সর্বশেষ
সর্বশেষ

Day: April 27, 2024

ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ খৃ : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ও থাইল্যান্ড রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ও থাই প্রধানমন্ত্রীর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক থেকে বেরিয়ে ব্যাংককে এক সংবাদ সম্মেলনে তিনি আজ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।’ শুক্রবার দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গভর্নমেন্ট হাউজে উভয় নেতার মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব তথ্য জানান। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। ড. হাছান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের মধ্যে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমে তারা একান্তে কথা বলেন, এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যাসহ বহু বিষয়ে সবিস্তারে আলোচনা করেছেন। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের যে ভ্রাতৃপ্রতিম ও বন্ধুপ্রতিম সম্পর্ক, সেটা আরও জোরদার, বহুমাত্রিক ও বিস্তৃত করার ব্যাপারে দুই প্রধানমন্ত্রী গভীর আগ্রহ ব্যক্ত করেছেন, বলেও তিনি উল্লেখ করেন। দু’দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ সময় অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক এবং মুক্ত বণিজ্য চুক্তির আলোচনা শুরুর জন্য একটি লেটার অভ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। দেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ব্যাংককে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই এবং থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ড. প্রাণপ্রী বাহিদ্ধা নুকারা বৈঠকে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বর্ণনা করার পাশাপাশি বাংলাদেশের ১০০টি ইকোনমিক জোন ও আইটি ভিলেজে থাই বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। থাইল্যান্ডের ব্যবসায়ীরা চাইলে প্রয়োজনে বাংলাদেশে তাদের জন্য বিশেষ ইকোনমিক জোন করার কথাও বলেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত হয়ে আসা প্রায় ১৩ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদের জন্য বাংলাদেশে যেসব সমস্যা উদ্ভূত হচ্ছে বৈঠকে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান ড. হাছান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, থাইল্যান্ডেও অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন, এখনো অনেকে আসছেন। থাইল্যান্ডও এই পালিয়ে আসা মানুষদের ভারে জর্জরিত। এই সমস্যা সমাধানে উভয় প্রধানমন্ত্রী দুই দেশের একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। এ দিন গভর্নমেন্ট হাউজে পৌুঁলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদত্ত রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদানকালে থাই প্রধানমন্ত্রী সাথে ছিলেন। শেখ হাসিনা তার সৌজন্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগ দিয়ে বক্তব্য রাখেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ব্যাংককে পৌঁছেন। তিনি বৃহস্পতিবার ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন। প্রধানমন্ত্রী সেখানে দেওয়া ভাষণে সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে এবং যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানান। সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী ২৯ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

Read More »

নাজমা রহিমের দোয়া মাহফিলে স্পীকারের অংশগ্রহণ

নাজমা রহিমের দোয়া মাহফিলে স্পীকারের অংশগ্রহণ ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সুপ্রীম কোর্ট স্পোর্টস কমপ্লেক্সে হুইপ ইকবালুর রহিমের মাতা নাজমা রহিমের দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। নাজমা রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে দোয়া পড়ান তাঁর জ্যেষ্ঠপুত্র বিচারপতি এনায়েতুর রহিম। এসময় ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, আইনমন্ত্রী আনিসুল হক এমপি, হুইপ মো: নজরুল ইসলাম বাবু এমপি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, এ এফ এম বাহাউদ্দিন এমপি এবং স্পীকারের স্পাউজ বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাজমা রহিম গত ২৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখে মৃত্যুবরণ করেন। এসময় নাজমা রহিমের সন্তান বিচারপতি এনায়েতুর রহিম, অধ্যাপক ডা: নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা, ডা: নাদিরা সুলতানা, ইকবালুর রহিম এমপি, নাজিলা সুলতানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা মহিলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত । সভায় উপজেলা নির্র্বাচন, জাতীয় সকল অনুষ্ঠান ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। গতকাল (২৬ এপ্রিল) শুক্রবার বিকালে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মরতুজা মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতান চৈতির সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মোছাঃ উম্মে রুহানী কোকিলা, সাংগঠনিক সম্পাদক মোছাঃ আরফিন নাহার বিউটি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহানা রহমান, প্রচার সম্পাদক মোছাঃ মনোয়ারা খাতুন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোছাঃ শাহাজাদী ইয়সমিন কেয়া, ক্রীড়া সম্পাদক মোছাঃ লাভলী ইয়সমিন রতœা, রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি ও রংপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ আরজিনা বেগম। রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছাঃ সামসুন্নাহার বেগম, মিতু রানী, মিঠাপকুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মোছাঃ রেহানা বেগম, পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোছাঃ মাহামুদা আফরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রসিকের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চলমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু সহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লার খাল বিল, ড্রেন কালভার্ড, ঝোপে ঝাড়ে ফগার স্প্রে মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল (২৬ এপ্রিল) শুক্রবার সকাল ১০টায় নগরীর ১৬ নং ওয়ার্ডের সার্কিট হাউজের সামনে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী । এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী বলেন, রংপুর সিটি কর্পোরেশনে ডেঙ্গু সহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নির্দেশক্রমে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের মশক নিধনের কার্যক্রম পদির্শন করছি। এই কার্যক্রম বেগবান করার লক্ষে প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লার খাল বিল, ড্রেন কালভার্ড, ঝোপে ঝাড়ে ফগার স্প্রে মেশিন দিয়ে মশক নিধন কাজ চলমান রয়েছে। প্রতিটি ওয়ার্ডে মোট ২৭ জন করে কর্মচারী কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার সহাকারি পচ্ছিন্ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজু, মোঃ মাসুদ হাসান, মোঃ হাসান রাহী , বর্জ্য শাখার পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম মুন্সি সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

Read More »