জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল (০৫ মার্চ ২০২৪) মঙ্গলবার দুপুর ২টায় নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা শাখার কার্যালয়ে জরুরী সভায় বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম সোবহান আনভীর নির্দেশনা মোতাবেক বাজুস এর সদস্য যারা এখনো হয়নি তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ বিষয়ে ও বাজুস সদস্য নবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধন্ত গ্রহণ করা হয়। এছাড়া অবশ্যই বাজুস সদস্যদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে ট্রেড লাইসেন্স, ডিলিং লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন (ইওঘ ঈবৎঃরভরপধঃব), শোরুমে ব্যবহৃত ডিজিটাল স্কেলের বিএসটিআই কর্তৃক সার্টিফিকেট গ্রহণ, এসিড ব্যবহারের লাইসেন্স গ্রহণ, বিষয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, সহ-সাধারণসম্পাদক সুমন বসাক, কোষাধক্ষ্য মোঃ শাহীন, কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ সফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহীন উদ্দিন বকশি, কার্যনির্বাহী সদস্য মোঃ মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য এম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম।
















