সর্বশেষ
সর্বশেষ

Day: July 12, 2024

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত

সংসত প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ জুলাই, ২০২৪ খৃ. দ্বাদশ জাতীয় সংসদের ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২য় বৈঠক কমিটির সভাপতি মু: জিয়াউর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।           কমিটির সদস্য মোঃ আবু জাহির, তানভীর শাকিল জয় , সেলিম মাহমুদ, আব্দুর রউফ , মোঃ ওমর ফারুক এবং কানন আরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।      বৈঠকের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।      বৈঠকে ভারত, নেপাল, ভূটান থেকে বিদ্যুৎ আমদানি পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ পরিকল্পনা অবহিতকরণ ও বাস্তবায়ন কৌশল পর্যালোচনা করা হয়।       প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন এবং নিম্নমানের মিটার ক্রয় হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।        বৈঠকে নবায়নযোগ্য জ্বালানির মধ্যেও পরিবেশবান্ধব বিকল্প মাধ্যম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।        বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য কমিটি গুরুত্বারোপ করে। বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।               বৈঠকের সমাপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অন্তর্গত বিভাগসমূহ মানুষের কল্যাণে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছে বিধায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।       বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, অতিরিক্ত সচিবসহ, মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ জুলাই ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর বাসভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখতে পারে। স্পীকার বলেন, একাদশ জাতীয় সংসদের মত দ্বাদশ জাতীয় সংসদের জন্যও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হচ্ছে। তিনি বলেন, জাপানের সংসদীয় মৈত্রী গ্রুপের সাথে জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থবারের মত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অভিনন্দন জানান। তিনি বলেন, জাপানের রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ ৩১ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন ও সভায় অংশগ্রহণ করবেন। এসময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে মহাপ্রকল্প বাস্তবায়নের দাবি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তা কর্তৃপক্ষ গঠন করে চলতি অর্থবছরেই পদ্মা সেতুর মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার দুই তীরে গণ অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।শুক্রবার (১২ জুলাই)বিকেল চারটা থেকে ছয় টা পর্যন্ত একযোগে অববাহিকার ১১০ টি পয়েন্টে এই গণ অবস্থানে হাজার হাজার ভুক্তভোগি অংশ নেন। এরমধ্যে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের বোল্ডারের মাথা পয়েন্টে পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের মিনা বাজার পয়েন্টে সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, নোহালীর কচুয়াতে কেন্দ্রীয় সদস্য আনিছুল হক চৌধুরী, আলমবিদিতরের বড়াইবাড়িতে স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুর নুর দুলাল, লক্ষিটারী ইউনিয়নের মহিপুর পয়েন্টে কেন্দ্রীয় সদস্য আশরাফুল ইসলাম, কাউনিয়া রেলসেতু পয়েন্টে কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজার রহমান, বিশ্বনাথ হয়বত খা পয়েন্টে কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক, কুড়িগ্রামের রাজারহাটের সরিষাবাড়ি পয়েন্টে পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, বিদ্যানন্দ পয়েন্টে কেন্দ্রীয় সদস্য মোশাররফ হোসেন, বুড়িরহাট পয়েন্টে কেন্দ্রীয় সদস্য জাহেদুল ইসলাম, উলিপুরের থেতরাই পয়েন্টে স্টান্ডিং কমিটির সদস্য মশিউর রহমান, বজরা পয়েন্টে কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজা মাস্টার, নীলফামারীর ডিমলার তিস্তার প্রবেশ মুখ কালিগঞ্জ পয়েন্টে স্ট্যান্ডিং কমিটির সদস্য গোলাম মোস্তফা ও হাফিজার রহমান, কেল্লাপাড়া পয়েন্টে কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবার রহমান বাবলু ও বনমালি রায়, জলঢাকার জয়বাংলা বাজার পয়েন্টে কেন্দ্রীয় সদস্য মশিনুর রহমান মিথুন, বানপাড়া পয়েন্টে কেন্দ্রীয় সদস্য জবা নুর রহমান, লালমনিরহাটের হাতিবান্ধার ডাউয়াবাড়ি সোহাগের হাট পয়েন্টে স্ট্যান্ডিং কমিটির সদস্য মাইদুল ইসলাম ও শফিকুল ইসলাম শফু, সিন্দুরনা পয়েন্টে কেন্দ্রীয় সদস্য বজলার রহমান বজু, পারুলিয়া পয়েন্টে স্ট্যান্টিং কমিটির সদস্য আব্দুল হাকিম, ঘুমটি বাজার পয়েন্টে স্ট্যান্ডিং কমিটির সদস্য সাদেকুল ইসলাম ও মোশাররফ হোসেন, কালিগঞ্জের ভোটমারি পয়েন্টে কেন্দ্রীয় সদস্য বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক, চিলাখাল পয়েন্টে কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম মোল্লা, মটুকপুর পয়েন্টে কেন্দ্রীয় সদস্য আব্দুল হামিদ, আদিতমারীর মহিষখোচা পয়েন্টে কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার দেলওয়ার হোসেন ও দীলিপ কুমার রায়, রাজপুর পয়েন্টে কেন্দ্রীয় সদস্য এডভোকেট মধুসুদন রায় মধু. গাইবান্ধার হরিপুরে কেন্দ্রীয় সদস্য সাজেদুল ইসলাম সাজু মুনশি উপস্থিত থেকে গণ অবস্থানে নেতৃত্ব দেন। পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান জানান, প্রতি বছর তিস্তা পাড়ে ১ লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে। ২০ হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে। জীবন-জীবিকা বিপন্ন। কৃষি-কৃষক লন্ডভন্ড। আমরা কোন ভূ রাজনৈতিক দ্বৈরথ চাই না। আমরা চাই চীনের সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তিস্তা মহা প্রকল্পের কাজ চলতি অর্থ বছর থেকেই শুরু করা হোক। আমরা আশাকরি চীন ফেরত সংবাদ সম্মেলনেই প্রধানমন্ত্রী এই ঘোষনা দিবেন। পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, দেশের অন্য অংশে ৪ লাখ কোটি টাকার কাজ হচ্ছে। কিন্তু উত্তরাঞ্চলে কোন মেগা প্রকল্প নেই। আমরা চাই প্রধানমন্ত্রী অবিলম্বে তিস্তা কর্তৃপক্ষ ঘোষণা করবেন। এর মাধ্যমে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহা প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দেবেন। এই দাবি এই অঞ্চলের ২ কোটি মানুষের জীবন জীবকা বাঁচানোর প্রকল্প। অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের কাজ শুর করতে হবে। তা করা না হলে রাজপথ, নৌপথ রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে যাবো আমরা। গণ অবস্থানে বক্তবের পাশাপাশি ছিল গণ সংগিত, কবিতা নাটকসহ বিভিন্নভাবে তিস্তায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনের চিত্র তুলে ধরা হয়।

