সর্বশেষ
সর্বশেষ

Day: March 6, 2024

ঐতিহাসিক ৭ মার্চ কাল

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ মার্চ, ২০২৪ খৃ : আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। একইভাবে এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। মূলত বঙ্গবন্ধুর এ ভাষণের আহ্বানেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালি। পরে ২৫ মার্চের কালরাতে পাকবাহিনীর নৃশংস গণহত্যার পর ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এই বজ্রনিনাদে আসন্ন মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাক্সিক্ষত মুক্তির লক্ষ্যে। ১৯৪৭ সালে ধর্মীয় চিন্তা, সাম্প্রদায়িকতার মানসিকতা ও দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতিসত্ত্বা, জাতীয়তাবোধ ও জাতিরাষ্ট্র গঠনের যে ভিত রচিত হয় তারই চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর ছাত্র-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী শ্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত্ পত্ করে ওড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা। লক্ষ শপথের বজ্রমুষ্টি উত্থিত হয় আকাশে। সেদিন বঙ্গবন্ধু মঞ্চে আরোহণ করেন বিকেল ৩টা ২০ মিনিটে। ফাগুনের সূর্য তখনো মাথার ওপর। মঞ্চে আসার পর তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। তিনি দরাজ গলায় তাঁর ভাষণ শুরু করেন, ‘ভাইয়েরা আমার, আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি…।’ এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলা ও বাঙালির স্বাধীনতার মহাকাব্যের কবি ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম…, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মাত্র ১৯ মিনিটের ভাষণ। এই স্বল্প সময়ে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। তিনি তাঁর ভাষণে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকান্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান। বঙ্গবন্ধু বলেন, ‘ভাইয়েরা আমার, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রীত্বের লোভ দেখিয়ে আমাকে নিতে পারেনি। ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারেনি। আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র-মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম, রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো। আজো আমি রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমি বলে দিতে চাইÑ আজ থেকে কোর্ট-কাচারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোন কর্মচারী অফিসে যাবেন না। এ আমার নির্দেশ।’ বঙ্গবন্ধুর ভাষণের সর্বশেষ দু’টি বাক্য, যা পরবর্তীতে বাঙালির স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দিক-নির্দেশনা ও প্রেরণার হাতিয়ারে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু বলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয়বাংলা’। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান তাঁর একটি লেখায় বলেছেন, ‘সাতই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক চিন্তাধারার পরিচয় দিয়েছেন। রণকৌশলের দিক থেকে এই ভাষণ অসাধারণ। এই বক্তৃতা এখনো মানুষকে শিহরিত করে। তিনি বলেন, এই বক্তৃতার আগে রাজনৈতিক কর্মী ও জনসাধারণ স¦াধীনতা ঘোষণার জন্য এক ধরনের চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু স্বাধীনতা ঘোষণা করলে যে পাকিস্তানি সেনা শাসকরা সর্বশক্তি প্রয়োগ করে তাঁদের উপর দমন-পীড়ন চালিয়ে যাবে, সে বিষয়েও তিনি অবহিত ছিলেন। আনিসুজ্জাামান বলেন, স্বাধীনতা ঘোষণা করবেন

Read More »

