সর্বশেষ
সর্বশেষ

Day: July 10, 2024

রংপুর মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রংপুর মহানগর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মতবিনিময় সভায় রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক ও সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শাহ নেওয়াজ রহমান লাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল বাশার আকন্দ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আনোয়ারুল হক, আমন্ত্রিক অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, কৃষকদল কেন্দ্রীয় সংসদের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনেক সম্পাদক ( রংপুর বিভাগ) আনোয়ার শাহাদৎ , কৃষকদল কেন্দ্রীয় সংসদের সদস্য কৃষিবিদ পারভীন আক্তার, মোঃ মাহামুদুল হাসান, মোঃ শাহিন খান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু। এ সময় রংপুর মহানগর কৃষক দলের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Read More »

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে রংপুর জেলা যুবদল আনন্দ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নবগঠিত কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে রংপুর জেলা যুবদলের আনন্দ মিছিল। গতকাল বুধবার বিকালে রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি(আংশিক) অনুমোদন দেয়ায় দেশনেত্রী খালেদা জিয়া ওবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সংগ্রামী সাধারন সম্পাদকমোহাম্মদ নরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন তারেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলকে অভিনন্দন জানিয়ে রংপুর যুবদল আনন্দ মিছিল বের করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: শাহ জিল্লুর রহমান জেমস, সহ সভাপতি মো:তারেক হাসান সোহাগ, সহ সভাপতি মো:শরিফ শামিম হাবু , যুগ্ম সাধারণ সম্পাদক আকিপবুল ইসলাম মনু, সহ সাংগঠনিক সম্পাদক মো: সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক মো: বর্ষন আহমেদ বিপ্লব এবং জেলা যুবদলের আওতাধিন সকলউপজেলা আওতাধীন উপজেলা ও পৌর ইউনিটের আহ্বায়ক ও সদস্যগণ ।

Read More »

বরিশাল র‌্যাব ৮-এর অধিনায়ক লে.কর্নেল যুবায়ের আলম শোভনের কর্মজীবনের সফলতা

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বরিশাল র‌্যাব- ৮ এর অধিনায়ক লে.কর্নেল যুবায়ের আলম শোভন সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পুরস্কার হিসেবে পেলেন র‌্যাব-৩ এর অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। লে.কর্নেল যুবায়ের আলম শোভন সেকেন্ড লে. পদে সেনাবাহিনীতে যোগদান ১৯৯৯ সালে। সেনাবাহিনীতে সফলতার সাথে একাধিক ব্যাটালিয়নের অধিনায়ক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২৩ এর ডিসেম্বর মাসে বরিশাল র‌্যাব ৮ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এরপরে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে র‌্যাবের মূলমন্ত্র “র‌্যাবের অঙ্গীকার, নিরাপদ ভোটাধিকার” বাস্তবায়নে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অবাধ, গ্রহণযোগ্য ও শান্তি পূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সাহসী ভূমিকা পালন করেন। নির্বাচন পূর্ব এবং পরবর্তী বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার নেতৃত্বে র‌্যাব ৮ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসা কুড়িয়েছেন সর্ব মহলের । সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে তার নেতৃত্বে র‌্যাব ৮ এর পদক্ষেপ ছিল অতুলনীয় ও সকলের কাছে প্রসংশনীয়। এছাড়াও ঢাকা বিভাগের শরিয়তপুর ও মাদারিপুর সহ সমগ্র বরিশাল বিভাগের জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে তিনি সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকের বিরুদ্ধে বিভিন্ন সাহসী অভিযান ছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর মামলার ফেরারি আসামি গ্রেফতার ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন এবং বরিশাল বিভাগে কিশোর গ্যাং দমনে তার ব্যাটালিয়ন কে নেতৃত্ব দিয়েছেন সততা সাহসিকতা ও দক্ষতার সাথে যা ব্যাটালিয়ার জন্য আসলেই অহংকার এর বিষয়। সম্প্রতি সারা দেশব্যাপী ভয়াবহ আকার ধারণ করা সংঘবদ্ধ অপহরণ ও ডাকাতি চক্রের মূলহোতাসহ কয়েকজনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র আটক জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। অধিনায়ক লে.কর্নের জুবায়ের আলম শোভনের নেতৃত্বে বরিশাল বিভাগে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমাল ‹২য় পাতায় দেখুন পরবর্তী অসহায় মানুষের পাশে দ্রুততম সময়ে র‌্যাব ৮ এর সদস্যরা পৌছে গেছে এবং তাৎক্ষনিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। যার প্রশংসা ছড়িয়ে পড়েছে বরিশাল বিভাগের সর্বমহলে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তার সাহসীকতার জন্য তিনি ফোর্স কমান্ডার’স কমেন্ডেশন লাভ করেন। তার সততা, নিষ্ঠা আর পেশাদারিত্বের জন্য তিনি ২০১৮ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডে ব্রিগেড মেজর হিসেবেও কর্মরত ছিলেন। অধিনায়ক লে.কর্নেল জুবায়ের আলম শোভন ভালো কাজের সফলতার স্বাক্ষর রেখে অচিরেই র‌্যাব ৩ এর অধিনায়ক হিসেবে যোগদান করে ঢাকা মহানগরীর প্রানকেন্দ্র পল্টন, মতিঝিল সহ র‌্যাব-৩ এর আওতাধীন সকল ব্যস্ততম এলাকা সমূহের দায়িত্বভার গ্রহণ করবেন।

Read More »