Read More »

রংপুর সদর উপজেলা চেযারম্যানগণের বিদায় এবং নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠানে …… বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেও এমপি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের ঘারের হাজার হাজার কোটি কোটি টাকা লোন। আমরা লোনে লোনে জর্জরিত। আমরা জাতি হিসেবে কতটা অগ্রসর হয়েছি, এটাও দেখতে হবে। অবকাঠামোগত উন্নয়ন দরকার আছে। অবকাঠামো উন্নয়ন জনগনের কল্যাণে কতটুকু কাজ করছি সেটাও দেখা দরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলার হল রুমে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেযারম্যানগণের বিদায় এবং নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে যে গুলো টাকা খরচ হয় কার টাকা, আপনার টাকা আমার টাকা জনগনের টাকা। প্রধানমন্ত্রীর টাকা না, তার পরিবারের টাকা না, তার পার্টির টাকা না, সব জনগনের টাকা। আমার টাকা দিয়ে আমাকে জিনিস বানিয়ে দিচ্ছে, যেটা বানিয়ে দিচ্ছে সেটা কতটা কার্যকর হচ্ছে, যে জিনিস টা দিচ্ছে সেটা দিয়ে উপকার পাচ্ছি কি না এইটাও দেখা দরকার। এটাই যদি আমি না পাই, বড় বড় বিল্ডিং, বড় বড় রাস্তা, বড় বড় সব কিছু দিয়ে কি হবে। যদি সেটা ব্যবহারের উপযযোগি না হয়। আমার চলার পথে এ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি। এই রাস্তা তো আমার কোনো কাজে লাগে না। আমরা চাই জনগনের উন্নয়ন, যে উন্নয়নে জনগণ উপকৃত হবে। তিনি আরও বলেন, এরশাদ সাহেব উপজেলার করেছে, এই একটা মানুষ এত কম সময়ের মধ্যে এরকম সারাদেশ ব্যাপী ৪০০/৫০০ বিল্ডিং এমনকি প্রশাসনিক ইউনিট ফ্যাসিলিটিস, ম্যাজিষ্ট্রেট, অফিসার্স, ডক্টরস সারাদেশে সব করেছে। এটা একটা অকল্পনিয় উন্নয়ন তিনি করেছেন। রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাঈম হাসান খানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেযারম্যানগণের বিদায় এবং নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব-নির্বাচিত রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান চিত্ররঞ্জন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজলী বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ, সদ্যপুস্কুরিনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌসী, প্রাণি সম্পাদক কর্মকর্তা রহমত আলী, সহকারী কমিশনার (ভুমি) ফরিদা পারভীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সদস্য রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম বাবলু, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে তিনি রংপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সাধারণ সভায় যোগদান করেন। এদিকে দুপুর দু’টায় নগরীর মুন্সিপাড়া কবরস্থানস্থ পিতা-মাতার এবং দর্শনাস্থ পল্লী নিবাসে লিচু বাগারে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।

Read More »

রংপুর সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর দলিল লেখক সমিতির আয়োজনে (সাধারণ সম্পাদক) পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখা ১৭৪ জন। নির্বাচনে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন রংপুর রেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্টার রাম জীবন কুন্ডু। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সামসুল হক মুকুল সরকার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ মোখলেছুর রহমান পলাশ, সদস্য মোঃ মোখলেছুর রহমান। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। পরে বিকাল ৪টায় ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সামসুল হক মুকুল সরকার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন । নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৯০ ভোট পেয়ে র্নিবাচিত হন মোঃ মোশারফ হোসেন । তার নিকটতম প্রতিদন্দি কামরুজ্জামান কামু ভোট পেয়েছেন ৬৯ ভোট ও তুকলেফুল রহমান মুকুট ভোট পেয়েছেন ১১ ভোট।

Read More »