জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সবজি বিক্রিকে কেন্দ্র করে সবজি ব্যবসায়ীর ঘুষিতে প্রাণ গেছে সোলাইমান মিয়া (৬১) নামের এক সবজি ব্যবসায়ীর। ঘটনাটি রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাচু বকুলতলা মধ্যপাড়া গ্রামে ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে অপর সবজি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাররোডস্থ উপ-কমিশনার (অপরাধ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আরপিএমপি উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। নিহত সবজি ব্যবসায়ী সোলাইমান মিয়া বকুলতলা ১ নং সারাই ইউনিয়ন হারাগাছ থানার মৃত আব্দুল মালেক এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোলাইমান মিয়া (৬১) একজন সবজি বিক্রেতা। প্রতিদিন ভ্যানে করে গ্রামে ও বাজারে সবজি বিক্রি করেন। অপরদিকে শহিদুল ইসলামও একজন সবজি বিক্রেতা। এলাকায় সবজি বিক্রি করা নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ তৈরী হয়। মতবিরোধের জের ধরে ১ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর নগরীর ৯ নং ওয়ার্ড কাচু বকুলতলা মধ্যপাড়া বেলকুল দিঘির পাড়ে সোলাইমান মিয়াকে পথরোধ করে। পথরোধের বিষয় জানতে চাওয়া মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী শহিদুল ইসলাম ও সহযোগির সহযোগিতায় সোলাইমান মিয়াকে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে লাথির আঘাতে ঘটনাস্থলেই সোলাইমান মিয়া মৃত্যুর কোলে ঢলে পরেন।
আরপিএমপি উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় নিহত সোলাইমান মিয়ার ছেলে জামাল মিয়া শহিদুল ইসলামসহ দুইজনকে আসামী করে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী শহিদুলকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(অপরাধ) ও মুখপাত্র মিডিয়া সেল উৎপল রায়, এসি আরিফুজ্জামান, হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারিছুল ইসলাম, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইস
















