সর্বশেষ
সর্বশেষ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০৬ মার্চ ২০২৪ খ্রীঃ

দ্বাদশ জাতীয় সংসদের “ধর্ম বিষয়ক মন্ত্রণালয়” সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি ও মোঃ রশীদুজ্জামান এমপি অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে উপস্থিত সদস্যগণ ও কর্মকর্তাগণের পরিচিতি পর্ব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমুহের সার্বিক কার্যক্রম এবং আসন্ন রমজান ও হজ্ব পালনে বিভিন্ন গৃহীত কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM