
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা -২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল ( ১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ ম্যামিক শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর। অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান। এ সময় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল , লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য লায়ন হাসান মাহবুব আখতার লোটন, লায়ন শাহীন পারভেজ (এমজেএফ), লায়ন মঞ্জুর মুরাদ লাভলু, লায়ন রেজাউল করিম। এ সময় লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগরে প্রভাষক মোঃ মারুফ আর রহমান। বিজ্ঞান মেলা উপলক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি বিষয়ে আরও দক্ষ, মনোনিবেশসহ দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাক এই আশাবাদ ব্যাক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ উকিল উদ্দিন। আলোচনা শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।











