সর্বশেষ
সর্বশেষ

Day: April 26, 2024

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই – স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ ইং, শুক্রবার মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই – স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, পৃথিবীর কোন দেশ শিক্ষা ছাড়া উন্নতি করতে পারেনি। উচ্চ শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষতাই একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নেয়। যেকোনো দেশের মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আজ শেরাটন হোটেল, বনানী ঢাকায় স্টাডি ইন মালয়েশিয়া- এডুকেশন ফেয়ার, বাংলাদেশ শীর্ষক দুইদিন ব্যাপী এক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক সময়ের দারিদ্র্যপীড়িত বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, লোডশেডিং এর বাংলাদেশ আজ বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করায় দেশের প্রতিটি ঘরে বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন অর্জনে দক্ষ ও স্মার্ট মানব সম্পদ অপরিহার্য। সে মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাই আমাদেরকে অগ্রসর করবে। উল্লেখ্য, এই শিক্ষা মেলায় মালয়েশিয়ার খ্যাতিমান এগারটি বিশ্ববিদ্যালয় ও একটি হসপিটাল গ্রুপের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছে। এই শিক্ষা মেলার ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের বিনিময় ও সহযোগিতার সেতুবন্ধন আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

Read More »

রংপুরে মানব কল্যান পরিষদের ত্রৈমাসিক সংলাপ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মানব কল্যান পরিষদ (এমকেপি) এর আয়োজনে ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় নারীর অধিকার ও অর্ন্তভুক্তিমুলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ শীর্ষক (যুক্ত) প্রকল্প জেলা পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ সংগঠন / সিএসও’র ত্রৈমাসিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কামালকাছনা এসোর্ড ট্রেনিং সেন্টার হলরুমে ত্রৈমাসিক সংলাপ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার । অনুষ্ঠানে সুজন রংপুর জেলা শাখার সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা সিএসও’র সভা প্রধান মোছাঃ মঞ্জু আরা, ট্রেনিং এ্যাডভোকেসি অফিসার তামান্না জেবিন। ত্রৈমাসিক সংলাপ সভায় রংপুর জেলা সিএসও’র সকল সদস্যগণ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

উদ্দিন জালাল/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজাক । আনুষ্ঠানের আলোচনা সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মজিদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর ৫ আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন সরকার, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছঃ নাছিমা জামান ববি, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শপথ গ্রহন করেন নব নির্বাচিত সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা, কার্যকরী সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি মোঃ শামিম, মোঃ মানু মিয়া, সাধারণ সম্পাদক এমএ মজিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, মোঃ রোনাচুজ্জামান মিন্টু, কোষাধক্ষ মোঃ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদুর রহমান মজনু, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, দপ্তর সম্পাদক মোঃ নয়ন মিয়া, প্রচার ও শ্রমিক কল্যান সম্পাদক মোঃ শামিম মিয়া, সড়ক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, মোঃ ছাদেক আলী, মোঃ কবির হোসেন ইদু, কার্যকরি সদস্য মোঃ শাহান শাহ, মোঃ আরমান হোসেন, মোঃ রোস্তম আলী, মোঃ মনজিল হোসেন, মোঃ মেহের উদ্দিন মেরু। এসময় সকল শাখার মটর শ্রমিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

Read More »