সর্বশেষ
সর্বশেষ

Day: February 21, 2024

ঢাকায় কমনওয়েলথ কারাতের সফল আয়োজনের আশাবাদ যুব ও ক্রীড়া মন্ত্রীর

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : আগামী ২৫-২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কমনওয়েলথ কারাতে প্রতিয়োগিতার আসর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি ও কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই। যুব ও ক্রীড়া মন্ত্রী কমনওয়েলথ ফেডারেশনের সভাপতিকে জানান, বাংলাদেশ অত্যন্ত সফলভাবে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে চলেছে । এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপও ঢাকা অত্যন্ত সফলভাবেই আয়োজন করবে। আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে যু্ব ও ক্রীড়া মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই। এ সময়ে কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র সমূহের মধ্যে কারাতে খেলার উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বাআলোচনা হয়। বৈঠকে যু্ব ও ক্রীড়া মন্ত্রী বলেন, কারাতে অত্যন্ত জনপ্রিয় একটি গ্লোবাল স্পোর্ট। বাংলাদেশেও দিন দিন খেলাটি জনপ্রিয় হয়ে উঠছে। সরকার কারাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫-২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কমনওয়েলথ কারাতে প্রতিয়োগিতার আসর ঢাকায় অনুষ্ঠিত হবে। এ আসর আয়োজনে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতকষক প্রদান করা হবে বলে জানিয়ে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি বলেন, বাংলাদেশ ক্রিকেট ফুটবল কারাতেসহ সকল খেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরো এগিয়ে যাবে। এ সময়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রীকে লিডার অভ ক্রিকেট হিসেবে আখ্যায়িত করে বলেন, বিসিবি সভাপতি হিসেবে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী ক্রিকেটকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক শক্তিশালী অবস্থানে উন্নীত করতে সমর্থ হয়েছেন। বৈঠকে যু্ব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খানসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

ইংল্যান্ডের সমস্ত স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলো সুনাক সরকার

ইংল্যান্ডের সমস্ত স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলো সুনাক সরকার আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : নতুন সরকারি নির্দেশনায় ইংল্যান্ড জুড়ে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হলো। সরকারি নির্দেশিকায় বিষয়টিতে নজরদারির জন্য প্রধানশিক্ষকের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নীতির লক্ষ্য দেশের সমস্ত স্কুলে একটি সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি নিশ্চিত করা। স্কুলগুলির কাছে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করার বিকল্প থাকবে, যেমন প্রাঙ্গণ থেকে ফোন নিষিদ্ধ করা, আসার পরে ফোন সংগ্রহ করা, বা স্কুল চলাকালীন নিরাপদে সংরক্ষণ করা। মোবাইলের উপরে বিধিনিষেধের কারণ হিসেবে বলা হয়েছে, স্কুলে নেতিবাচক প্রভাব ফেলে ফোন। ব্যাহত হয় পঠনপাঠন। যুক্তরাজ্যের শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেছেন, ‘স্কুল হল বাচ্চাদের শেখার জায়গা এবং মোবাইল ফোন হল ক্লাসরুমে একটি অবাঞ্ছিত বিভ্রান্তি। আমরা শিক্ষকদের আচরণের উন্নতি এবং পাঠদানে মনোযোগ দেওয়ার ওপর জোর দিচ্ছি।’ যুক্তরাজ্যের মিডিয়া ওয়াচডগ অফিস অফ কমিউনিকেশনস (OFCOM) অনুসারে, ৯৭% শিশু বারো বছর বয়সের মধ্যে একটি মোবাইল ফোনের গ্রাহক হয়ে যায়। ডিপার্টমেন্ট ফর এডুকেশন (DfE) হাইলাইট করে যে স্কুলে মোবাইল ফোন ব্যবহার করা অনলাইনে গুন্ডামি, বিভ্রান্তি এবং ব্যাঘাত ঘটাতে পারে, যার ফলে শেখার সময় কমে যায়। যুক্তরাজ্যের প্রযুক্তি সচিব মিশেল ডোনেলান ডিজিটাল যুগে শিশুদের সুস্থতা এবং শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মোবাইল ফোন ব্যবহার নিয়ে অভিভাবকদের উদ্বেগের প্রতিক্রিয়ায় সরকারের এই সিদ্ধান্ত। দাতব্য সংস্থা প্যারেন্টকাইন্ড দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে ৪৪% পিতামাতা তাদের সন্তানদের ইলেকট্রনিক ডিভাইসে অত্যধিক সময় ব্যয় করার বিষয়ে উদ্বিগ্ন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এই উদ্বেগ ৫০% বেশি। প্যারেন্টকাইন্ডের চিফ এক্সিকিউটিভ জেসন এলসম, সরকারের নির্দেশনার প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং ইলেকট্রনিক ডিভাইসের আসক্তির প্রকৃতি তুলে ধরেছেন। এলসম বলেন ‘শিশুরা ক্ষতিকারক ইলেকট্রনিক ড্রাগে আসক্ত হয়ে পড়েছে, এমনকি তাদের স্কুলেও রেহাই নেই’। শিক্ষা বিভাগ মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার জন্য স্কুলগুলি দ্বারা নিযুক্ত সফল কৌশলগুলির উল্লেখ করেছে। নির্দেশিকায় উল্লিখিত একটি উদাহরণ হল চার্জিং পয়েন্ট সহ লকার প্রবর্তন, যাতে ফোনগুলি ক্লাসরুমে আনা না হয় তা নিশ্চিত করা। যে স্কুলগুলি এই পরিবর্তনটি বাস্তবায়ন করেছে তারা ছাত্রদের আচরণ এবং সামগ্রিক স্কুল সংস্কৃতিতে ইতিবাচক প্রভাবের কথা জানিয়েছে। ইতিমধ্যেই ফ্রান্স, ইতালি এবং পর্তুগাল স্কুলগুলিতে মোবাইল ফোন ব্যবহার সীমিত করেছে। সূত্র : ইকোনোমিক টাইমস

Read More »

বাংলাদেশি জনপ্রতিনিধিদের আইনের মধ্যে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি জনপ্রতিনিধিদের আইনের মধ্যে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন দেশের প্রচলিত আইন ও আর্থিক বিধি-বিধান মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা তুলে ধরেন। ব্রিফিংয়ে ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে ক্ষমতাসীনদের দুর্নীতি সর্বজনবিদিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ২০০ মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে, যা দেশের রিজার্ভের এক শতাংশের সমান। অনেক ঘটনার মধ্যে এটি একটি উদাহরণ মাত্র। এমন অবস্থায় সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করছে, জানতে চান ওই সাংবাদিক। জবাবে মিলার বলেন, ‘ওই প্রতিবেদনের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল। বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন দেশটির আইন ও আর্থিক বিধি-বিধান মেনে চলেন, তা নিশ্চিত করতে সরকারকে উৎসাহিত করা হচ্ছে।’

Read More »

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : নাটোর, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ খৃ : নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু আহসান টগর এবং সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল হক মুক্তা বিজয়ী হয়েছেন। গতকাল রাতে আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কবীর এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মো. আবু আহসান টগর ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রসাদ কুমার তালুকদার পেয়েছেন ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল হক মুক্তা ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর হোসেন সাজু পেয়েছেন ১১৪ ভোট। এছাড়া, সিনিয়র সহ-সভাপতি পদে এস এম লুৎফর রহমান রাব্বানী, জুনিয়র সহ-সভাপতি পদে মো. হারুন অর রশিদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ মাহমুদ, কোষাধ্যক্ষ পদে মো.মোখলেছুর রহমান মিলন, পাঠাগার সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ইমন, নিরীক্ষণ সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বাকী বিল্লাহ, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো.মাহমুদুর রহমান এবং মহিলা সম্পাদিকা পদে মোছা আরজুমান্দ বানু পুস্প নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Read More »

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ খৃ : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মধ্য রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার সাত মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। এর তিন মিনিট পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। অমর একুশের ঐতিহাসিক অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি’ গানের সাথে সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পরই প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, আওয়ামী লীগের সিনিয়র নেতা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে, মন্ত্রিসভার সদস্য এবং দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। পরে তিন বাহিনী প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি), যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ (ডিইউএএ) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয়। ১৯৫২ সালের এই দিনে ভাষা বীরদের সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগকে স্মরণ করার জন্য সর্বস্তরের শত শত মানুষ হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গুনগুন করে গেয়ে খালি পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

Read More »

রংপুরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাছিমা জামান ববি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জননেত্রী শেখ হাসিনা কতৃক মনোনিত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাছিমা জামান ববি রংপুরে এসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পমাল অর্পন করেন । গতকাল (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে রংপুর নগরীর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যূরালে নেতা-কর্মিদের নিয়ে পুস্পমাল্য অর্পন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাছিমা জামান ববি। এ সময় উপস্থিত রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সদস্য নওসাদ রশিদ, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি রসিক প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রসিক কাউন্সিলর মোঃ শাহাজাদা আরমান, রংপুর মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী তুহিন, রংপুর মগানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মুনির বাশার ,সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সহ ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ । উল্লেখ্যঃ নাছিমা জামান ববি রংপুর সদর উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এবং এর আগে তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য। এই পদে আসার আগে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

Read More »