সর্বশেষ
সর্বশেষ

Day: March 17, 2024

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ১৭ মার্চ, ২০২৪ খৃ. প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘লেখাপড়া খুবই দরকার কিন্তু এই লেখাপড়ার নামে তাদের ওপর কোন চাপ সৃষ্টি করবেন না। আমরা এখন চাচ্ছি খেলাধুলা এবং নানা সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়েই তারা তাদের লেখাপড়া শিখবে। যাতে তার ভেতরের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের সুযোগ হয়।’ প্রধানমন্ত্রী শিশুকাল থেকেই সততা ও পরিস্কার পরিচ্ছন্নতার শিক্ষা, জাতীয় দিবসগুলো সম্পর্কে শিক্ষাদান এবং রাস্তায় চলার নিয়ম কানুন তথা ট্রাফিক আইন সম্পর্কে সম্যক ধারনা ছোটবেলা থেকেই প্রদানের জন্যও অভিভাবক-শিক্ষকদের প্রতি আহবান জানান। শেখ হাসিনা আজ সকালে জাতির পিতার সমাধি সৌধ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে একথা বলেন। জাতির পিতার কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকার প্রধান বলেন, আজকের শিশুদের কাছে এটাই আমার অনুরোধ গুরুজনদের মানতে হবে, শিক্ষককে মানতে হবে, বাবা-মা’র কথা শুনে চলতে হবে, বাবা মা’র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে কেউ বিপথে যাবে না। তিনি শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির থেকে দূরে থাকার জন্য ছোটবেলা থেকেই সততার শিক্ষা দিতে হবে। সেই সাথে গান-বাজনা ও লেখাপড়া, ছবি আঁকা থেকে শুরু করে ধর্মীয় শিক্ষাসহ সব ধরনের কারিকুলামের সঙ্গে তাদের সম্পৃক্ত করতে হবে। সুপ্ত প্রতিভার বিকাশ এবং মেধা ও মননের উৎকর্ষ সাধনের লক্ষ্যেই তাঁর সরকার কারিকুলাম তৈরি করে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, মর্মে অভিমত ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘অভিভাবক ও শিক্ষক আপনাদের কাছেও আমার এই অনুরোধ থাকবে ছোটবেলা থেকেই তাদের ভেতরে যেন মানবিক গুণগুলো গড়ে উঠতে পারে সেদিকে যেমন দেখবেন তেমনি এই শিশুদের ভেতরে যে সুপ্ত প্রতিভা ও মেধা রয়েছে সেই সুপ্ত প্রতিভা ও মেধা ও মনন বিকাশের সুযোগ যেন তারা পেতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন।’ শেখ হাসিনা বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ। এখন তো শিশুরা বিশ্বকে চোখের সামনে দেখতে পায়। কাজেই ক্লাসে শুধু বই পড়া নয়, চোখে দেখেও যেন তারা শিখতে পারে। আর আজকের শিশুরাই হবে আগামী দিনের ‘স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক’। আর সেটাই আমাদের সরকারের কাম্য। তিনি বলেন, আমি চাই আমাদের দেশের প্রতিটি শিশু যাতে সুন্দর, নিরাপদ এবং উন্নত জীবন পায় সেটাই আমার সরকারের কাম্য। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রীমি) বিশেষ অতিথি হিসেবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক স্বাগত বক্তৃতা করেন। শিশু বক্তা তায়্যেবা তাসনীমও স্বাগত বক্তৃতা করেন। অপর শিশু পিয়াসা জামিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আব্দুর রহমান এবং লামিয়াতুল বারী শিশুদের এই অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও শিশু অধিকার শীর্ষক একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৪ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলার ১০৪ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থী পেয়েছেন ৫ হাজার টাকা করে। নির্বাচিত দুই শিক্ষার্থী-টুঙ্গিপাড়া উপজেলার মুশফিকা জান্নাতী ও কোটালীপাড়া উপজেলার আরাফাত শেখ প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে জাতির পিতার জবানিতে তাঁর বাবার (শেখ লুৎফর রহমান) প্রণিধানযোগ্য উপদেশ উদ্ধৃতি করে প্রধানমন্ত্রী ভাষণে সততায় ব্রতী হবার জন্য কোমলমতিদের প্রতি আহবান জানান। ‘সেখানে আমার দাদা কিন্তু একটা কথাই বলেছেন- যাই কিছু করো পড়াশোনা করতে হবে। লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে,এটাই তাঁর উপদেশ ছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। অর্থাৎ ‘সিনসিয়েরিটি অব পারপাস এন্ড অনেস্টি অব পারপাস’ এই দু’টো যদি থাকে জীবনে কখনো ব্যর্থ হবে না। সবসময় সফলতা আসবে। তিনি বলেন, সততা এবং আন্তরিকতা থাকলে যে কোন কাজেই সফলতা অর্জন করা সম্ভব। প্রধানমন্ত্রী তার ভাষণে শিশুকাল থেকেই কোমলমতিরা রাস্তায় চলার উপযোগী হয়ে গড়ে উঠতে পারে এবং ট্রাফিক আইন মেনে চলতে পারে সেই শিক্ষা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবকসহ সকল মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এ সম্পর্কে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া একান্তভাবে প্রয়োজন। যাতে তারা কোন দুর্ঘটনার শিকার হতে না পারে।

Read More »

রেলের নতুন মহাপরিচালক সরদার শাহাদাত আলী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রেলের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। তিনি আমার ব্যাচমেট। ১০ম বিসিএস এর একজন সদস্য। তিনি অত্যন্ত চৌকষ, স্মার্ট এবং স্পষ্টভাষী একজন কর্মকর্তা। রেলের ড্যাশিং হিরো, কাউবয় হিসেবে পরিচিত। এবার আমি নিশ্চিত, রেলে অনবোর্ড এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে এবার “টিকিট যার ভ্রমণ তার” নিশ্চিত হবে ইনশাআল্লাহ। দীর্ঘ ১৮ বছর পর রেলের বাণিজ্যিক/ট্রাফিক বিভাগ থেকে একজন মহাপরিচালক হলেন। তিনি নিজে অনবোর্ড অভিযান পরিচালনা করে অবৈধ যাত্রীদের নিকট থেকে সর্বাধিক জরিমানা আদায়কারী কর্মকর্তা। এবার আশা করি টিটিই/টিসি, গার্ড, এটেন্ডেন্টদের ঘুম হারাম হবে এবং সর্বাধিক যাত্রী কল্যাণ নিশ্চিত হবে।

Read More »

প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিবে–স্পীকার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ১৭ মার্চ, ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের রূপকল্প এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল সংযোগ প্রকল্পের আওতায় ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । স্পীকার বলেন, সজীব ওয়াজেদ জয় রংপুরের কীর্তি সন্তান। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। তিনি আগামী দিনের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। সুতরাং তাঁর নামে এই ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করে নিজেদের দক্ষতার উন্নয়ন করে দেশ বিনির্মানে আত্মনিয়োগ করবে। তিনি বলেন, শেখ কামাল আইটি ইনকিউবেশন ট্রেনিং সেন্টার স্থাপনের পাশাপাশি আরও অধিকতর নতুন সেবা প্রদানের জন্য জয় সেট সেন্টার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নতুন দক্ষ উদ্যোক্তা তৈরি করবে । স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, উপজেলা পরিষদ কমপ্লেক্সের পঞ্চম তলায় পাঁচ হাজার বর্গফুট বিশিষ্ট একটি ফ্লোরে জয় সেট সেন্টার স্থাপন করা হবে। পীরগঞ্জবাসী এই সেন্টার থেকে তথ্য প্রযুক্তি সেবাসহ বিভিন্ন ধরনের সরকারি ই-সার্ভিস পাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার নারী উদ্যোক্তাদের একটি ল্যাপটপ বিতরণের মাধ্যমে তাদের দক্ষতার উৎকর্ষ সাধন করা হবে। রংপুর জেলাকে একটি স্মার্ট ইকোনমিক হাব হিসেবে রূপান্তর করা হবে। অনুষ্ঠানের শুরুতে স্পীকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্পীকার পীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। স্পীকার বলেন, জীবনের বেশিরভাগ সময় অন্ধকার প্রকোষ্ঠে থেকে শত বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে লাল সবুজের পতকা এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার দুখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা বিনির্মাণই ছিল জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন। স্পীকার এসময় ‘হার পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে মোট ১১৯০টি ল্যাপটপ বিতরণ করেন। এ অনুষ্ঠানে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো: আসাদুজ্জামান,পীরগঞ্জ উপজেলা পরিষদের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: মোস্তফা কামাল, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রাজা, পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান, উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মহানগর যুবলীগের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করা হয়। গতকাল (১৭ মার্চ) রবিবার সকাল ১০ টায় নগরীর জিলাস্কুল সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন করেন রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাসার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ ইফতেয়ার আহমেদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ, জয়েন্ট সেক্রেটারী রুবেল, দপ্তর সম্পাদক রিয়াল, যুবলীগ নেতা সাগর, পিজুস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর মহানগর মহিলা আ’লীগে’র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর মহিলা আওামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করা হয়। গতকাল (১৭ মার্চ) রবিবার সকাল ১০ টায় নগরীর জিলাস্কুল সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন করেন রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মমতাজ বেগম, সহ সাভাপতি মোছাঃ রুপালী আক্তার, সহ সভাপতি ছালমা হোসেন পপি, সহ সভাপতি নজনীন রহমান, মহিলা নেত্রী শাহানাজ লাভলী , শিউলী, রুমানা, রতœা প্রমুখ ।

