সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা -২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল ( ১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ ম্যামিক শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর। অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল , লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য লায়ন হাসান মাহবুব আখতার লোটন, লায়ন শাহীন পারভেজ (এমজেএফ), লায়ন মঞ্জুর মুরাদ লাভলু, লায়ন রেজাউল করিম। এ সময় লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগরে প্রভাষক মোঃ মারুফ আর রহমান।

বিজ্ঞান মেলা উপলক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি বিষয়ে আরও দক্ষ, মনোনিবেশসহ দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাক এই আশাবাদ ব্যাক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ উকিল উদ্দিন। আলোচনা শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM