সর্বশেষ
সর্বশেষ

Day: January 21, 2024

বাজুস রংপুর জেলা শাখার সভা ও আজীবন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলাস এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা ও বর্তমার কমিটির ৫ জন সদস্যকে আজীবন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। শনিবার রাতে রংপুর মহানগরীর দেওয়ানবাড়ি রোডস্থ (বাজুস) রংপুর জেলা শাখার অফিস কার্যালয়ে কমিটির সাংগঠনিক বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলাস এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল। আলোচনা শেষে সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটিতে ১৯৯৪ সাল থেকে বর্তমান ২০২৪ সাল পর্যন্ত ৩০ বছর কার্যকরী কমিটিতে সাফল্যের সহিত দায়িত্ব পালন করায় (বাজুস) রংপুর জেলা শাখার পক্ষ থেকে বর্তমান (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন বাদশা, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু সহ ৫ জনকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করেন (বাজুস) রংপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন (রাজুস) রংপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ সাঈদ আলী, সহ-সাধারণ সম্পাদক -মোঃ আরেফুল হক লাইজু, সহ-সাধারণ সম্পাদ- সুমন বসাক, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন উদ্দিন বকশী, কার্যনির্বাহী সদস্য -মোঃ মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য এম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

Read More »

নগরীর ৪ নং ওয়ার্ডের দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারার উদ্যোগে ৪ নং ওয়ার্ডের দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে এই শীতবস্ত্র (কম্বল) বেতন করা হয়। শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর পতœী কনিকা রানী রায়, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরিফ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হযরত আলী, মোঃ সিরাজুল ইসলাম, বিকাশ চন্দ্র রায় বিরু ও জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Read More »

শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে রংপুর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে শিল্প ও বাণিজ্য মেলা চালু হতে যাচ্ছে। উক্ত মেলা বন্ধের দাবিতে রংপুরে সাধারণ ব্যবসায়ীরা জেলা প্রশাসক, রংপুর মেট্রোপলিটন কমিশনারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। রবিবার (২১ জানুয়ারী) সকালে রংপুরের সাধারণ ব্যবসায়ীরা শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম রায়হান শাহ্। অপরদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দিকী। স্মারকলিপি হাতে পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান শাহ্ বলেন, আমরা স্মারকলিপি পেয়েছি, পরে স্যারের সাথে বসে সিদ্ধান্ত নিবো। স্মারকলিপি সূত্রে জানা যায়, গত অক্টোবর/২০২৩ মাসে টানা ৪০ দিন শিল্প ও বাণিজ্য মেলা হয়ে গেলো। এদিকে অক্টোবর/২০২৩ হইতে ২মাস রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ ব্যবসায়ী ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। রংপুরে শিল্প কারখানা না থাকায় কর্মসংস্থান নেই, শুধুমাত্র দোকান ব্যবসার উপর নির্ভরশীল। দোকান ভাড়া, বিভিন্ন ব্যাংক, এনজিও হতে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে সাধারন দোকানীরা। এমতাবস্থায় রংপুরের কিছু ব্যবসায়ী সংগঠনের নামধারী সংগঠন শিল্প ও বাণিজ্য মেলার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। খতিগ্রস্থ হচ্ছে সাধারণ দোকান ব্যবসায়ীরা। রংপুরের ব্যবসায়ীদের কথা চিন্তা করে আগত শিল্প ও বাণিজ্য মেলাটি বন্ধ রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। অন্যথায় আমরা সকল দোকান ব্যবসায়ীদের সাথে নিয়ে মানববন্ধনসহ অবরোধ করিতে বাধ্য হবো। স্মারকলিপি প্রদানকালে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির, শাহিন, রশিদ, লিমন, মোরশেদ, মিথুন, রুবেল, লাবু, মিজানুরসহ সাধারন ব্যবসায়ীরা।

Read More »

রংপুর সদর উপজেলা নির্বাচনে আ.লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণায় সারা দেশের মতো রংপুর সদর উপজেলায়ও শুরু হয়েছে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। সদর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ দলীয় একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। কর্মী সমর্থকরা নিজ নিজ পছন্দের নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে দাবি উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও আলোচনা শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীদের ও লবিং করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন দলের জেলা, উপজেলা এমনকি কেন্দ্রের । তবে এখনও পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলের কেন্দ্রীয় কোনও নির্দেশনা নেই বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক তারা অনেকটা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ শেষ হওয়ার পর সারাদেশের মতো রংপুর জেলাতেও এখন উপজেলা নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচন কমিশনের নির্বাচনী আভাস ঘোষণার পর দলীয় লবিং শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা । এখন পর্যন্ত সদর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে রয়েছেন, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নাছিমা জামান ববি, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও প্রবীন আ’লীগ নেতা মফিজার রহমান রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য ও চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান,জেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বকসি, মহানগর আওয়ামী লীগের সদস্য এ্যাড. ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আ’লীগ নেতা মফিজার রহমান রাজু বলেন, ‘যেহেতু উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হবে, সেহেতু মনোনয়ন পাওয়ার ওপরই নির্ভর করছে নির্বাচন করা না করা। দল যদি তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দেয় তাহলে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ আরেক মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান বলেন,‘দীর্ঘদিন ধরে দলের নীতি আদর্শ মেনে দলের জন্য কাজ করছি। আসন্ন উপজেলা নির্বাচনে আমি একজন প্রার্থী। সেজন্য অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছি। তৃণমূলের নেতাকর্মীরাও চাইছেন যেন আমি নির্বাচন করি।’ এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপর অনেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান এমন প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় কোনও নির্দেশনা পায়নি উপজেলা আওয়ামী লীগ।

Read More »

রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ সভার পর ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রংপুর বিভাগীয় রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ রহমত উল্লাহ অপুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ শিমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় রিপোটার্স ইউনিটির কার্যর্নিবাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগন। সভায় সকাল সাধারণ সদস্যগনের সম্বতিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধক্ষ ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় মোঃ শিমুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাকি ৩ টি পদে নির্বাচন হয়। এরমধ্যে ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয় মোছাঃ শরীফা বেগম শিউলী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ রবিন চৌধুরী রাসেল, কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয় মোঃ মেহেবুর পারভেজ সুমন । নির্বাচনে রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন। এই কমিটি পরবর্তিতে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে।

Read More »