জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো রংপুরের ৮টি সাংবাদিক সংগঠন নিয়ে মিডিয়া কাপ- ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল (১৭ ফেব্রুয়ারি ) শনিবার সকাল ১১টায় রংপুর কালেক্টরের ক্রিকেট গার্ডেন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিডিয়া কাপ -২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটিু, সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোনাব্বর হোসেন মনা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেরিনা লাভলী। মিডিয়া কাপ -২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের মোট ৮টি টিম অংশ গ্রহস করেন, এর মধ্যে প্রেসক্লাব রংপুর, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেস ক্লাব রংপুর, রংপুর রিপোর্টার্স ইউনিটি , রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টি.সি.এ রংপুর, রংপুর ফটো জার্নালিস্ট। উদ্বোধণী খেলায় অংশ গ্রহন করেন প্রেসক্লাব রংপুর বনাম রংপুর রিপোর্টার্স ক্লাব ।
















