সর্বশেষ
সর্বশেষ

Day: April 2, 2024

রংপুরে ন্যায় বিচারের শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মামলার মুলধারা ও আসামীর নাম বাদ দিয়ে চার্জশীট দাখিলে করা নিয়ে ন্যায় বিচারের শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মামলার বাদী মোঃ মুরাদ হোসেন। গতকাল (২ এপ্রিল) মঙ্গবার বিকালে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর মিডিয়া পয়েন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ন্যায় বিচার প্রার্থনা করেন তিনি। লিখিত বক্তব্যে মুরাদ হোসেন বলেন, আমি কারমাইকেল কলেজ ক্যাম্পাস এলাকার হামিদুল ইসলামের ছেলে। গত ২১ আগষ্ট ২০২৩ তারিখে বিকেলে প্রতিবেশী তপন চন্দ্র, রমনাথ রায় ও তপন চন্দ্রের স্ত্রী কল্পনা রানী, মনোয়ার হোসেনের ছেলে সাকিব খান সজিবসহ অনেকে পারিবারিক কলোহের জের ধরে সন্ত্রাসী কায়দায় আমাকে ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার মা প্রতিপক্ষ সজিবের ধারালো আস্ত্রো দা’য়ের কোপে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ আগষ্ট ২০২৩ তারিখে ৫ জনকে আসামী করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি এজাহার দায়ের করি। পরবর্তিতে মামলার তদন্তভার পরে এসআই বিভূতি ভুষন রায়ের কাছে। তিনি কোনভাবে আমাদের পরিবারের সাথে কথা না বলে, সঠিক ভাবে তদন্ত না করে মনগড়া চার্জশীট তৈরি করে আদালতে দাখিল করেন। যার ফলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি করলে বিজ্ঞ আদালত নতুন করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিকেশন (পিবিআই) রংপুর কে তদন্তের জন্য নির্দেশ দেন। যা চলমান রয়েছে। এরই মধ্যে আমার বিবাদী তপন চন্দ্র ,তার স্ত্রী কল্পনা রানী, আদালত থেকে জামিন লাভ করে এবং অপর আসামী সাকিব খান সজিব ও মনোয়ার হোসেন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। ইতিপুর্বে বিবাদী গং প্রভাবশালী একটি মহলের মাধ্যমে মেডিকেল সার্টিফিকেট কারসাজি করে আসামীদের মুলধারার অপরাধ ঢাকার জন্য অপচেষ্টা চালিয়েছে। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) রংপুরের এসপি এবিএম জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। সঠিকভাবেই তদন্ত করে যথাসময়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগির পিতা হামিদুল ইসলাম, খালা সাবানা বেগম, মোসফেকা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

Read More »

রংপুরে কাউন্সিলার হারার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর মহানগর শাখার সভাপতি, পশুরাম থানা আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলার সভাপতি রামজীবন কুন্ডু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়, জেলার সিনিয়র সহ-সভাপতি ধীমান বর্মন, তাপস সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের স্বপনসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ময়নাকুটির কোল্ড স্টোরেজের সামনে যানজট নিরসনকে কেন্দ্র করে হারাধন রায় হারার বিরুদ্ধে চাঁদাবাজি সংক্রান্ত হারাগাছ থানায় একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে। হারাগাছ থানা পুলিশ কোনরকম প্রথমিক তদন্ত ছাড়াই মামলাটি আমলে নেয়। যা পূজা উদযাপন পরিষদের পক্ষে মেনে নেয়া কষ্টকর। এসময় বক্তারা কাউন্সিলর হারাধন রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। মামনববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা, মহানগর এবং বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ এবং ৪ নং ওয়ার্ডবাসী অংশ নেন।

Read More »

কালেক্টরেট শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির ইফতার মাহফিল অনুুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কালেক্টরেট শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২ এপ্রিল) বাদ আছর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টরেট শপিং কমপ্লেক্স মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালেক্টরেট শপিং কমপ্লেক্স মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, বাজুস রংপুর জেলা শাখার সভাপতি ও কালেক্টরেট শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মোঃ এনামুল হক সোহেল, সাধারণ সম্পাদক মোঃ অমিনুল ইসলাম রাজু, বাজুস রংপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, কার্যকরি সদস্য রবিউল ইসলাম, কালেক্টরেট শপিং কমপ্লেক্স মসজিদ কমিটির সহ সভাপাতি মোঃ আলমগীর হোসেন বাদশা, মোঃ মহসিন, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিলন মিয়া, কোষাধক্ষ সাঈদ মিয়া, ধর্ম সম্পাদক আবু সাঈদ আলম, কালেক্টরেট শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক শাহীন বকসী, ক্রীড়া সম্পাদক মোঃ মোশারফ হোসেন মঞ্জু, সদস্য মসিয়ার রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

বিদায়ী রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও বিদায়ী রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল সোমবার দুপুরে রংপুর সদর দপ্তরে বিভাগীয় কশিশনারের কার্যালয়ে বিদায়ী রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাত কালে তাকে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃর্ধা ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমী আফরিদাসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Read More »

সবজি ব্যবসায়ীর ঘুষিতে প্রাণ গেল অপর ব্যবসায়ীর আটক ১

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সবজি বিক্রিকে কেন্দ্র করে সবজি ব্যবসায়ীর ঘুষিতে প্রাণ গেছে সোলাইমান মিয়া (৬১) নামের এক সবজি ব্যবসায়ীর। ঘটনাটি রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাচু বকুলতলা মধ্যপাড়া গ্রামে ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে অপর সবজি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাররোডস্থ উপ-কমিশনার (অপরাধ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আরপিএমপি উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। নিহত সবজি ব্যবসায়ী সোলাইমান মিয়া বকুলতলা ১ নং সারাই ইউনিয়ন হারাগাছ থানার মৃত আব্দুল মালেক এর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোলাইমান মিয়া (৬১) একজন সবজি বিক্রেতা। প্রতিদিন ভ্যানে করে গ্রামে ও বাজারে সবজি বিক্রি করেন। অপরদিকে শহিদুল ইসলামও একজন সবজি বিক্রেতা। এলাকায় সবজি বিক্রি করা নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ তৈরী হয়। মতবিরোধের জের ধরে ১ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর নগরীর ৯ নং ওয়ার্ড কাচু বকুলতলা মধ্যপাড়া বেলকুল দিঘির পাড়ে সোলাইমান মিয়াকে পথরোধ করে। পথরোধের বিষয় জানতে চাওয়া মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী শহিদুল ইসলাম ও সহযোগির সহযোগিতায় সোলাইমান মিয়াকে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে লাথির আঘাতে ঘটনাস্থলেই সোলাইমান মিয়া মৃত্যুর কোলে ঢলে পরেন। আরপিএমপি উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় নিহত সোলাইমান মিয়ার ছেলে জামাল মিয়া শহিদুল ইসলামসহ দুইজনকে আসামী করে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী শহিদুলকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(অপরাধ) ও মুখপাত্র মিডিয়া সেল উৎপল রায়, এসি আরিফুজ্জামান, হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারিছুল ইসলাম, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইস

Read More »