সর্বশেষ
সর্বশেষ

Day: February 18, 2024

রাষ্ট্রপতির ভাষণকে সুবিন্যস্ত, তথ্য-উপাত্ত সমৃদ্ধ ও দিক-নির্দেশনামূলক হিসেবে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী

সংসদ প্রদিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণকে সুবিন্যস্ত, তথ্য-উপাত্ত সমৃদ্ধ ও দিক-নির্দেশনামূলক হিসেবে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ধর্মমন্ত্রী এ মন্তব্য করেন।   ধর্মমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সকল সূচকে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরেছেন। একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানা দিক-নির্দেশনাও রাষ্ট্রপতির ভাষণে প্রতিফলিত হয়েছে। এ ভাষণ আগামীদিনে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।   মোঃ ফরিদুল হক খান বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের সকল সূচকে নব দিগন্তের উন্মেষ ঘটেছে, মাইলফলক রচিত হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরের ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটিতে উন্নীত হয়েছে। ২০০৮ সালের ৪ হাজার ৪৯২ মেগাওয়াট বিদ্যুৎ ২০২৩ সালে ২৯ হাজার ৭২৭ মেগাওয়াটে পরিণত হয়েছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, মাথাপিছু আয় ২০০৯ সালে ৭০৩ ডলার হতে ২০২৩ সালে ২ হাজার ৭৯৩ ডলারে উন্নীত হয়েছে।   ধর্মমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো মেগাপ্রজেক্ট বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী আমাদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। একইসাথে ১০টি মেগা প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে প্রধানমন্ত্রী বিশ্বকে চমকে দিয়েছেন। ৩৯৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। শতভাগ প্রতিবন্ধী ভাতাসহ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদানের মাধ্যমে গরীব-অসহায় মানুষের কষ্ট লাঘবের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের বিভিন্ন সূচকে বিশ্বে ১০ টি প্রথম সারির দেশের তালিকায় বাংলাদেশ স্থান করে নিয়েছে।   ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুসলিম সম্প্রদায়ের জন্য বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ইসলামের খেদমতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করে মুসলিম বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণসহ আন্তঃধর্মীয় সংস্কৃতির বিকাশে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধবিহার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।   ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে একাদশ জাতীয় সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদে একই মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এছাড়া, তিনি তাঁর নির্বাচনি এলাকার ভোটারসহ সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Read More »

দ্বাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সঙসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ। দ্বাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আফতাব উদ্দিন সরকার এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রুমানা আলী, আহমেদ ফিরোজ কবির, মোঃ আবুল কালাম, এস. এম. শাহজাদা, এইচ. এম. বদিউজ্জামান, নিলুফার আনজুম এবং গোলাম সরোয়ার টুকু বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক নবনির্বাচিত কমিটির সভাপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। উপস্থিত সদস্যগণের পরিচিতি পর্ব শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়ণের লক্ষ্যে সকলে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মন্ত্রণালয়ের সার্বজনীন, একীভূত ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, উপানুষ্ঠানিক শিক্ষা সম্প্রসারণ ও নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের কৌশলগত উদ্দেশ্যসমূহ যথাযথ বাস্থবায়নের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। নির্বাচনী ইশতেহার ২০২৪, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং স্মার্ট বাংলাদেশ: রুপকল্প ২০৪১ প্রভৃতি অগ্রাধিকারসমূহের সফল বাস্তবায়ণের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সাথে মন্ত্রণালয়ের নিবিড় সম্পর্ক বজায় রেখে স্থায়ী কমিটির কাজকে আরো গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

রোজার আগেই খেজুরের দামে চোখ কপালে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রোজায় ইফতারির অন্যতম একটি উপাদান খেজুর। বছরের অন্য দিনগুলোতে যেমনই থাকুক না কেন রমজান এলে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এসব খেজুর কিনতে গিয়ে নাম আর মান নিয়ে মতভেদ থাকলেও এবার রোজার আগেই দাম শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। বছরের ব্যবধানে সব ধরনের খেজুরের দাম বেড়ে হড়েছে আকাশচুম্বী। রংপুরের সিটি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কমদামি খেজুর হিসেবে পরিচিত জিহাদি ও দাবাস। বর্তমানে প্রতিকেজি দাবাস খেজুর বিক্রি হচ্ছে ৪৫০ টাকা এবং জিহাদি খেজুর বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। গত বছর এই দাবাস খেজুর বিক্রি হয়েছে ৩২০ টাকা এবং জিহাদি খেজুর ১৪০ টাকায়। এছাড়া মরিয়ম খেজুর গত বছর বিক্রি হয়েছে ৬০০-৭০০ টাকা। আর এবার দাম উঠেছে ৯০০ টাকা। শুধু জিহাদি, মরিয়ম বা দাবাস নয়, সব খেজুরের দামই বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি আজওয়া খেজুর বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকা, যা গতবছর ছিল ৭০০ টাকা, বরই খেজুর ৩৫০ টাকা, যা গতবছর ছিল ২৪০-২৮০ টাকা, মেডজুল খেজুর বিক্রি হচ্ছে ১৪৫০ টাকা, যা গতবছর ছিল ১০০০ থেকে ১১৫০ টাকা, তিউনিশিয়া ৪৫০ টাকা, যা আগের বছর ছিল ৪০০ টাকা, আম্বারা খেজুর ১২০০ টাকা, যা গতবছর ছিল ৯০০ টাকা। সুপরি জাতের খেজুর ৮০০ টাকা, যা আগের বছর ছিল ৫৫০ টাকা, নাকাল খেজুর ২৮০ টাকা থেকে হয়েছে ৪২০ টাকা এবং কালমি খেজুর ৫৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকা। সিটি বাজারের খেজুর দুই বছর আগের তুলনায় সব ধরনের খেজুরের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত বছর যে খেজুর ৩২০ টাকা ছিল এখন তা ৪৩০ টাকা। ৭০০ টাকার খেজুর হয়েছে ১০০০ টাকা। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হয়। তাই খুচরা বাজারেও দাম বেড়ে যায়। যে খেজুর গত বছর ৬০০ টাকা ছিল এখন তার দাম বলা হচ্ছে ৯০০ টাকা। রোজা শুরু হতে এখনও দেড় মাসের মতো বাকি। তার আগেই যে দাম, রোজা শুরু হলে না জানি আরও কত বাড়বে। দাম বাড়ার কারণ জানতে চাইলে টার্মিনাল বাজারের খেজুর বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, খেজুরতো দেশে হয় না। ডলারের দাম বেয়েছে। পরিবহন খরচ বেড়েছে। এখন এক গাড়ি খেজুর আনতে যে টাকা লাগে, এক বছর আগে সে টাকায় তিনগাড়ি খেজুর মিলতো। এদিকে শুধু খেজুর নয়, দাম বেড়েছে ছোলাবুটেরও। এক মাস আগে যে ছোলাবুটের কেজি বিক্রি হয়ছিল ৭৫-৮০ টাকা এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়।

Read More »

রংপুর সিটির সাবেক কাউন্সিলর ও মোটর শ্রমিক নেতা শামীম আর নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়সস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি ও মর্ডাণ মোড় মোটর শ্রমিক ইউনিয়নের দীর্ঘ ৩০ বছরের সাধারণ সম্পাদক, ঐতিহাসিক জিয়াতপুকুর মাজার শরীফ জামে মসজিদের সভাপতি সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম। গত শনিবার ঐতিহাসিক জিয়াতপুকুরের ৮৪তম ওয়াজ মাহফিল চলাকালে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন), মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, অসুস্থ মাসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য শুভাকংখী রেখে গেছেন। সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম মৃত্যুর আগে নগরমীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, নগর মীরগঞ্জ বাজার কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, শিক্ষা, ধর্মীয় ও ক্রীড়ামুলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার পিতা সৈয়দ আব্দুল মোবিন শাহজাদা মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর কোতয়ালী থানার সাবেক সভাপতি ছিলেন। গতকাল রোববার বাদ জোহর রংপুর নগরীর ধর্মদাস মিয়াপাড়া এলাকার ঐতিহাসিক জিয়াতপুকুর মাজার শরীফ জামে মসজিদ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, মরহুমের চাচা আলহাজ্ব সৈয়দ বাবু, মামা অধ্যাপক মোজাহার আলী, স্থানীয় কাউন্সিলর শাহাদৎ হোসেন, আবু তালেব প্রমুখ। জানায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জাসদসহ স্থানীয় কয়েক হাজার মানুষজন উপস্থিত ছিলেন। এদিকে সৈয়দ মাহবুব মোর্শেদ শামীমের অকাল মৃত্যুতে সাধারণ মানুষজন, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Read More »

রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির শপথ গ্রহন অনুষ্ঠিত

জালাজ উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর সেন্টাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় মাঠে অভিষেক অনুষ্ঠানে রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সভাপতি শাহ মোঃ আশরাফুদৌলা আরজু, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হক ব্যাপারী, রংপুর মহানগর যুব সংহতির সাবেক সভাপতি শাহিন হোসেন জাকির, রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ রাজু সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শপথ গ্রহন করেন রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান বাবু, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোঃ ছাদেকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদ মোঃ মনোয়ার হোসেন ঝন্টু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহিম, সদস্য মিথুন পাল, আইয়ুব আলী ও বকুল মিয়া । এ সময় রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সকল সদস্যগণ উপস্থিত।

Read More »

রংপুরে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো রংপুরের ৮টি সাংবাদিক সংগঠন নিয়ে মিডিয়া কাপ- ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল (১৭ ফেব্রুয়ারি ) শনিবার সকাল ১১টায় রংপুর কালেক্টরের ক্রিকেট গার্ডেন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিডিয়া কাপ -২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটিু, সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোনাব্বর হোসেন মনা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেরিনা লাভলী। মিডিয়া কাপ -২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের মোট ৮টি টিম অংশ গ্রহস করেন, এর মধ্যে প্রেসক্লাব রংপুর, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেস ক্লাব রংপুর, রংপুর রিপোর্টার্স ইউনিটি , রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টি.সি.এ রংপুর, রংপুর ফটো জার্নালিস্ট। উদ্বোধণী খেলায় অংশ গ্রহন করেন প্রেসক্লাব রংপুর বনাম রংপুর রিপোর্টার্স ক্লাব ।

Read More »

রংপুরে জেএসডি’র আয়োজনে দাবী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণ এক হও” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে দাবী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে দাবী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসি। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, রংপুর মহানগর শাখার সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সহ সভাপতি সার্জেন্ট (অব:) আতিয়ার রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী এড. রায়হান কবির, জেলা সমন্বয়কারী অধ্যাপক অবসর প্রাপ্ত চিনু কবির প্রমূখ। মানববন্ধনে দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ধ্বংস প্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র কায়েমের লক্ষ্যে সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনের দাবী জানান। আরো বলেন দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

Read More »

ডঃ হামিদুল হক খন্দকার এমপির রংপুর শিল্প ও বাণিজ্য মেলা পরিদর্শন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকার এর রংপুর শিল্প ও বাণিজ্য মেলা পরিদর্শন করেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় রংপুর শিল্প ও বাণিজ্য মেলা পরিদর্শনে আসেন কুড়িগ্রাম -২ আসনে জাতীয় সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকার। মেলার গেটে তাকে অভ্যর্থনা জানান প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মো: আরিফুল ইসলাম আঙ্গুর। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং মেলার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় রংপুর চেম্বার কমার্স এর প্রতিনিধ মোঃ কামাল হোসেনসহ রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »