জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ সভার পর ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রংপুর বিভাগীয় রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ রহমত উল্লাহ অপুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ শিমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় রিপোটার্স ইউনিটির কার্যর্নিবাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগন।
সভায় সকাল সাধারণ সদস্যগনের সম্বতিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধক্ষ ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় মোঃ শিমুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাকি ৩ টি পদে নির্বাচন হয়। এরমধ্যে ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয় মোছাঃ শরীফা বেগম শিউলী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ রবিন চৌধুরী রাসেল, কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয় মোঃ মেহেবুর পারভেজ সুমন ।
নির্বাচনে রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন। এই কমিটি পরবর্তিতে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে।
















