সর্বশেষ
সর্বশেষ

Day: May 8, 2024

ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটির কনসালটেশন সভা উদ্বোধন করেন স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৮ মে ২০২৪ খ্রিঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদের শপথকক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের অনুকূলে অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় ইউরোপীয় ইউনিয়নের কারিগরী সহযোগিতায় ‘স্ট্রেনদেনিং অ্যাকটিভিটিস অফ ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিস’ শীর্ষক কনসালটেশন সভার উদ্বোধন করেন। এই সেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সূচনা বক্তব্য প্রদান করেন ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হেড অফ সেক্টর এনরিকো লরেঞ্জো এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউরোপীয় ইউনিয়নের কী এক্সপার্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম আজাদ এমপি এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। এই কনসালটেশন সভায় ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যগণ মত বিনিময় করেন। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, জাতীয় সংসদকে অধিকতর কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সংসদ সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য আইন ও সংসদ বিষয়ে বিশেষজ্ঞ লোকবলের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি এমপি, লতিফ সিদ্দিকী এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সেশনে উপস্থিত ছিলেন।

Read More »

বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৮ মে, ২০২৪ খ্রি. বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক সভাপতি মো: নজরুল ইসলাম বাবু, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য কাজী কেরামত আলী এমপি, মো: মুজিবুল হক এমপি, মো: আবু জাহির এমপি এবং ফরিদুন্নাহার লাইলী এমপি অংশগ্রহণ করেন। শুরুতে বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়। বৈঠকে ওআইসি ও ন্যামে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। বাংলাদেশ ও মিশর উভয় দেশ ইসলামি ভাবাপন্ন হওয়ায় মৈত্রীগ্রুপের সদস্যগণ এসময় মিশরের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। সভাপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে। বৈঠকে বাংলাদেশ ও মিশর- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং অর্থনৈতিক ও কারিগরি সহায়তা বৃদ্ধিতে সুপারিশ করা হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৮ মে, ২০২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, “বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে।” প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আজ জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে এ আশঙ্কা ব্যক্ত করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এসময় অধিবেশেনে সভাপতিত্ব করেন। মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের ওপর প্রভাব প্রশ্নে প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্ববাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া, সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই-চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান বা পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বৃদ্ধি পেতে পারে। এতে পণ্য তৈরি ও সরবরাহের ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতের আশঙ্কার বিষয়ে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রত্যেকে যেন মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহের ওপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। সংঘাত দীর্ঘ হলে কোন কোন খাতে এর প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্যও তিনি নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যে কোন সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে। এতে পণ্যের জাহাজ ভাড়া বাড়ে। যা আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। সার আমদানি ব্যয়ে প্রভাব পড়ে। এতে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনেশিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে। অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার অগ্রিম পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এগুলো হচ্ছে-চাহিদা-যোগানের ভারসাম্য ঠিক রাখা, প্রবাসীদের রেমিট্যান্স প্রদানে যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই উদ্দেশ্যে রেমিট্যান্স প্রদান সহজীকরণ করার পাশাপাশি রেমিট্যান্স প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ২ দশমিক ৫০ শতাংশ নগদ প্রণোদনা প্রদান অব্যাহত রাখা, রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহকে অধিকতর অভিঘাত সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখা, নিকট ভবিষ্যতে সরবরাহ সংকটের ফলে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অর্থনীতির অগ্রাধিকারমূলক খাতসমূহ যেমন, কৃষি, এসএমই, বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য গৃহীত স্বল্প সুদ ভিত্তিক পুন:অর্থায়ন স্কিমসমূহ অব্যাহত রাখা। বাংলাদেশ সব ধরনের সংঘাতের বিপক্ষে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা জাতির পিতার দেখানো পথে এবং নীতিতে বিশ্বাস করি- ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’ দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে টিবিসির কার্যক্রম সম্প্রসারণ প্রশ্নে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সম্পুরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, টিসিবিতে যে লোকবল আছে সেটা দিয়েই তার সরকার মানুষের যেভাবে সেবা করে যাচ্ছে সেটা যথেষ্ট। আর সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, দ্রব্যমুল্য বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব আছে, বিশেষ করে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হচ্ছে। তবে, গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই, হাহাকারও নেই। তারপরও আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমুল্য যেন নিয়ন্ত্রণে থাকে। তার জন্য যথাযথভাবে যে যে পণ্যের প্রয়োজন সেটা দেশে যেমন উৎপাদনের পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি আমদানীও আমরা করে যাচ্ছি। যেটা যত টাকাই লাগুক না কেন। আমরা কিন্তু খরচ করে যাচ্ছি। ফলে, আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। মানুষের কল্যাণটা হচ্ছে আমাদের সব থেকে বড় কথা। সেদিকে আমরা লক্ষ্য রাখছি। তিনি বলেন, আমরা যে পারিবারিক কার্ড দিয়েছি তার ফলে স্বল্পমূল্যে চালসহ অন্যান্য পণ্য ক্রয়েরও একটি সুযোগ হয়েছে। আবার যারা আরো দরিদ্র তারা যেন আরো কম মূল্যে চাল কিনতে পারে সে ব্যবস্থাও করেছি। আর একেবারে হতদরিদ্রদের বিনামূল্যে আমরা চাল দিচ্ছি। এভাবেই প্রতিটি ক্ষেত্রেই আমরা যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি। স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছে। তিনি বলেন, বিশ্ববাজারের কয়েকটি পণ্য, যেমন- জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, সারসহ বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের মূল্য বাড়ায় আমাদের দেশে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের ফলে সংকট ঘনী

Read More »

জাইকার উপদেষ্টা কমিটির সাথে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৮ মে, ২০২৪ ইং, বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে আজ তাঁর দপ্তরে জাইকা উপদেষ্টা কমিটি, জাইকা সদর দপ্তর এবং জাইকা বাংলাদেশ অফিসের এক প্রতিনিধিদল বৈঠক করেন। ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাইকা উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ডঃ তাতসুফুমি ইয়ামাগাতা। বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয়, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বৈঠকে বাংলাদেশে পল্লী উন্নয়নে বৈচিত্র্যময় শিল্পায়ন এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রামীন এলাকায় শিল্প, বিদ্যুৎ এবং লজিস্টিক প্রাণকেন্দ্র তৈরিতে সরকারি কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া, বাংলাদেশে গ্রামীন অবকাঠামো ও সেবা খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাইকা প্রতিনিধিদল বৈঠকে জানায় মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প আগামীকাল তারা সরজমিনে পরিদর্শন করবেন। জাইকার আর্থিক সহযোগিতায় “দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প” গত ১২ মার্চ ২০২৪ এ একনেকের পাশ হয়েছে। বৈঠকে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Read More »

দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবোদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৮ মে, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান, আব্দুস সালাম মূর্শেদী, মোহাম্মদ সোলায়মান সেলিম, মোঃ মহিউদ্দীন মহারাজ  এবং লায়লা পারভীন বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে প্রথম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক কার্যক্রম উপস্থাপন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক কার্যক্রম উপস্থাপন ও আলোচনা করা হয়। বৈঠকে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় একটি কাবাডি কমপ্লেক্স নির্মাণ এবং বাজেটে বরাদ্দ বৃদ্ধির  বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জেলাওয়ারী বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেন। বৈঠকে সভাপতির বিশেষ আমন্ত্রণে উপস্থিত কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার মোঃ হাবিবুর রহমানকে কাবাডি ফেডারেশনের সাফল্যে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »