সর্বশেষ
সর্বশেষ

Day: January 31, 2024

৩ বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংযুক্ত যুগ্ম সচিব এ টি এম জিয়াউল ইসলামকে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে। আর বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব ইয়াসমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের জনস্বার্থে দায়িত্ব পালনের জন্য বদলিপূর্বক পদায়ন করে নিয়োগ দেওয়া হলো। শিগগিরই এই আদেশ কার্যকর হবে।

Read More »

বাংলাদেশ ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৪ খৃ : বাংলাদেশ ও সৌদি আরব বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গভীর আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি শেখ ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এই আগ্রহ প্রকাশ করা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন। মুন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনের মূলে রয়েছে সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বন্ধন। তিনি বলেন, বাংলাদেশি মুসলমানদের জন্য ইসলামের জন্ম সৌদি আরব এবং দু’টি পবিত্র স্থান মক্কা ও মদিনার আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে। তিনি আরো বলেন, ‘হাজার হাজার বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করেন।’ প্রধানমন্ত্রী দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে বৈশ্বিক ইস্যূতে সৌদি আরবের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকা-,সংস্কার এবং উদীয়মান ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন। শেখ ড. আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। তিনি বলেন, সৌদি আরব সবসময় বাংলাদেশের সঙ্গে ছিল এবং ঢাকার সঙ্গে তাদের ঐতিহাসিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। তিনি শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নজিরবিহীন উন্নয়নের জন্য ভূয়সী প্রশংসা করেন। মুন সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতির উদ্ধৃত দিয়ে বলেন, তিনি বলেছেন ‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব দৃষ্টান্তমূলক ও অনুকরণীয়।’ তিনি প্রধানমন্ত্রীকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের শুভেচ্ছাও জানান। সৌদি ক্রাউন প্রিন্সের শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাও যুবরাজকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

Read More »

মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে একাডেমিক লিডারশীপ তৈরী করা হচ্ছে – রংপুরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে একাডেমিক, পলিটিক্যাল, বিজনেস লিডারশীপ তৈরী করতে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। স্মার্ট ক্যাম্পাস ও লিডারশীপ তৈরী করা হচ্ছে। আমরা চাই ছাত্র রাজনীতিতে নতুনত্ব আনতে, যুগোপযোগি করতে। আমরা মেধাভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিচ্ছি। ছাত্র রাজনীতিতে নতুন নতুন উপাদান সম্পৃক্ত করার চেষ্টা করছি। বুধবার (৩১ জানুয়ারী) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ছাত্রলীগ সভাপতি বলেন, দেশে যৌতুক, বাল্যবিবাহ, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতাসহ এমন সামাজিক সমস্যা আমরা জাদুঘরে পাঠাতে চাই। নিরাপদে-নির্বিঘেœ দেশের ৫ কোটি শিক্ষার্থী যেন আধুনিক শিক্ষা লাভ করতে পারে ছাত্রলীগ সে লক্ষ্যে কাজ করছে। সাংগঠনিক পূর্ণগঠন প্রক্রিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। যেন শিক্ষার্থীরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও আধুনিক ছাত্র রাজনীতি উপহার দিতে পারবে এমন নেতাকেই নেতৃত্বে আনা হবে। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপশক্তি পরাজিত হয়েছে। ছাত্রলীগ গণতন্ত্রের ধারাবাহিকতা ও দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিতে কাজ করতে পেরেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। দেশে অর্থনীতিতে নতুনত্ব আসবে, যে কারণে ভাল একাডেমিক পরিবেশ ধরে রেখে আধুনিক রাজনীতি উপহার দেওয়া গুরুত্বপূর্ণ। আগামীতে নতুন স্মার্ট বাংলাদেশ গঠনে বাধা প্রদান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করাসহ জানমালের উপর আঘাত আসলে গণতান্ত্রিকভাবেই ছাত্রলীগ তাদের পরাজিত করবে। জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আলীম,মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুসান্না আল গালিব,সহ সম্পাদক আসমাইল হুসনা মোনালিসাসহ অন্যরা।

Read More »

রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল (৩১ জানুয়ারি) বুধবার সকাল ১০টায় নগরীগের কলেজ রোডস্থ কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স: ম: আব্দুস সামাদ আজাদ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কারমাইকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির সভাপতি প্রফেসর মোঃ রোজাইন । অনুষ্ঠানে সভাপাতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক মোঃ সাদাকাত হোসেন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৩১ জানুয়ারি) বুধবার রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান,এমপি । অনুষ্ঠানে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ মজিদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমাবায় প্রতিমন্ত্রী এবং রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আওয়ামীলীগের আহকায়ক ডাঃ দেলোয়ার হোসেন , যুগ্ম আহবায়ক আবুল কাশেম সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

