সর্বশেষ
সর্বশেষ

Day: February 3, 2024

রংপুরে অসহায়, দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায়, দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংরক্ষিত আসনের এমপি প্রার্থী ডা. শর্মিলা সরকার রুমা। শনিবার (৩ ফেব্রুয়ারি) নগরীর হাজিরহাটের অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণ কালে ডা. শর্মিলা সরকার রুমা বলেন, জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন দেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে, তাদের সুখে হাসতে, জনগণের সুখই যেন আমার নেত্রীর সুখ। আমিও চেষ্টা করি সব সময় মানুষের পাশে থাকার।আর তাঁরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। এসময় উপস্থিত ছিলেন হাজীরহাট থানা আ’লীগের সদস্য শ্রী মিলন চন্দ্র রায়,থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রনি,২ নং ওয়ার্ড আ’লীগের সদস্য ইউসুফ আলী,ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিলাদুন্নবী জীবন প্রমুখ।

Read More »

রংপুরে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়। গতকাল ০৩ ফেব্রুয়ারি রংপুর পুলিশ লাইন মাঠে বিকাল ৩টায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে রংপুর শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ- পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম-পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম বার-পিপিএম বার, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক একেএম ছায়াদত হোসেন, যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মাহনগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ফরাসি নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : কিয়েভ, ইউক্রেন, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ( এলভি/এল়ভি): ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কাছে রাশিয়ার হামলায় বেরিসলাভে বৃহস্পতিবার দুই ফরাসি নাগরিক নিহত এবং আরও তিনজন বিদেশী আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুডিন টেলিগ্রামে লিখেছেন, ‘বেরিসলাভে শত্রুদের হামলার ফলে বিদেশী স্বেচ্ছাসেবকরা নিহত ও আহত হয়েছে।’ গভর্নর লিখেছেন, ‘রাশিয়ান সেনাবাহিনী দুই ফরাসি নাগরিককে হত্যা করেছে। আরও তিনজন বিদেশী সামান্য আহত হয়েছে।তিনি ‘নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।’ ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, ড্রোন হামলার ফলে দুই ফরাসি নাগরিক মারা গেছে এবং অন্য চারজন আহত হয়েছে। পুলিশ আরো জানায়, আহতদের মধ্যে একজন ওডেসার (৪১) বাসিন্দা। পুলিশ হামলার তদন্ত শুরু করে টেলিগ্রামে বলেছে, ‘সকল ভুক্তভোগী খেরসন অঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় এএফপি’র সাথে যোগাযোগ করা হলে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।

Read More »

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতা-কর্মীদের সহযোগিতা চাইলেন গণপূর্ত মন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতা-কর্মীদের সহযোগিতা চাইলেন গণপূর্ত মন্ত্রী সিনিয়র রিপোর্টার/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া ; ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৪ খৃ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজ নির্বাচনি এলাকায় জনগণকে দেওয়া নির্বাচনে প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সহযোগিতা চান। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ থাকতে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিনি দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সামনে জেলা পরিষদের উপনির্বাচন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে বা দল যাকে সমর্থন জানাবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহসভাপতি হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুল আলম খোকন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী শফিউল্লাহ মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক কর কর্মকর্তা চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঘুষের অর্ধলাখ টাকাসহ আটক হওয়ার পর বরখাস্ত বগুড়া কর অঞ্চলের সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে চাকরিচ্যুত হয়েছেন। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মামলার বাদী দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক আমিনুল ইসলাম শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে গেজেট হয়েছে।’ বগুড়া দুদক কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক (বর্তমানে রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক) আমিনুল ইসলাম ও অন্যান্য সূত্রে জানা যায়, চাকরিচ্যুত অভিজিৎ কুমার দে যশোরের মনিরামপুরের সনৎ কুমার দের ছেলে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বেলা পৌনে ১২টার দিকে ঘুষের অর্ধলাখ টাকাসহ আটকের সময় তিনি বগুড়া কর সার্কেল-১৪ এবং কর সার্কেল-১৫-এর (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কর কমিশনার ছিলেন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী ইউনুস আলী গত ২০ বছর নিয়মিত কর পরিশোধ করেছেন। কিন্তু সে টাকা কর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি ওই টাকা কর হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রায় এক বছর আগে আবেদন করেন। দায়িত্বপ্রাপ্ত সহকারী কর কমিনার অভিজিৎ কুমার দে এ জন্য তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে কাজটি করে দিতে রাজি হন। ব্যবসায়ী ইউনুস মোবাইল ফোনে ঘুষ দাবির কথা রেকর্ড করেন এবং বিষয়টি দুদক বগুড়া কার্যালয়ে অবহিত করেন। দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফাঁদ পাতার সিদ্ধান্ত নেয় দুদক। ৫০ হাজার টাকা বিশেষভাবে চিহ্নিত করে ইউনুস আলীর মাধ্যমে পাঠানো হয়। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় হাউজিং এস্টেটের ২০নং সড়কে কর কর্মকর্তার কার্যালয়ে যান। অভিজিৎ ঘুষের টাকা নিয়ে ড্রয়ারে রাখেন। এ সময় অফিসে ঢুকে কর কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম দণ্ডবিধির ১৬১ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় মামলা করেন। পরদিন আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়। এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঘুষের টাকাসহ গ্রেফতারের পর মামলার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিজ্ঞাগের এক প্রজ্ঞাপনে অভিজিৎ কুমার দে’কে গ্রেফতারের দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থন করে জবাব দিলেও তা গ্রহণযোগ্য হয়নি। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে কেন চাকরি থেকে অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন আসামি। পরে তাকে চাকরি থেকে অপসারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হয়। ওই প্রতিষ্ঠান শাস্তির বিষয়ে একমত পোষণ করে।

Read More »

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার রংপুর জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রংপুর জেলা শাখার উদ্যোগে ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর সহযোগিতায় ৫০০ জন গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আদম সবুজ পাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইফতে খায়ের আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রংপুর জেলার সভাপতি আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন,সহকারী ভূমি কমিশনার, মুসা নাসের চৌধুরী,ওসি তদন্ত সেলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশনারা বেগম, রতœা পারভীন, এসআই সামিউল ইসলাম,পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Read More »

পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে রংপুর নগরীর টাউনহল মাঠে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহবুবুর রহমান মঞ্জু। পরে টাউনহল অডিটরিয়ামে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড, চন্দ্রনাথ পোদ্দার। অনুষ্ঠানে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রান তোষ আচার্য্য, কেন্দ্রীয় সদস্য রতœা ঘোষ, অনুপ কুমার রায় লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম জীবন কুন্ডু, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষিণ চন্দ্র দাস, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হারুন উর রশিদ। সম্মেলনের ২য় পর্বে সবার সম্মতিক্রমে পূণরায় রংপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা সভাপতি ও এডভোকেট প্রশান্ত কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Read More »