সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার রংপুর জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার রংপুর জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রংপুর জেলা শাখার উদ্যোগে ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর সহযোগিতায় ৫০০ জন গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আদম সবুজ পাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইফতে খায়ের আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রংপুর জেলার সভাপতি আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন,সহকারী ভূমি কমিশনার, মুসা নাসের চৌধুরী,ওসি তদন্ত সেলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশনারা বেগম, রতœা পারভীন, এসআই সামিউল ইসলাম,পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM