জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
নীলফামারী জেলার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সৈয়দপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। সোমবার (৮ জুলাই) রাত ৮টায় সৈয়দপুর সের-ই বাংলা সড়ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে নীলফামারী জেলার (বাজুস) সৈয়দপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, বাজুস রংপুর জেলা শাখার সভাপতি ও বিভাগীয় প্রতিনিধি মোঃ এনামুল হক সোহেল, বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সৈয়দপুর আওয়ামীলীগ পৌর শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম অজাদ,
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আরমান হোসেন বাদশা, বাজুস নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সহ অন্যান্য অতিথিবৃন্দ। অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহন করেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সৈয়দপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ গোলাম রব্বানী , সহ সভাপতি মোঃ আশিক হোসেন, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কর্মকার, সহ সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, কোষাধক্ষ এমাদুল হক এমাদ, অন্যান্য পদে মোঃ উকিল আহমেদ, মোঃ স্বপন, মোঃ রুবেল সরকার, মোঃ বাবু।
















