জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল (৩১ জানুয়ারি) বুধবার সকাল ১০টায় নগরীগের কলেজ রোডস্থ কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স: ম: আব্দুস সামাদ আজাদ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কারমাইকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির সভাপতি প্রফেসর মোঃ রোজাইন । অনুষ্ঠানে সভাপাতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক মোঃ সাদাকাত হোসেন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
















