জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জননেত্রী শেখ হাসিনা কতৃক মনোনিত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাছিমা জামান ববি রংপুরে এসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পমাল অর্পন করেন । গতকাল (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে রংপুর নগরীর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যূরালে নেতা-কর্মিদের নিয়ে পুস্পমাল্য অর্পন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাছিমা জামান ববি। এ সময় উপস্থিত রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম,
রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সদস্য নওসাদ রশিদ, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি রসিক প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রসিক কাউন্সিলর মোঃ শাহাজাদা আরমান, রংপুর মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী তুহিন, রংপুর মগানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মুনির বাশার ,সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সহ ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
উল্লেখ্যঃ নাছিমা জামান ববি রংপুর সদর উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এবং এর আগে তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য। এই পদে আসার আগে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
















