সর্বশেষ
সর্বশেষ

Day: January 23, 2024

রংপুর সদর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বকসী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণায় সারা দেশের মতো রংপুর সদর উপজেলায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। সদর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ দলীয় একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। কর্মী সমর্থকরা নিজ নিজ পছন্দের নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে দাবি উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও আলোচনা শুরু করেছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রংপুর জেলা আ’লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বকসীর নাম শোনা যাচ্ছে । তবে এখনও পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলের কেন্দ্রীয় কোনও নির্দেশনা নেই বলে জানিয়েছে রংপুর জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক তারা অনেকটা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ শেষ হওয়ার পর সারাদেশের মতো রংপুর জেলাতেও এখন উপজেলা নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় কোনও নির্দেশনা পায়নি উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রংপুর জেলা আ’লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বকসী বলেন, প্রিয় জন্মভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সর্বদা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, মমতাময়ী মা, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের রুপকল্প ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য সর্বদা একজন বাংলাদেশ মুজিব সৈনিক হিসেবে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তিনি অরও বলেন আমি রাজনৈতিক জীবনে সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয় ছাত্রলীগ, কারমাইকেল কলেজ শাখা, রংপুর (১৯৭৪-১৯৭৫) সাল। আহবায়ক, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, মাস্টায়রোল কর্মচারী সংগ্রাম পরিষদ (১৯৮৫-১৯৯৫) সাল। সাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (১৯৮৬-১৯৮৯) সাল। সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (১৯৪/৯-১৯৯৯) সাল। যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (১৯৯৯-২০০৯) সাল। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (২০০৯-২০২২ সাল পর্যন্তদুই দফা একই পদে)। কার্যকরী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর সদর উপজেলা শাখা, রংপুর (২০১৯ থেকে অদ্যাবদি পর্যন্ত)। ২৩ নং সদস্য, নবগঠিত আহবায়ক কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (১১ ফেব্রুয়ারী ২০২৩ থেকে বহাল রয়েছি।

Read More »

রংপুরে বিশ্ব হাতের লেখা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিশ্ব হাতের লেখা দিবস উপলক্ষে মানববন্ধন করেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার নেতৃবৃন্দ। গতকাল (২৩ জানুয়ারি ) সকালে নরগরীর মুন্সি পাড়াস্থ কার্যলয়ের সামেন বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন উপলক্ষে হ্যান্ডরাইটিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ব্যাবস্থাপনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ সুজন, শিক্ষক মোছাঃ মাকছুদা আক্তার তৃষা, মোঃ ইমাম মাহদী, মোছাঃ সুমাইয়া ইলমা, মোছাঃ সাদিয়া সুলতানা শিমু, রিফাত জাহান, ফারজানা, নওশীন, নীলা সহ সকল শিক্ষাথী ও অভিভাবকগণ।

Read More »

রংপুরে লায়ন্স ক্লাব অব ঢাকা অন্তর এর শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব ঢাকা অন্তর এর সহযোগিতায় রংপুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সোমবার রংপুর মহানগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব অব রংপুর কার্যালয় হলরুমে রংপুরের ৫ টি ক্লাবের ব্যাবস্থাপনায় বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিস্ট্রিক (এলসিআইএফ) কো অডিনেটর (পিএমজেএফ) লায়ন কিশোয়ারা খান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিএস কল (এমজেএফ) লায়ন মোঃ আনিছুর রহমান খান, রিজওনাল কো অডিনেটর (রংপুর- দিনাজপুর) (এমজেএফ) লায়ন মোঃ এনামুল হক সোহেল, আইপিপি ও জোন চেয়ার পার্সন লায়ন একেএম বানিউল আদম বাবু, লায়ন সৈয়দা জেনিভা তাসমিম, পরিচালক লায়ন জেবুন নেসা জেবিন, লায়ন ফরিত আহমেদ রুমি, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট মোঃ আজাহারুল ইসলাম দুলাল, সেক্রেটারী মোঃ জাভেদ হাসান, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি, ২য় ভাইস প্রেসিডেন্ট (এমজেএফ) লায়ন ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু, পরিচালক (এমজেএফ) লায়ন শাহিন পারভেজ, পরিচালক লায়ন ফারহানা হাসান বিথী, লায়ন কানিজ মোয়াজ্জেম এমি, লায়ন উম্মে হাবিবা স্মৃতি, লায়ন আহসানুল হাবিব মিলন, লায়ন্স ক্লাব অব রংপুর বেগম রোকেয়া প্রেসিডেন্ট লায়ন তহমিনা শিরীন, লায়ন্স ক্লাব অব মাহিগঞ্জর প্রেসিডেন্ট মোঃ সামসুল আলম, সেক্রেটারী মোঃ আলমগরীর কবির, ট্রেজারার একেএম মোঃ সাইফুল ইসলাম আজাদ, লায়ন্স ক্লাব অব ভিশনের প্রেসিডেন্ট লায়ন মাহাফুজুল আনাম সুজন, লায়ন আল হেলাল, লায়ন গোলাম মোস্তফা টিটু, লায়ন নুরুজ্জামান , লায়ন সুলতান মাহামুদ টিটন প্রমুখ।

