জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা প্রাশানের আয়োজনে রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
গতকাল (১৭ মার্চ) রবিবার সকাল ৯টায় রংপুর জিলাস্কুল সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর সিটি কর্পোশেনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান,
রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সহ সরকারি, বে-সরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
পরে সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
















