
রসিকের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্য্যাণ মন্ত্রনালয়ের জাতীয় পুষ্টিসেবা বাস্তবায়নে রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। গতকাল (১লা জুন) শনিবার সকাল ৯টায় রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার টিকা দান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা । এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহবুবুর রহমান মঞ্জু, রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী, রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ জাহাঙ্গীর কবির শান্ত, রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার সেনেটারী ইনেসপেক্টর আব্দুল কাইয়ুম, ডাক্তার পলাশ, স্বাস্থ্য কর্মি জেবা সহ অন্যান্য অতিথিবৃন্দ।











