সর্বশেষ
সর্বশেষ

Day: January 22, 2024

নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হব : জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেও এমপি। তবে এখনো আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর মহানগরীর সেনপাড়া পৈতৃক নিবাস স্কাইভিউতে ‘সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। জিএম কাদের বলেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হব। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সব সময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগণের কথা বলবে। তিনি আরও বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কতুটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় যুব সংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

Read More »

রংপুরে লায়ন্স স্কুলে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১২টায় লায়ন্স স্কুল এন্ড কলেজেঅংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর আয়োজনে ও হ্যান্ডরাইটিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ব্যাবস্থাপনায় শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ উকিল উদ্দিন, মাধ্যমিক শাখার কো অডিনেটর মোছাঃ আফরোজা বেগম, সহকারি শিক্ষক আব্দুল লতিফ। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা পরিচালনা করেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ সুজন, শিক্ষক মোছাঃ মাকছুদা আক্তার তৃষা, মোঃ ইমাম মাহদী, মোছাঃ সুমাইয়া ইলমা, মোছাঃ সাদিয়া সুলতানা শিমু, রিফাত জাহান, ফারজানা, নওশীন, নীলা প্রমুখ।

Read More »

রংপুরে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য সোহেল রানা সনির উদ্যোগে ও এলিট এসিও টিমের সহযোগিতায় রংপুরে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়। গতকাল মহানগরীর ২৮ নং ওয়ার্ডের উত্তর আশরতপুর এস আর হোসেন ম্যামরিয়াল সরকরি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত বিতরণ করেন এলিট এসিও টিমের পরিচালক পবিত্র কুমার। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোরশেদুল ইসলাম আকাশ প্রিন্স, মোঃ গোলাম রব্বানী রোকন, বিষু দাদা, মোশাররফ হোসেন, স্বপন মিয়া, রোমান মিয়া, পরভেজ হোসেন, আকাশ, লিমন মিয়া, গৈরভ মিয়া, রেজওয়ান আহমেদ, আপন চন্দ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদফতর পরিদর্শনে গেলেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদফতর পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে মেট্রোতে চড়ে আগারগাঁও স্টেশনে নেমে পরিবেশ অধিদফতর কার্যালয়ে যান তিনি। মেট্রোরেলে ভ্রমণকালে যাত্রীদের সাথে কথা বলেন পরিবেশমন্ত্রী এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহন মালিকগণ পরিবেশ বান্ধব পরিবহন পরিচালনা করলে এবং জনসাধারণ পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করলে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরিবেশ অধিদফতর পরিদর্শন শেষে অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ সদর দফতর ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, সকল প্রকার দুর্নীতিমুক্ত থেকে আইন, বিধিবিধান মোতাবেক সরকারি কর্মকাণ্ড সম্পাদন করতে হবে।

Read More »

এখন মনে হয় কী বিরাট ভুল করেছি: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জীবনের একটা বড় সময় ধর্মীয় বই না পড়ে ‘বিরাট ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অনুভূতির কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, ‘আমার জীবনের একটা বড় সময় কেটেছে ধর্মীয় বই না পড়ে। এখন যখন পড়ি, বিশেষ করে আমাদের প্রিয় মহানবীর (সা.) জীবনী, মনে হয় কি বিরাট ভুল করেছি। উনি কি শুধু মহানবী ছিলেন? প্রায় ৭-৮টা উনার জীবনীগ্রন্থ পড়েছি। এর মধ্যে আছে ক্যারেন আর্মস্ট্রং, মার্টিন লিংস, আদিল সালাহির মতো স্বনামধন্য লেখকদের বই। উনার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশ জানি এখন।’ ফেসবুক পোস্টে আরও বলেন, ‘আমাদের মহানবী (সা.) শুধু শ্রেষ্ঠ নবী ছিলেন না। তিনি ছিলেন একজন অসাধারণ সময়নায়ক, রাষ্ট্রনায়ক এবং দলনেতা। তিনি যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, তার মতো শান্তিময়, কল্যানকর ও মানবিক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। উনার বিনয়, সততা, পরোপকার, দয়া ও ক্ষমাশীলতা ছিল তুলনাহীন।’ শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে বই লেখার ইচ্ছার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, ‘আমাদের এক শ্রেনীর শিক্ষিত মানুষ উনার গুনগান শুনতে অস্বস্তি বোধ করেন। আরেক শ্রেনী না জেনে মন্তব্য করেন। আল্লাহ্-র কাছে শোকর করি, আমি দেরীতে হলেও মহানবী (সা.)উপর পড়াশোনা করছি। যদি আমার ভাগ্যে থাকে, কিশোর পাঠকদের উপযোগী করে উনার জীবনী রচনারও ইচ্ছে রাখি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল

Read More »

তৈরী পোশাক খাতের মত অন্যান্য রপ্তানি পণ্যকেও গুরুত্ব দিন : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক আয় বাড়াতে তৈরি পোশাকের মত পাট ও চামড়াজাত পণ্য, ওষুধ, তথ্যপ্রযুক্তি পণ্য এবং হস্তশিল্পসহ অন্যান্য রপ্তানি পণ্যে একই গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আমাদের আরও নতুন পণ্য উৎপাদন এবং নতুন বাজার (রপ্তানির জন্য) অন্বেষণে মনোযোগ দিতে হবে। আমরা বর্তমানে রপ্তানির জন্য কয়েকটি পণ্যের উপর নির্ভর করি। রপ্তানির জন্য একটি বা দুটি পণ্যের উপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ অনেক প্রতিবন্ধকতার মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। ” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মাসব্যাপী ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নতুন নতুন পণ্য উৎপাদন এবং নতুন বাজার খুঁজে বের করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, নতুন নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে,একটা বা দু’টার উপর আমাদের নির্ভরশীল থাকলে চলবে না। কারণ অনেক চড়াই উতরাই পার হয়েই আমাদের আসতে হয় । সেটা মাথায় রাখতে হবে । তিনি আরো বলেন, এবার যে নির্বাচন ইশতেহার দিয়েছি সেখানে আমরা লক্ষ্য স্থির করেছি ২০৩০ সালের মধ্যে আমাদের রপ্তানি আয় বাড়াবো ১৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি। যদিও এক্ষেত্রে সময় খুব কম, কিন্তু আমাদের নতুন নতুন বাজার ধরতে হবে। আর একটা লক্ষ্য স্থির থাকলে যে কোন অর্জন সম্ভব হয়। আমরা সেভাবেই কাজ করতে চাই। সারা বাংলাদেশে তাঁর সরকারের ১শ’ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে এবং কোন অঞ্চলে কোন পণ্য ভালো হয় সেখানে সেই শিল্প গড়ে উঠবে। সেবা খাতেও আমাদের যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং ভালো সুযোগ পাওয়া যাচ্ছে। এই খাতে রপ্তানি আয় ২০২২ – ২৩ অর্থবছরে ৮ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। সরকার ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে এবং আইসিটি পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিশাল সুযোগ সামনে রয়ে গেছে। আইটি খাতে ২০২২-২৩ অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় ২৭ দশমিক ৫ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ দেশে পণ্যের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারছি। যদিও বিশ্ব মন্দার অভিঘাতে ইউরোপ আমেরিকার অনেক উন্নত দেশেও পণ্য চাহিদা হ্রাস পাচ্ছে। সেটা মাথায় রেখে নতুন বাজার আমাদের খুঁজতে হবে, নতুন জায়গায় যেতে হবে। তার সরকার বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে উল্লেখ করে তিনি বলেন, সেই সাথে পণ্য রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে সরকার জাতীয় ‘ট্যারিফ পলিসি ২০২৩’ প্রণয়ন করছে। এটা আমাদের রপ্তানিতে আরো সুযোগ সুবিধা এনে দেবে। তিনি বলেন, এখানে আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং বিদেশী অতিথিরা আছেন। আমি একটা অনুরোধ করবো আমাদের আমদানি রপ্তানিতে ভারসাম্য বজায় রাখা একান্তভাবে দরকার। আপনারা রপ্তানি করেন, রপ্তানি করার সময় যে অর্থ ব্যবহার হয় তার যে রিটার্নটা আসবে ঠিক চাহিদা মত তা আসেনা। সেদিকে সবাইকে একটু যত্নবান হওয়ার আমি আহবান জানাই। প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর একটা পণ্যকে বর্ষপণ্য হিসেবে সুনির্দিষ্ট করে দেই। পাট ও পাট জাত পণ্য, চামড়া ও চামড়া জাত পণ্য, এভাবে প্রতিবছরই বর্ষপণ্য ঘোষণা দেয়া হয়েছে। এবার আমি ঠিক করেছি ‘হস্তশিল্প পণ্যকে’ ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণার। কেন হস্ত শিল্পকে বর্ষপণ্য করা হলো তার ব্যাখ্যায় তিনি বলেন, এবারের যে বর্ষপণ্য অর্থাৎ ‘হস্তশিল্প পণ্য’ সেটা আমাদের নারীদের কর্মসংস্থান বাড়াবে এবং এর মাধ্যমে নারীরা স্বাবলম্বীতা অর্জন করতে পারবে । অনুষ্ঠানে বক্তৃতা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান। অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণ এবং স্থানীয় ও বিনিয়োগ আকর্ষণে গত ১৫ বছরে গৃহীত সরকারি পদক্ষেপের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আসলে সময় উপযোগী পদক্ষেপ নেয়াটা অত্যন্ত প্রয়োজন, সেটা নিতে পারলে যে কোন অভিঘাত থেকে মুক্ত হওয়া যায়। যেকোনো দুর্যোগ আসুক সেটা আমরা মোকাবেলা করতে জানি এবং করতে পারব। সেই বিশ্বাসটা অন্তত আমার আছে এবং আমি মনে করি আমাদের দেশবাসীরও আছে। কোভিড-১৯ সংক্রমন মোকাবেলার সময় তাঁর সরকারের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান, ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া, দরিদ্রদের আর্থিক সাহায্য দেওয়া সহ সকল শ্রেণী পেশার মানুষকে সহায়তার উল্লেখ করেন তিনি। এখন পলিটিক্যাল নয় ‘ইকোনমিক ডিপ্লোমেসি’র যুগ, সে কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের চাহিদাটা আমাদের খুঁজে বের করতে হবে এবং উৎপাদন বাড়াতে হবে। আর আমাদের প্রত্যেকটি কূটনৈতিক মিশনে আমরা এই মেসেজটাই দিয়েছি। ব্যবসা-বাণিজ্যের প্রসার আমরা কি রকম ঘটাবো তার ওপরই আমাদের কূটনৈতিক মিশনগুলো কাজ করছে এবং করবে।

Read More »