জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১২টায় লায়ন্স স্কুল এন্ড কলেজেঅংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর আয়োজনে ও হ্যান্ডরাইটিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ব্যাবস্থাপনায় শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ উকিল উদ্দিন, মাধ্যমিক শাখার কো অডিনেটর মোছাঃ আফরোজা বেগম, সহকারি শিক্ষক আব্দুল লতিফ। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা পরিচালনা করেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ সুজন, শিক্ষক মোছাঃ মাকছুদা আক্তার তৃষা, মোঃ ইমাম মাহদী, মোছাঃ সুমাইয়া ইলমা, মোছাঃ সাদিয়া সুলতানা শিমু, রিফাত জাহান, ফারজানা, নওশীন, নীলা প্রমুখ।