Read More »

রংপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রাশানের আয়োজনে রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গতকাল (১৭ মার্চ) রবিবার সকাল ৯টায় রংপুর জিলাস্কুল সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর সিটি কর্পোশেনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সহ সরকারি, বে-সরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Read More »

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ১৭ মার্চ, ২০২৪ খৃ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ১০টা ৩৮ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী পরে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। মো. সাহাবুদ্দিন ও শেখ হাসিনা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের হত্যাকান্ডের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন। মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সমাধি প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান। এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী পরে ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে তাঁর সরকারি বাসভবন গণভবনে একটি স্মারক ডাকটিকিট, একটি প্রথম দিনের কভার এবং একটি ডেটা কার্ড প্রকাশ করেন। বহু বছর ধরে বঙ্গবন্ধুর জন্মদিন আজ জাতীয় শিশু দিবস হিসেবে সারাদেশে পালিত হচ্ছে। ১৯২০ সালের এই দিনে বাঙালি জাতির নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তৎকালীন গোপালগঞ্জ মহকুমার বর্তমানে জেলার টুঙ্গিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Read More »

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জাতীয় সংসদ, দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, আ, ফ, ম বাহাউদ্দিন, মোঃ আবদুল মজিদ, মোঃ বিপ্লব হাসান, মোঃ আব্দুল মালেক সরকার এবং মোঃ আজিজুল ইসলাম। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধিন বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হয়। বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতাসহ কল্যাণ ট্রাস্টের ভাতাদি প্রাপ্তি সহজিকরণে কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। এছাড়াও দেশের মেধাবী ছাত্রদের মূল্যায়ন ও তারা যাতে দেশেই সর্বোচ্চ মেধা কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা করার সুপারিশ করা হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় সচিব, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৬ মার্চ) শনিবার বিকালে নগরীর মুলাটোলা কোতয়ালী থানার সামনে লিটিল রংপর ইন-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ আতিক, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, রংপুর সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ জাবেদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ রশিদুজ্জামান বুলবুল, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আলী আহমেদ চান্দ, সাব্বির আহমেদ, মোঃ নুরুল ইসলাম পটু, মোঃ আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, সালাহ উদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আখতারুজ্জামান মওলা, মোঃ রুবায়েত হোসেন খান, মোছাঃ শাহানাজ বেগম, মোঃ মেহেদী হাসান সিদ্দিকী রনি, মোহাম্মদ আব্দুল্লাহীল শাফী, চেম্বারের সকল সদস্য সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, রংপুরের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, সরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Read More »