সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সদর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বকসী

রংপুর সদর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বকসী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণায় সারা দেশের মতো রংপুর সদর উপজেলায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। সদর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ দলীয় একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। কর্মী সমর্থকরা নিজ নিজ পছন্দের নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে দাবি উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও আলোচনা শুরু করেছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রংপুর জেলা আ’লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বকসীর নাম শোনা যাচ্ছে । তবে এখনও পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলের কেন্দ্রীয় কোনও নির্দেশনা নেই বলে জানিয়েছে রংপুর জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক তারা অনেকটা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ শেষ হওয়ার পর সারাদেশের মতো রংপুর জেলাতেও এখন উপজেলা নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে।

তবে এখন পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় কোনও নির্দেশনা পায়নি উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রংপুর জেলা আ’লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বকসী বলেন, প্রিয় জন্মভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সর্বদা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, মমতাময়ী মা, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের রুপকল্প ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য সর্বদা একজন বাংলাদেশ মুজিব সৈনিক হিসেবে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তিনি অরও বলেন আমি রাজনৈতিক জীবনে সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয় ছাত্রলীগ, কারমাইকেল কলেজ শাখা, রংপুর (১৯৭৪-১৯৭৫) সাল।

আহবায়ক, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, মাস্টায়রোল কর্মচারী সংগ্রাম পরিষদ (১৯৮৫-১৯৯৫) সাল। সাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (১৯৮৬-১৯৮৯) সাল। সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (১৯৪/৯-১৯৯৯) সাল। যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (১৯৯৯-২০০৯) সাল। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (২০০৯-২০২২ সাল পর্যন্তদুই দফা একই পদে)। কার্যকরী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর সদর উপজেলা শাখা, রংপুর (২০১৯ থেকে অদ্যাবদি পর্যন্ত)। ২৩ নং সদস্য, নবগঠিত আহবায়ক কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, রংপুর (১১ ফেব্রুয়ারী ২০২৩ থেকে বহাল রয়েছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM