সর্বশেষ
সর্বশেষ

Day: July 9, 2024

“বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ে সারা বিশ্বে তার প্রভাব রেখে যাচ্ছে”- স্থানীয় সরকার মন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় সরকারের সব সেক্টর কাজ করছে। প্রতিটি মন্ত্রণালয় নিজেদের স্ব স্ব কর্মপরিকল্পনা নির্ধারণ করছে। বাংলাদেশ শুধু তার নিজের দেশেই নয়,সারা বিশ্ব্ব জলবায়ু পরিবর্তন বিষয়ে তার প্রভাব রেখে যাচ্ছে। মন্ত্র বিকালে সিরডাপ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশে সমন্বিত গ্রামীণ উন্নয়নের জন্য জলবায়ু সহনশীল জলজ ও মৎস চাষের প্রচার বিষয়ক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন৷ সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করেছি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের সাথে সাথে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, সারা দেশে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের ধরণ,খরা, ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ লক্ষ লক্ষ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে৷ জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার প্রতি প্রভাব ফেলেছে। আমাদের সরকার এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় কাজ শুরু করেছে। তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত গ্রামীণ উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিক বিষয়। তার গতিশীল নেতৃত্বের ৬ষ্ঠ ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ জনগণের জীবমযাত্রার মানোন্নয়ন, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত ও টেকশই করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো হয়। আমি নিশ্চিত, এসব আমাদের ক্রমবর্ধমান কর্মশক্তিকে লাভজনক করার পাশাপাশি ভবিষ্যতে বিকাশের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও এই প্রধান ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ততির পাশাপাশি মৎস্য ও জলজ চাষসহ গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিকের উপর নতুন করে জোর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে, বাংলাদেশে সমন্বিত গ্রামীণ উন্নয়নের জন্য জলবায়ু সহনশীল জলজ ও মৎস চাষ প্রচার শীর্ষক আজকের জাতীয় সেমিনারটি আমাদের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত চ্যালেঞ্জগুলির বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করতে সহায়ক ভূমিকা পালন করবে৷ যে পথ অনুসরণ করে জলজ ও মৎস চাষ করলে একদিকে যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলা করবে অন্যদিকে গ্রামীন উন্নয়নের অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মূদ্রা অর্জনের একটি প্রধান উৎস হয়ে উঠবে। সিরডাপ মহাপরিচালক ড. চের্দাশাক ভিরাপাট এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব একেএম সোহেলসহ আরও অনেকে৷ সেমিনারে মডারেটর হিসেবে ছিলেন বাংলাদেশ চিংড়ি এবং মৎস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক৷ সিরডাপ এবং বাংলাদেশ চিংড়ি ও মৎস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

Read More »

লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি রাজস্ব আয় বেনাপোলে

জসিম / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ জুলাই, ২০২৪ খৃ : দীর্ঘ এক যুগ পর রাজস্ব আয়ে রেকর্ড ছুয়েছে বেনাপোল কাস্টমস হাউস। সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিলো ৫ হাজার ৯৪৮ কোটি টাকা, এর বিপরীতে আয় হয়েছে ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি ৫৯ লাখ টাকা বেশি। এছাড়া সদ্যবিদায় অর্থবছরের অর্জিত রাজস্ব আয় এর আগের ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৩৭৮ কোটি ৩৬ লাখ টাকা বেশি এবং প্রবৃদ্ধি ৬.৫৩ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে বেনাপোল বন্দর থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিলো ৫ হাজার ৭৮৬ কোটি ২৩ লাখ টাকা। বেনাপোল কাস্টমস হাউস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মিথ্যা ঘোষণার জন্য যথাযথ জরিমানা আদায়, এইচএস কোড মেনে সঠিক শুল্কায়ন নির্ধারণ এবং অনিয়ম প্রতিরোধে নজরদারি বাড়ানোর কারণে রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আবদুল হাকিম বাসসকে বলেন, ‘আমরা আমদানিতে অনিয়ম রোধ করতে নজরদারি বাড়িয়েছি। পণ্যের নমুনা দেখে প্রকৃত এইচএস কোড নির্ধারণ সাপেক্ষে শুল্ক আদায়ের ওপর জোর দিয়েছি। এছাড়া বকেয়া রাজস্ব আদায় এবং মামলা নিস্পত্তি করার প্রতি গুরুত্বারোপ করায় সামগ্রিকভাবে রাজস্ব আয় বেড়েছে।’ কাস্টমস সূত্র জানায়, বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ফেব্রিক্স, পচনশীল দ্রব্য, ইঙ্গট, ট্রাক চেচিস, মোটরপার্টস এবং ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল। সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আমদানিকারক পাওয়ার গ্রিড কোম্পানি বিডি, এসএমসিএল নিলয় ও এসএম করপোরেশন।

Read More »

দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র ৭ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র ৭ম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ; বিজেএমসি-এর বার্ষিক রিপোর্টের বিষয়ে আলোচনা; বিজেএমসি-এর উপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়ে পর্যালোচনা; বিজেএমসি-এর ইউনিটসমূহের বিগত পাঁচ বছরের একীভূত স্থিতিপত্র, আয়-ব্যয় হিসাব ও লাভ-লোকসান হিসাব এবং উক্ত হিসাবের বিষয়ে কোন বিশেষ প্রবণতা থাকলে সে বিষয়ে আলোচনা; বিজেএমসি-এর প্রধান কার্যালয়ের সর্বশেষ হিসাব (আর্থিক ও কনফিডেনশিয়াল ম্যানেজমেন্টের রিপোর্ট); অধিকতর দক্ষ ও লাভজনকভাবে বিজেএমসি পরিচালনার বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা, কর্মদক্ষতা, উন্নয়ন ও মিতব্যয়িতা নিশ্চিতকরণের বিষয়সমূহ পর্যালোচনাসহ ৬ষ্ঠ বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ করা হয়। বৈঠকে বিজেএমসির মালিকানাধীণ যে সকল মিলস লিজ দেয়া হয়েছে সেগুলো লাভজনক কিনা, সম্পদটি সিকিউরিটাইজ করে বন্ড, শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে সরকারের কোন লাভজনক কাজে ব্যবহার কিংবা বিজেএমসির কোন শিল্প কারখানা আধুনিকায়ণ করার কাজে লাগানো যায় কিনা তা একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা করার প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়। বৈঠকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়া বিজেএমসির যে তিনটি মিলস এখনো লিজ প্রদান করা হয়নি সেগুলোকে ইকোনোমিক জোন কিংবা হাইটেক পার্কে প্রতিস্থাপন করা যায় কিনা তা নিরূপণে একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ৩-৬ মাসের মধ্যে প্রতিবেদন তৈরিপূর্বক সরকারের নিকট প্রেরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে বিজেএমসির বিগত পাঁচ বছরের একীভূত স্থিতিপত্র, আয়-ব্যয় হিসাব ও লাভ-লোকসান হিসাব এবং সর্বশেষ হিসাব আর্থিক ও কনফিডেনশিয়াল ম্যানেজমেন্টের উপর সিএজি এর কার্যালয় হতে যে সকল মতামত দেয়া হয়েছে তা বিশ্লেষণ করে সুনির্দিষ্ট জবাব প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে বিজেএমসি’র উপর সিএজি কর্তৃক প্রণীত এবং সংসদে পেশকৃত অডিট রির্পোটের অডিট আপত্তির বিষয় আলোচনা করে কয়েকটি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয় এবং অবশিষ্ট অডিট আপত্তিসমূহ ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য কমিটি কর্তৃক সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যান, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি, শাজাহান খান এমপি, এস.এম. ব্রহানী সুলতান মামুদ এমপি, মোঃ আসাদুজ্জামান এমপি এবং মোঃ আব্দুল্লাহ এমপি অংশগ্রহণ করেন। সভায় ২য় বৈঠকের কার্যবিবরণী সংশোধনীসহ সংশোধিত আকারে অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ২য় বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ নারী শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমঘন এলাকায় ডরমেটরি স্থাপনের বিষয়ে সম্ভাব্যতার সমীক্ষা গ্রহণপূর্বক আবাসন বরাদ্দের নীতিমালা প্রণয়ন ত্বরান্বিত করার জন্য সুপারিশ করে কমিটি। কমিটি উবার-পাঠাও, কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন শ্রমিকদের ট্রেড ইউনিয়নের আওতায় আনার বিষয় নীতিগতভাবে একমত পোষন করেন এবং এটি বাস্তবায়নে মন্ত্রণালয়কে ১ টি কমিটি গঠনের সুপারিশ করা হয়। দেশের কলকারখানার জন্য প্রযোজ্য ০১ বছর মেয়াদি লাইসেন্স ০৫ বছর মেয়াদে উন্নীতকরণসহ লাইসেন্স প্রাপ্তিতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক শ্রম অধিদপ্তর, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে এআইআইবির সহায়তা চান প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বেইজিং, (চীন), ৯ জুলাই, ২০২৪ খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং ডিজিটাল দেশে রূপান্তর করতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন যাত্রা এবং ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে এআইআইবি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বেইজিংয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। চীন সফরের দ্বিতীয় দিনের কর্মকা- সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, নদী খনন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলার জন্য এআইআইবির কাছে অর্থ সহায়তা চেয়েছেন। তার সরকার উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু বাড়িঘর নির্মাণ করছে উল্লেখ করে তিনি এই লক্ষ্যে আর্থিক সহায়তা চেয়েছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে এআইআইবি এর অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক অতীতে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেখ হাসিনা বাংলাদেশের জন্য ঋণের সুদের হার আরও কমানোর জন্য এআইআইবিকে অনুরোধ করেন। জবাবে এআইআইবি প্রেসিডেন্ট বলেন, ব্যাংকটি এর আগে বাংলাদেশের জন্য বিশেষ ছাড় দিয়েছে এবং আবারও অনুরূপ সুবিধা দেওয়ার কথা বিবেচনা করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ তার ব্যাংকের সবচেয়ে বড় ঋণগ্রহীতা। এআইআইবির ভাইস প্রেসিডেন্ট এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় এআইআইবি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। ব্রিফিংকালে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সুত্র. বাসস

Read More »

বাজুস সৈয়দপুর উপজেলা শাখার নব-নির্বচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নীলফামারী জেলার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সৈয়দপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। সোমবার (৮ জুলাই) রাত ৮টায় সৈয়দপুর সের-ই বাংলা সড়ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে নীলফামারী জেলার (বাজুস) সৈয়দপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, বাজুস রংপুর জেলা শাখার সভাপতি ও বিভাগীয় প্রতিনিধি মোঃ এনামুল হক সোহেল, বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সৈয়দপুর আওয়ামীলীগ পৌর শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম অজাদ, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আরমান হোসেন বাদশা, বাজুস নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সহ অন্যান্য অতিথিবৃন্দ। অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহন করেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সৈয়দপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ গোলাম রব্বানী , সহ সভাপতি মোঃ আশিক হোসেন, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কর্মকার, সহ সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, কোষাধক্ষ এমাদুল হক এমাদ, অন্যান্য পদে মোঃ উকিল আহমেদ, মোঃ স্বপন, মোঃ রুবেল সরকার, মোঃ বাবু।

Read More »

নবাগত রংপুর জেলা পুলিশ সুপার শাহজাহান এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নবাগত রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান বলেছেন, বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে সরকার। সেই ধারা অব্যাহত রাখতে আমরাও কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নিরাপদ জেলা গড়ে তুলতে চাই। রংপুরকে সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ । মাদকের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কাচারী বাজার এলাকায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় প্রতিটি থানায় স্মার্ট পুলিশী সেবা প্রদান, কিশোর গ্যাং দমন, জুয়া-চুরি রোধ এবং জেলার চরাঞ্চলসহ সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। আমরা চাই না রংপুরে আর কেউ নতুন করে সন্ত্রাসী কার্যকালাফ করুক। সকলের সহযোগিতার মাধ্যমে মাদক-সন্ত্রাসমুক্ত শান্তির জেলা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন রংপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।

Read More »

চরমোনাইতে সরকারি জায়গায় অবৈধ দোকান মালিকদের তোপের মুখে পার্শ্ববর্তী জমির মালিক

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বেলতলা খেয়াঘাট সংলগ্ন রাস্তার পাসের সড়ক ও জনপদ এর জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ দোকান উঠিয়ে ভাড়া দিচ্ছে স্থানীয় আরিফ হাওলাদার, রাসেল মোল্লা, খবির খান, মোকলেছ সিকদার, নামের কতিপয় লোক। উক্ত দোকানের পাশেই জাহাঙ্গীর নামের এক ব্যাক্তি ২১ শতাংশ জমি ক্রয় করে ভবন নির্মাণ করতে গেলে উক্ত আরিফ বাহিনীর তোপের মুখে পড়ে এবং ভুক্তভোগী জাহাঙ্গীর এর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা দাবির বিষয়টি নিয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর ইতিমধ্যে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন। উক্ত অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন চাকুরী করে সারাজীবনের সঞ্চয় দিয়ে উল্লেখিত জায়গায় জমি কিনে ভবন নির্মাণ এর জন্য। কিন্তু ভবন নির্মাণ করতে গেলেই স্থানীয় আরিফ হাওলাদার কাজে বাধা দেয় এবং ২০ লক্ষ টাকা চাদা দাবি করে নয় তো ছয় শতাংশ জমি লিখে দিতে হবে । এবং বলে যে চাহিদা অনুযায়ী টাকা বা জমি পেলে জমির সামনের সব দোকান সরিয়ে নেবে। কিন্তু ভুক্তভোগী জাহাঙ্গীর দাবিকৃত চাদার টাকা না জমি দিতে অস্বীকার করলে তার জমির সামনে থাকা অবৈধ দোকান গুলি না সরিয়ে উল্টো ষড়যন্ত্র শুরু করে। খোজ নিয়ে জানা যায়, বখাটে আরিফ হাওলাদার এলাকায় সুদের ব্যাবসা নারী কেলেংকারী ও বিএনপির রাজনীতির সাথে জরিত। এছাড়াও তার বিভিন্ন অপকর্মের তথ্য প্রতিবেদক এর হাতে আছে। এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন, আমি একটি ছোট চাকুরী করে ছেলদের লেখাপড়া করিয়েছি তারা এখন ভালো চাকরি করে আমার সারাজীবনের সঞ্চয় ও ছেলেদের বর্তমান উপার্জিত টাকা দিয়ে ওখানে জমি কিনে ভবন নির্মাণ করতে চাচ্ছি, আর আমাদের এলাকায় একটা এক তলা বিশিষ্ট মার্কেট নির্মাণ করার জন্য স্থানীয় দোকান দাররা আমাকে বলে এবং আমি তাদের কথায় মার্কেট নির্মাণ করার জন্য কাজ শুরু করি,। কিন্তু আরিফ বাহিনী আমার ভবন নির্মাণ এর কাজে বাধা দিচ্ছে, বিল্ডিং এর ক্ষতি সাধন করছে এবং চাদা দাবি করছে।এবং বিভিন্ন রকম আমাকে হয়রানি করে আসছে আমার দুই ছেলে সরকারি চাকুরী করে তাদের অফিসে যেতে বাধা প্রধান করে, আমি প্রশাসনের কাছে আমি ও আমার পরিবারের নিরাপত্তা হীনতায় আছি আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের দোকান সড়ক ও জনপদের জমিতে থাকলে জাহাঙ্গীরের সমস্যা কি আমাদের সরকারিভাবে নোটিশ দেয়া হলে তাহলে আমরা উঠে যাব, কিন্তু জাহাঙ্গীরের কথায় আমরা উঠব কেন।

Read More »