সর্বশেষ
সর্বশেষ

Day: April 23, 2024

রংপুরে বাস দুর্ঘনায় আহত- ৩

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ২৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় আরকে রোড উলিপুর মার্কেটের সামনে বাস দুর্ঘনায় আহত- ৩ । কুডিগ্রাম উলিপুর থেকে ছেড়ে আসা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালগামী এ,পি পরিবহন রেজিঃ নং ঢাকা মেট্রো- জ-১৪-২৩৫১ বাসটি ০৮ /১০ জন রাত্রি নিয়ে মর্ডান মোড় হইতে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পায়রাবন্দ নার্সিং কলেজ রংপুর এর ১০০ গজ উত্তর দিকে গাডির সামনের চাকা বাস্ট হয়ে পাতি ভেঙ্গে গিয়ে চাকা রাস্তার আইল্যান্ডের উপর উঠে উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটির চালক, সুপারভাইজার ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির সামনে দুমরে মুচড়ে যায়। বাসের সামনের গ্লস এবং পিছনের দুই পাশের জানালার গ্লাস ভেঙ্গে যায়। আইল্যান্ডের থাকা সিটি কর্পোরেশনের ল্যাম্পপোস্ট ভেঙ্গে যায়। দুর্ঘটনা আহত (১) নুরি বেগম (৩৫), স্বামী আজাদ, সাং বালা বাড়ি, থানা তারাগঞ্জ, জেলা রংপুর। (২) মোহাম্মদ এমদাদুল হক (৩৭), (৩) মোঃ আয়নাল মিয়া (৬০), পিতা মৃত কলিম উদ্দিন, উভয়ের সাং গুনাই গাছ, থানা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম। অজ্ঞাতনামা একজন প্রাইম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রংপুরে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল আরপিএমপি কোতোয়ালি থানার মোবাইল ২ পার্টি এবং ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Read More »

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে রোডমার্চ শেষে সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা সুরক্ষার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদের উদ্যোগে ২১-২৩ এপ্রিল ঢাকা থেকে তিস্তা ব্যারেজ রোডমার্চের শেষদিনে ২৩ এপ্রিল সকাল ১০টায় শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ও বামজোটের অন্যতম নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় সদস্য জুলফিকার আলী, সিরাজগঞ্জ জেলা আহবায়ক নবকুমার কর্মকার,নওগাঁ জেলা আহবায়ক জয়নাল আবেদিন মুকুল,গাইবান্ধা জেলা সদস্য লিপি আক্তার,বগুড়া জেলার সাধারণ সম্পাদক এড.দিলরুবা নুরী, নাটোর জেলা সমন্বয়ক দেবাশীষ,রংপুর জেলা সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সদস্য অমল সরকার, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, উজানের দেশ থেকে নেমে আসা নদীগুলো জালের মতো দেশজুড়ে ছড়িয়ে দেশের ঋতুবৈচিত্র্য, প্রাণপ্রকৃতি, কৃষিকে রক্ষা করেছে। কিন্তু ভারত আন্তঃ নদীসংযোগ প্রকল্প, বিদ্যুৎ উৎপাদন ও সেচ প্রকল্পের নামে একে একে ৪৯টি নদীর উজানে বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করার আগ্রাসী নীতি গ্রহণ করেছে।এতে খরাকালে তিস্তা নদীতে আর পানি মিলছে না বললেই চলে।এই ভরা বোরো মৌসুমে পানি সংকটের কারণে ধান উৎপাদন ১০ শতাংশ কমে যাবে। নদীতে পানি না থাকায় ভূ-গর্ভস্ত পানির স্তর ক্রমাগত নেমে যাচ্ছে, আর্সেনিকের মাত্রা বাড়ছে, হারিয়ে যাচ্ছে বিশাল মৎস্য সম্পদ,বিঘিœত হচ্ছে পরিবেশের ভারসাম্য।তিস্তা চুক্তির বিষয়টি দুই দেশের কেন্দ্রীয় সরকারের বিষয়, এতে কোন রাজ্য সরকার বাধা দিতে পারে না।নতজানু নীতি পরিহার করে তিস্তা পানি চুক্তিতে সরকারকে জোড়ালো ভূমিকা রাখতে হবে।এতেও সমাধান না হলে আন্তর্জাতিক ফোরামে এটি অভিযোগ আকারে পেশ করে দ্রুত এই সংকট নিরসন করতে হবে।নেতৃবৃন্দ বলেন, ভারত- পাকিস্তানের সম্পর্ক বৈরীপূর্ণ হলেও তারা সিন্ধু নদের পানি প্রত্যাহার করেনি।সরকার দাবি করে বাংলাদেশ – ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বের নমুনা আমরা দেখছি পানি প্রত্যাহারে, বর্ষাকালে সবগেট খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দিয়ে, সীমান্তে আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যার মধ্যে।সা¤্রাজ্যবাদী ভারত দেশে ভূ-প্রাকৃতিক, বানিজ্যিক, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলুন। কমরেড ফিরোজ বলেন, এই রংপুর অঞ্চলের ধান, পাট, আলুসহ অন্যান্য কৃষি ফসল দেশের অনেকাংশে চাহিদা পূরণ করে। এখন পানির অভাবে কৃষি উৎপাদন ব্যাহত আর ক্রমান্বয়ে উত্তরাঞ্চল মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান জনস্বার্থ বিরোধী ফ্যাসিস্ট সরকারের লুটপাট,দুর্নীতি আর নতজানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে মরুকরণের হাত থেকে দেশকে রক্ষার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। সমাবেশে শেষে একটি মিছিল নগরের প্রধান সড়ক পথে জেলা স্কুল মোড় গিয়ে রোড মার্চটি তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে।