Read More »

গণমাধ্যমে আরও পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা প্রয়োজন : তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৪ খৃ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যমে আরও পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা প্রয়োজন। এ বিষয়গুলো অনতিবিলম্বে নজর দিতে হবে। তিনি বলেন, ‘গণমাধ্যমের অপব্যবহারও কখনোই কাম্য নয়। এ বিষয়ে মালিক-সাংবাদিক সব পক্ষেরই সহযোগিতা প্রয়োজন।’ আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়- সেটি যাতে টিকে থাকে, একইসাথে প্রতিষ্ঠানটিতে যারা কাজ করেন, তারাও যাতে টিকে থাকেন, সে উদ্যোগ নেওয়া হবে। তাহলে এক ধরণের ভারসাম্য থাকবে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভালো একটি জীবন যাপন করতে পারেন, সেটাও জরুরি। বাস্তবতার মধ্যে থেকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে।এ সময় তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে যেসব কাজ হয়, সেখানেও পেশাদারিত্ব এবং স্বচ্ছতা আনা হবে। মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলো থেকে যেনো কার্যকর ফলাফল পাওয়া যায়, সে চেষ্টা থাকবে। দেশের বিরুদ্ধে যেসব চক্রান্ত-ষড়যন্ত্র আছে, তথ্য প্রতিমন্ত্রী সেগুলো নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন । পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে যেসব অপপ্রচার আছে, তা মোকাবিলা করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কৌশলগত পদক্ষেপও নেওয়া হবে বলে জানান তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিএফইজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতার হোসেন, বিএফইউজে’র সহ-সভাপতি মধুসূদন মন্ডল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য নূরে জান্নাত আখতার সীমা এ সময় উপস্থিত ছিলেন।

Read More »

একুশে বইমেলা আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম অনুষঙ্গ : রাষ্ট্রপতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৪ খৃ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অমর একুশে বইমেলা আমাদের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম অনুষঙ্গ। তিনি বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইপড়ার বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে নতুন প্রজন্মকে বইপড়া ও সাহিত্য চর্চায় উদ্ধুদ্ধ করতে মাসব্যাপী বইমেলা ও ভাষাচর্চার এই আয়োজন কার্যকর অবদান রাখবে বলে আমার বিশ্বাস।’ আগামীকাল অমর একুশে বইমেলা উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অমর একুশে বইমেলা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এ কথা উল্লেখ করে তিনি বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৪’ উপলক্ষে বইপ্রেমিক বাঙালি, পাঠক, প্রকাশক, আয়োজক, সংগঠক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। অমর একুশে বইমেলার প্রাক্কালে একুশে ফেব্রুয়ারি ‘মহান ভাষা আন্দোলনে’ অমর শহীদদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। মো. সাহাবুদ্দিন বলেন, অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি আয়োজিত এ বইমেলা লেখক-পাঠক-সংস্কৃতিকর্মীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে হয়ে ওঠে এক অনন্য মিলনমেলা। রাষ্ট্রপতি বলেন, বাংলা একাডেমি বাঙালির সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ হিসেবে মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে নানাভাবে ধারণ করে আছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা একাডেমি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, ভাষা শহীদদের রক্তস্নাত পথ ধরে গড়ে ওঠা বাংলা একাডেমি বাংলা ভাষাভাষী মানুষের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হবে। বাঙালির প্রাণের এই মেলা বই কেনার পাশাপাশি আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেবে সংস্কৃতির অমিয় সুধা। তিনি বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে সৃজনশীল ও মননশীল লেখকদের বিকাশ ও অধিকার সুরক্ষার ক্ষেত্র হিসেবে অমর একুশে বইমেলা এক অবিকল্প আয়োজন। ‘অমর একুশে বইমেলা’ মহান ভাষা আন্দোলনের চেতনাকে সমুজ্জ্বল রেখে বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হয়ে উঠবে- এ আমার দৃঢ় বিশ্বাস। ’ রাষ্ট্রপতি ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৪’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Read More »

স্পীকারের সাথে বাংলাদেশে সফররত সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পীকারের সাক্ষাত

