জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত । সভায় উপজেলা নির্র্বাচন, জাতীয় সকল অনুষ্ঠান ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
গতকাল (২৬ এপ্রিল) শুক্রবার বিকালে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মরতুজা মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতান চৈতির সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মোছাঃ উম্মে রুহানী কোকিলা, সাংগঠনিক সম্পাদক মোছাঃ আরফিন নাহার বিউটি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহানা রহমান, প্রচার সম্পাদক মোছাঃ মনোয়ারা খাতুন,
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোছাঃ শাহাজাদী ইয়সমিন কেয়া, ক্রীড়া সম্পাদক মোছাঃ লাভলী ইয়সমিন রতœা, রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি ও রংপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ আরজিনা বেগম। রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছাঃ সামসুন্নাহার বেগম, মিতু রানী, মিঠাপকুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মোছাঃ রেহানা বেগম, পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোছাঃ মাহামুদা আফরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