খাদ্য মজুদ ও জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান জোরদার করতে র‌্যাবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ মার্চ, ২০২৪ খৃ. প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের অপব্যবহার এবং কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রমজান ও ঈদকে সামনে রেখে খাদ্য মজুদ ও জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে র‌্যাবের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন পণ্য মজুদ করে রাখে এবং আরো বেশি লাভের আশায় দাম বাড়াতে অন্যান্য অনৈতিক কৌশল প্রয়োগ করে। আপনাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ শেখ হাসিনা আজ সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ফোর্সেস এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যাব সদর দপ্তর কুর্মিটোলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি বলেন, আমাদের সামনে এখন রমজান মাস। এই রমজান মাসে এটা খুব দুর্ভাগ্যের বিষয়। কারণ, রমজানকে বলা হয় সংযমের মাস। কিন্তু আমরা দেখি এই সময় আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা যেন সংযমতার পরিবর্তে আরো লোভী হয়ে পড়ে। যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন সেইগুলোর মজুদদারি দাম বৃদ্ধিসহ নানা কারসাজি তারা করে থাকে। এই অসাধু ব্যবসায়ী এবং পাশাপাশি যারা চোরাকারবারি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সরকার প্রধান বলেন, ‘ঈদ সামনে আসলেই জাল মুদ্রার সরবরাহ বেড়ে যায়। সে সব বিষয়েও নজরদারি আরো বাড়াতে হবে। যদিও এসব বিষয়ে অভিযান চলছে, কাজেই সেই অভিযান আপনারা অব্যাহত রাখবেন। সেটাই আমাদের কাম্য।’ শেখ হাসিনা বলেন, আমাদের দেশে আরকটি সমস্যা দেখা যাচ্ছে কিশোর গ্যাং,্ কভিড-১৯ মহামারির সময় এদের উত্থান ঘটেছে। এই ব্যাপারে অভিযান চলছে এবং এই বিয়ষটির দিকে আমাদের আরো দৃষ্টি দিতে হবে। আর মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষকরে যুব সমাজের মেধা ও কর্মশক্তি নষ্ট হচ্ছে এবং তারা বিপথে চলে যাচ্ছে। এই মাদক বিস্তার প্রতিরোধে র‌্যাব সময়ই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে যা আরো বেশি কার্যকর করা প্রয়োজন। তিনি বলেন, ‘মাদক সেবনকারি শুধু নয়, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারিদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর কোন কোন এলাকা থেকে মাদক আমাদের দেশে ঢোকে সেসব রুট চিহ্নিত করে তা বন্ধের ব্যবস্থা নিতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, নারীর প্রতিসহিংসতা, ধর্ষণ, নারী পাচার প্রভৃতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নির্যাতিতা নারীদের পুনর্বসানেও তিনি র‌্যাবের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহবান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে বক্তৃতা করেন। র‌্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক এবং জননিরাপত্তা বিভাগের সিনিযর সচিব মো. মোস্তাফিজুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র‌্যাব ফোর্সেস এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন হয়। এরআগে প্রধানমন্ত্রী র‌্যাব সদর দপ্তরে পৌঁছলে র‌্যাবের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি বলেন, দেশের অবকাঠামোগত এবং আর্থ-সামাজিক উন্নয়ন তাঁর সরকার যে করছে তা সফলভাবে অব্যাহত থাকবে যখন আইন শৃঙ্খলা বাজায় থাকবে। আইনশৃঙ্খলা রক্ষকারি সংস্থাগুলো এই ব্যাপারে সচেতন থাকবে। কভিড-১৯ পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশন পাল্টা স্যাংশনের ফলে পণ্য মূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মুল্যস্ফীতি বেড়ে যাওয়ায় তিনি আত্মনির্ভরশীল হয়ে ওঠার ওপরও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে চাষের আওতায় আনার মাধ্যমে সার্বিক খাদ্যোৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি তাঁর আহবান পুনর্ব্যক্ত করেন। তাঁর সরকার সারাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। যেখানে নিরাপত্তার পাশাপাশি আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তিরও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই র‌্যাবসহ প্রতিটি সংস্থা ও বাহিনীকেই তাঁর সরকার অত্যাধুনিক সরঞ্জাম দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের যা যা প্রয়োজন আমরা করেছি এবং র‌্যাবকে ইতোমধ্যে ১৫টি ব্যাটালিয়ান সমৃদ্ধ চৌকস ত্রিমাত্রিক সংস্থা হিসেবেই আমরা গড়ে তুলেছি। কারণ, দেশের আর্থ-সামাজিক উন্নতি এবং দেশের মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা এনে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে র‌্যাবের দু:সাহসিক অভিযান পরিচালনায় পুলিশ পদকের পাশাপাশি তাঁর সরকার র‌্যাব মহাপরিচালক পদকও প্রবর্তন করবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘র‌্যাব মহাপরিচালক পদক প্রণয়নের মাধ্যমে এই বাহিনীর সদস্যদের মধ্যে আরো উৎসাহ ও অনুপ্রেরণার সৃষ্টি হবে। র‌্যাবের কাজের আকাঙ্খা আরও বাড়বে বলেই আমি মনে করি।’ র‌্যাবের অভিযান পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্বারোপ করে তিনি এক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপরও জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সকলের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি পায়। দ্রুত যে কোন সমস্যার সমাধান করতে পারে। এই কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেটা সবসময় সরকার করে যাবে।

Read More »

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৬ মার্চ ২০২৪ খ্রীঃ দ্বাদশ জাতীয় সংসদের “ধর্ম বিষয়ক মন্ত্রণালয়” সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি ও মোঃ রশীদুজ্জামান এমপি অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বৈঠকে উপস্থিত সদস্যগণ ও কর্মকর্তাগণের পরিচিতি পর্ব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমুহের সার্বিক কার্যক্রম এবং আসন্ন রমজান ও হজ্ব পালনে বিভিন্ন গৃহীত কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৬ মার্চ ২০২৪ খ্রীঃ দ্বাদশ জাতীয় সংসদের “বাণিজ্য মন্ত্রণালয়” সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম( টিটু), মাহমুদ হাসান সুমন ও সুলতানা নাদিরা অংশগ্রহণ করেন। বৈঠকে রুলস অফ বিজনেস ও অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি উপস্থাপন, এ মন্ত্রনালয়ের আওতাধীন আইন, বিধি-বিধান ও তা বলবৎকরণ এবং দপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়। কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে পণ্যের বৈচিত্র্যতা, ম্যান মেড ফাইবার উৎপাদন বৃদ্ধি ও সমতল ভূমিতে চা উৎপাদন বাড়ানোর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করার সুপারিশ করে। বৈঠকে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহ, যৌক্তিক বাজারমূল্য নির্ধারণ, রুট পর্যায়ে বাজার মনিটরিং করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শীহদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ট্যারিফ কমিশনের সিনিয়র সচিব,সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

উপজেলা ভোট চার ধাপে করার সিন্ধান্ত

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : এবার চার ধাপে উপজেলা পরিষদ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথমটি হবে আগামী ৪ মে। এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। মঙ্গলবার ২৭ কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, বিস্তারিত তফসিল ও কোন ধাপে কোনে কোন উপজেলায় ভোট হবে তা আগামী সপ্তাহে জানানো হবে। দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুন মাসে। আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করে। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা এবং মার্চে রোজার কথা চিন্তা করে একেবারে ঈদের পরে উপজেলা পরিষদ ভোট করার পরিকল্পনার কথা এর আগে বলেছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সেক্ষেত্রে রোজার শেষ দিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে গত ২৩ জানুয়ারি জানিয়েছিলেন তিনি।

Read More »

চলতি অর্থ বছরে ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনগুলোকে ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে – স্থানীয় সরকার মন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৬ মার্চ, ২০২৪ ইং, বুধবার খৃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, এডিস মশার প্রকোপ কমাতে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে উন্নয়ন সহায়তা হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্ধের মধ্যে ডেঙ্গু মোকাবেলা ও পরিচ্ছন্নতা কার্যক্রম শক্তিশালী করার জন্য ৩২ কোটি টাকা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ের জন্য ৮ কোটি টাকা রাখা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকদের জনসচেতনতা বাড়াতে ও প্রচারণায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় ও শেষ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কার্যক্রম বিষয়ে অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মোঃ তাজুল ইসলাম এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে বলেন, সারা পৃথিবীতে এডিস মশা বা ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি। মানুষের সচেতনতাই হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের ৯০% হাতিয়ার আর বাকি ১০% টেকনিক্যাল বা ওষুধের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এ সময় তিনি বলেন, আগে অধিকাংশ ক্ষেত্রে ঢাকা শহরেই ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যেত কিন্তু গত বছর থেকে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ কমে এখন ঢাকার বাইরেও তা ছড়িয়েছে। সেজন্য জেলা শহরেও ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এডিস মশা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে ইলেকট্রনিকস মিডিয়াতে টিভিসি ও প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, জন্ম নিবন্ধন নিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে এবং অতিশীঘ্রই জন্ম নিবন্ধন সেবা সহজে মানুষের নাগালে পৌঁছে যাবে। তিনি পরিবেশ সুরক্ষায় অবকাঠামো নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কনক্রিট ব্লক ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে বলে জানান। স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অবকাঠামোর ক্ষেত্রে একই রাস্তায় দুইবার বরাদ্দরোধে আইডি দেখে বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানান। তিনি জলাশয় ও পানির সংরক্ষণ করার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জলাশয়গুলো সংরক্ষণের নির্দেশনা অনুসরণ করার জন্য এক্ষেত্রে বলা হয়েছে।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল (০৫ মার্চ ২০২৪) মঙ্গলবার দুপুর ২টায় নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা শাখার কার্যালয়ে জরুরী সভায় বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম সোবহান আনভীর নির্দেশনা মোতাবেক বাজুস এর সদস্য যারা এখনো হয়নি তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ বিষয়ে ও বাজুস সদস্য নবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধন্ত গ্রহণ করা হয়। এছাড়া অবশ্যই বাজুস সদস্যদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে ট্রেড লাইসেন্স, ডিলিং লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন (ইওঘ ঈবৎঃরভরপধঃব), শোরুমে ব্যবহৃত ডিজিটাল স্কেলের বিএসটিআই কর্তৃক সার্টিফিকেট গ্রহণ, এসিড ব্যবহারের লাইসেন্স গ্রহণ, বিষয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, সহ-সাধারণসম্পাদক সুমন বসাক, কোষাধক্ষ্য মোঃ শাহীন, কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ সফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহীন উদ্দিন বকশি, কার্যনির্বাহী সদস্য মোঃ মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য এম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম।

Read More »

রংপুরে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের। মঙ্গলবার বিকেলে পাবলিক লাইব্রেরী চত্বরে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগ আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু। সভাপতিত্ব করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের আহবায়ক বিপ্লব প্রসাদ। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সহ-সভাপতি লায়ন মনজিল মুরাদ লাভলু, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, পার্থ বোস, এডভোকেট মাসুম হাসান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের সদস্য সচিব মাজেদুর রহমান ঝন্টু। ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রিনিঝিনি নৃত্য একাডেমি, কণ্ঠ অনুশীলন ও আমন্ত্রিত সংগীত শিল্পীদের গান পরিবেশিত হয়। পিঠা উৎসবে ২০ টার অধিক স্টলে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের শতাধিক পিঠা প্রদর্শিত হয় এবং বিক্রি হয়। এ পিঠা উৎসব চলবে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

Read More »