দুই বেলা খেতে পারবে সে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আমরা সেটা করতে পেরেছি। দেশকে আরও উন্নত করতে চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য কেবল নৌকা মার্কা থাকলেই সেটা সম্ভব। আমার আর হারাবার-পাওয়ার কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকবেন সেটাই আমার লক্ষ্য। এ জন্য ৭ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভোট দিতে যাবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দেশের প্রতিটি জেলার উন্নয়নে কাজ করছে সরকার। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য। বাংলাদেশের কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী বলেন, রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডিউককে আপনাদের হাতে তুলে দিলাম। আরও একবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, নৌকা মার্কাই আপনাদের জীবনমান উন্নয়ন করেছে। তাই আরও একবার সুযোগ দেবেন। এ সময় প্রধানমন্ত্রী তার সময়কালে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রংপুরের তারাগঞ্জ, মিঠাপুকুর এবং পীরগঞ্জের জনসভাস্থলের দিকে সমবেত হতে শুরু করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়ছে। সকাল থেকেই মিছিলে করে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। রিকশা-ভ্যান কিংবা পায়ে হেঁটে দলে দলে নির্বাচনী সভায় যোগ দেন তারা। তারাগঞ্জের জনসভা শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরের উদ্দেশে রওনা দিয়ছেন। যাবার পথে তিনি মিঠাপুকুরের জায়গীর হাটে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী পরে সেখান থেকে তিনি পীরগঞ্জের ফতেহপুরে তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। এরপর প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।

Read More »