স্পীকারের সাথে বাংলাদেশে সফররত সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পীকারের সাক্ষাত ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি. জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে সফররত সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পীকার ড. আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ এর নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, নারী ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এর ধারাবাহিকতায় সংসদ অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের কার্যক্রম চলমান রয়েছে। এসময় তিনি বলেন, মৈত্রী গ্রুপ উভয় দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখবে। স্পীকার আরও বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। সৌদি আরবের শূরা কাউন্সিলের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকায় বিশ্বে প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, শূরা কাউন্সিলের কার্যকর ভূমিকার ফলে মুসলিম ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হচ্ছে। এসময় স্পীকার, সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ সারা বিশ্বের উন্নয়ন বিস্ময়। সৌদি আরবের সাথে বাংলাদেশ বিভিন্ন বিষয়ে ১৫ টি চুক্তি রয়েছে। সৌদি আরবের কমার্স মিনিস্টার এবং ইনভেস্ট মিনিস্টার অতি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। এতে রেড সী গেটওয়ে টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে- যা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এসময় তিনি বলেন, বাংলাদেশে স্থাপিত মডেল মসজিদসমূহ ইসলামিক সেন্টারের মতো ভূমিকা রাখছে। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য খাত এবং ১০০ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের অনুরোধ জানান তিনি। প্রবাসী বাংলাদেশীরা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে স্পীকার ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেন। শূরা কাউন্সিলের স্পীকার ড. আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের প্রশংসা করেন। সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ০৮ টি আইকনিক মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছে- যেখানে থেকে শিক্ষা, ট্রেনিং এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে। তিনি বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যগণকে সৌদিতে সফরের আমন্ত্রণ জানান। এসময় তিনি বাংলাদেশে আরবি ভাষা ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন করার আগ্রহ প্রকাশ করেন। এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

Read More »

একুশে বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৪ খৃ : ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অমর একুশে বই মেলাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশনার আজ বুধবার সকালে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। এই আয়োজনকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে। অতীতে নাশকতা ও জঙ্গি তৎপরতার ঘটনা রয়েছে। এই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে বইমেলাকে ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তিনি বলেন, আগামীকাল পহেলা ফেব্রুয়ারি। ভাষার মাস। বাঙালির প্রাণের বইমেলা ফেব্রুয়ারি মাস জুড়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়ো, দেশ গড়ো: বঙ্গবন্ধুর বাংলাদেশ)’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বিকেল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন। বই মেলা প্রাঙ্গণে ঢাকাসহ সারা বাংলাদেশের বইপ্রেমী মানুষ সমবেত হয়। কেবল দেশ নয়, বিদেশ থেকেও বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটিকরা বইমেলায় আসবেন। এটি বাঙালির বড় ঐতিহ্য। এতে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ লোকের সমাগম হবে। বই মেলার গৃহীত নিরাপত্তা সম্পর্কে কমিশনার বলেন, বইমেলার ভেতরে ও বাইরে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ডিউটিতে নিয়োজিত থাকবে। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও এর পার্শ্ববর্তী এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণের কন্ট্রোল রুম থেকে মেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হবে। সাইবার পেট্রোল ও ড্রোন পেট্রোলিংয়ের মাধ্যমে নজরদারি করা হবে। তিনি বলেন, বইমেলাকে ঘিরে রয়েছে একাধিক ওয়াচ টাওয়ার। নিবিড় তদারকির মধ্য দিয়ে লেখক, প্রকাশক, পাঠক ও বই প্রেমী দর্শনার্থীদের নিরাপত্তা দেয়া হবে। অগ্নিনির্বাপণের জন্য থাকবে ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। কমিশনার বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেজন্য প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি ব্যবস্থার মধ্য দিয়ে মেলায় প্রবেশ করতে হবে। এছাড়াও মেলা প্রাঙ্গনে থাকবে পুলিশ ব্লাড ব্যাংক, শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কক্ষ ও লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার। প্রতিবারের ন্যায় এবারও ডিএমপি’র পক্ষ থেকে দর্শনার্থীদের বিনামূল্যে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করা হবে । ডিএমপি কমিশনার বলেন, এবারের মেলায় বিশেষ একটি সুবিধা যুক্ত হয়েছে। মেট্রোরেলের একটি স্টেশন মেলার গা ঘেঁষে। তাই দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা বাড়বে। এছাড়াও এবার সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিটিউট গেট খুলে দেওয়া হচ্ছে, এতে দর্শনার্থীদের মেলায় প্রবেশ আরও সহজ হবে। পাঠকপ্রেমীরা নিশ্চিন্তে বইমেলায় আসবেন এবং পছন্দের বই কিনবেন বলে তিনি আশা করেন। আইনশৃঙ্খলা অবনতি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বইয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বই দেখার বিষয়টি বাংলা একাডেমি করে থাকে। তবে কোনো লেখা বা বিষয় পাঠকের নজরে আসলে বা গণমাধ্যমে প্রকাশিত হলে এবং সেটি নিয়ে যদি কোনো সমালোচনা হয়, তখন পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা ও প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, ডিএমপির যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Read More »