সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রংপুর মহানগর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মতবিনিময় সভায় রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক ও সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শাহ নেওয়াজ রহমান লাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল বাশার আকন্দ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আনোয়ারুল হক, আমন্ত্রিক অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন,

কৃষকদল কেন্দ্রীয় সংসদের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনেক সম্পাদক ( রংপুর বিভাগ) আনোয়ার শাহাদৎ , কৃষকদল কেন্দ্রীয় সংসদের সদস্য কৃষিবিদ পারভীন আক্তার, মোঃ মাহামুদুল হাসান, মোঃ শাহিন খান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু। এ সময় রংপুর মহানগর কৃষক দলের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM