সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • জাইকার উপদেষ্টা কমিটির সাথে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

জাইকার উপদেষ্টা কমিটির সাথে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০৮ মে, ২০২৪ ইং, বুধবার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে আজ তাঁর দপ্তরে জাইকা উপদেষ্টা কমিটি, জাইকা সদর দপ্তর এবং জাইকা বাংলাদেশ অফিসের এক প্রতিনিধিদল বৈঠক করেন। ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাইকা উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ডঃ তাতসুফুমি ইয়ামাগাতা।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয়, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

বৈঠকে বাংলাদেশে পল্লী উন্নয়নে বৈচিত্র্যময় শিল্পায়ন এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গ্রামীন এলাকায় শিল্প, বিদ্যুৎ এবং লজিস্টিক প্রাণকেন্দ্র তৈরিতে সরকারি কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া, বাংলাদেশে গ্রামীন অবকাঠামো ও সেবা খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাইকা প্রতিনিধিদল বৈঠকে জানায় মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প আগামীকাল তারা সরজমিনে পরিদর্শন করবেন। জাইকার আর্থিক সহযোগিতায় “দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প” গত ১২ মার্চ ২০২৪ এ একনেকের পাশ হয়েছে। বৈঠকে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM