জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”বৈশ্বিক পুষ্টিটে দুধ অপরিহার্য” এই স্লেগানকে সামনে রেখে রংপুর জেলা প্রাণিসম্পদক দপ্তরের আয়োজনে ংপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১লা জুন) শনিবার সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে নগরীতে র্যালি বের করা হয়।
র্যালি শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রণি সম্পাদক কর্মকর্তা ডাঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশেন এডিসি ক্রাইম উৎপল কুমার রায় সহ বিভিন্ন খামাড়ী সংগঠনের নেতৃবৃন্দ।
