Read More »

রংপুরে প্রচন্ড তাপপ্রবাহে রাস্তা ছাড়েনি ট্রাফিক পুলিশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত কয়েক দিন ধরে রংপুরে প্রচন্ড তাপপ্রবাহেও রাস্তা ছাড়েনি রংপুর মেট্রোপলটন ট্রাফিক পুলিশ সদস্যগণ। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর মেডিকেল মোড়ে চলমান তাপপ্রবাহে পুলিশ কমিশনারেনর নির্দেশনায় রাস্তায় দায়িত্ব পালনরত আরপিএমপি ট্রাফিক বিভাগের সকল সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, পিপিএম-সেবা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এসি ট্রাফিক) জয়ন্ত কুমার সেন, টিআই প্রশাসন বেলাল হোসেন, সহ অন্যান্য অফিসারদৃন্দ। । এসময় ট্রাফিক সদস্যদের দায়েত্ব পালনের সময় নিজেদের শারীরিক সুস্থতার বিষয়টি মাথায় রেখে জনগণের নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিতের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিতে নির্দেশনা প্রদান করেন।

Read More »

রংপুরে সাজাপ্রাপ্ত দুই যুবদল নেতাকে কারাগারে প্রেরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সন্ত্রাস-নাশকতার মামৃলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ তারা আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন। জানা গেছে, ২০১৩ সালে হরতালে নাশকতার পরিকল্পনায় ককটেলসহ বোমা রাখার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গত বছরের ২০ নভেম্বর রংপুর বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদন্ড দেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ প্রসঙ্গে বিএনপির আইনজীবী ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানান, একটি সাজানো মিথ্যা মামলা করে আসামিদের ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

Read More »

প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সকল উন্নয়নের পৃষ্ঠপোষক-স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সকল উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সকল উন্নয়নের পৃষ্ঠপোষক। তিনি আজ জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি পার্লামেন্ট অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং ক্লাব পরিচালনা কমিটির আহ্বায়ক কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব তারিক মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পার্লামেন্ট অফিসার্স ক্লাবের সদস্য সচিব ও যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বক্তব্য দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, সংসদ উপনেতা বেগম মতিয়া চোধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, পার্লামেন্ট মেম্বার ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি, অপরাজিতা হক এমপি এবং স্পীকারের স্পাউজ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উপস্থিত সকলকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মঘণ্টা অন্যান্য অফিস থেকে ভিন্ন। তাই সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য একটি ক্লাবের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, পার্লামেন্ট অফিসার্স ক্লাব গঠনের জন্য পর্বে পর্বে অনেক সভা হয়েছে। স্পীকার বলেন, পার্লামেন্ট অফিসার্স ক্লাব সকলের জন্য উন্মুক্ত। এই ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে বিশেষ দিবস ভিত্তিক অনুষ্ঠান, পিঠা-পার্বন, মেলা, বৃক্ষরোপণের মত পরিবেশ সহায়ক কাজ, আনন্দ ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারে। স্পীকার বলেন, জাতীয় সংসদ থেকে পার্লামেন্ট অফিসার্স ক্লাবকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, সবাইকে সম্পৃক্ত করেই পার্লামেন্ট অফিসার্স ক্লাবের কার্যক্রম সামনে এগিয়ে যাবে। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, সংসদ সদস্যদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের মত সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ক্লাবের প্রয়োজন রয়েছে। তিনি পার্লামেন্ট মেম্বার্স ক্লাব থেকে অফিসার্স ক্লাবকে সকল ধরণের সহায়তা দেবার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বাংলাদেশ পার্লামেন্ট অফিসার্স সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Read More »

‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবোদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ: দ্বাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক আজ কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সিমিন হোসেন(রিমি), মোঃ আব্দুল আজিজ, শাহিদা তারেখ দীপ্তি, পারুল আক্তার, মোসাঃ তাহমিনা বেগম, মোহাম্মদ জিল্লুর রহমান, রেজিয়া ইসলাম এবং সাবেরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে একাদশ জাতীয় সংসদের ৪১তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহসহ গত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি নারীর গৃহস্থালী কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্যারাটে প্রশিক্ষণ কার্যক্রমটি বেগবান করতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিপিপি আরও বাস্তবসম্মত করা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধের আইন সম্বলিত প্রচারণা বৃদ্ধির সুপারিশ করা হয়। কমিটি ৭১ টিভিতে প্রচারিত কিশোর-কিশোরী ক্লাব সম্পর্কিত নেতিবাচক রিপোর্টটি তদন্তের মাধ্যমে ভুল প্রমানিত হওয়ায় চ্যানেলটির সিইওকে চিঠি প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ: দ্বাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক আজ কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজ এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, শাহীন আক্তার, মজিবুর রহমান চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ এবং আশ্রাফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিগত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে ’হেরিং বোন বন্ড প্রকল্প’ সম্পর্কে আলোচনা এবং অগ্নিকান্ডের ঘটনা, বন্যা ঝুঁকি, বজ্রপাত ইত্যাদি মোকাবেলার বিষয়ে করণীয় সম্পর্কে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জরুরি ভিত্তিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পূর্বাভাস এবং সার্বিক সহযোগিতায় স্বচ্ছতা আণয়নের লক্ষ্যে ”বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর” এবং ”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে” দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অন্তুর্ভুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে ইউনি ব্লক প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণ এবং আট মাত্রার ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে বিল্ডিং কোড ব্যবহারের পরামর্শ প্রদানের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে টিআর কাবিখার মাধ্যমে গ্রামের মজা পুকুর খনন ও পরিষ্কার পরিচ্ছনতার মাধ্যমে মাছ চাষ বৃদ্ধি এবং বিশুদ্ধ পানি সরবাহের উদ্যোগ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া, প্রচন্ড তাপদাহে আবহাওয়া ঠান্ডা রাখার লক্ষ্যে রাস্তায় নিয়মিত পানি ছিটানো এবং উপজেলা পর্যায়ে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনাসহ তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ্এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষকে ভূমি সেবা দিতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২২ এপ্রিল, ২০২৪ খৃ : ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে আরো দক্ষ ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের খসড়া এপিএ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) মো. আব্বাছ উদ্দিন এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ সহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা অনেক বেশি ও প্রত্যক্ষ। বেশিরভাগ গ্রামীণ বিরোধ এবং মামলা মোকদ্দমা জমির মালিকানা সম্পর্কিত। কর্মশালায় সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় মন্ত্রী সরকারি প্রতিষ্ঠানে ফলপ্রসূ মানসিকতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের যথাযথ ব্যবহার ও সরকারি প্রতিষ্ঠানে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে এপিএ’র গুরুত্ব তুলে ধরেন। তিনি মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় সৃষ্টির লক্ষ্যে নাগরিক সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্দেশ্যসমূহের কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। নারায়ন চন্দ্র চন্দ বলেন, ২০১৪-১৫ সালে সরকার কর্তৃক প্রবর্তিত এপিএ মন্ত্রণালয় ও সংস্থাগুলির কর্মকা- প্রক্রিয়ামুখী থেকে ফলাফল-ভিত্তিক কার্যক্রমে আনায় সহায়ক ভূমিকা পালন করেছে। মন্ত্রণালয়ের ভিশন ও মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য নিজ নিজ কৌশলগত উদ্দেশ্য ও কার্যক্রম নিখুঁতভাবে প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।

Read More »