Read More »

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পৃথক ছয় মামলায় আগাম জামিন গয়েশ্বরের

সুপ্রিম কোর্ট প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পৃথক ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৫ মার্চ পর্যন্ত জামিন দিয়ে এরপর সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার রাজধানীর পল্টন ও রমনা থানার এসব মামলার জামিন আবেদনের শুনানির পর বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির। নিতাই রায় চৌধুরী বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পৃথক ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত। তাকে আগামী ২৫ মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এরপর সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে দলের নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। এক পর্যায়ে তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

Read More »

কিছু মহল চক্রান্ত করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে: প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কিছু কিছু মহল ‘চক্রান্ত করে’ দ্রব্যমূল্য বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, কিছু কিছু মহল আছে যারা চক্রান্ত করে মূল্যস্ফীতি বাড়ায়। তবে মানুষের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, এটাও সত্যি, আগে এত ক্রয় ক্ষমতা ছিল না। সোমবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় তিনি এ কথা বলেন। রোজা সামনে রেখে প্রয়োজনীয় নিত্যপণ্য আগাম কিনে রাখা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামনে রোজা- রোজার জন্য যা দরকার সবই আমরা আগাম ক্রয় করার ব্যবস্থা নিয়েছি। আর আমরা সব সময় যারা হত দরিদ্র, তাদের জন্য বিনা পয়সায় খাদ্য সাহায্য দিয়ে আসছি, সেই ব্যবস্থাও থাকবে। তিনি বলেন, খাদ্য উৎপাদনে আমাদের কোনো সমস্যা নেই। তারপরও যে সমস্ত জিনিস আমাদের কিনতে হয়, যেমন ভোজ্য তেল, গম, জ্বালানি তেল, গ্যাস আমাদের আনতে হয়। আমরা সারাদেশে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ দিয়েছি, এখন গ্যাসের চাহিদা আছে। আমাদের সার কারখানাগুলো, সেখানে গ্যাসের চাহিদা আছে, সেসব ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি, আগাম ব্যবস্থা নিচ্ছি। যারা পণ্য মজুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুত করে, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে। দেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। হেরে যাবে জেনেই বিএনপি নির্বাচনে আসেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আসলে আমাদের বিরুদ্ধে যে দল, তারা তো গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করে অভ্যস্ত না। জাতীয় ও আন্তর্জাতিকভাবে যে সকল জরিপ হয়েছিল, সেখানে বিএনপি তাদের জোট নিয়ে নির্বাচনে অংশ নিলে সরকার গঠন করবে না, সেই সংখ্যক সিট তারা পাবে না, এটা উঠে এসেছিল। একমাত্র আওয়ামী লীগই সরকার গঠনের জন্য পর্যাপ্ত সিট পাবে। সেই কথা শোনার পরে তারা নির্বাচনে আসবে না, এটা তো স্বাভাবিক। তাছাড়া ওদের সৃষ্টি হচ্ছে অবৈধভাবে অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা দখল করা, জনগণের ভোট চুরি করা। এসব কালচার তো বিএনপির আমলেই সৃষ্টি, বলেন তিনি। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতান্ত্রিক পরিবেশ চায় না উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, সামনে উপজেলা নির্বাচন, নির্বাচন কীভাবে করব সেটা নিয়ে সভায় আলোচনা হবে। দেশের একটা গোষ্ঠী অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে; কিন্তু এ বাংলাদেশে আর কোনোদিন অস্বাভাবিক পরিস্থিতি হতে দেওয়া হবে না। অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

Read More »